আপনার রাশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাওসার আহমেদ চৌধুরী
কাওসার আহমেদ চৌধুরী

মেষ ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬
একজন বলেন, বাঙালির চরিত্রে যেমন বড় বড় গুণ আছে, তেমনি বিরাট কিছু দোষও আছে। দোষের মধ্যে প্রধান হচ্ছে অসহিষ্ণুতা ও লোভ। প্রিয় মেষ, কথাটা ঠিক। মেষ হিসেবে আপনার দায়িত্ব হচ্ছে ওই দুটি দোষ সম্পর্কে সচেতন থাকা। আপনার চলতি সপ্তাহ বেশির ভাগটাই শুভ।
বৃষ ২১ এপ্রিল-২১ মে। ভর # ১
আপনার কষ্ট বাড়বে না, কিন্তু অন্যের কষ্টে আপনার মন কাঁদবে। প্রিয় বৃষ, চলতি সপ্তাহে আপনি আপনার কষ্টবোধ নিয়ে অন্যের পাশে দাঁড়ান। আপনাকে সবার প্রয়োজন আছে।
মিথুন ২২ মে-২১ জুন। ভর # ৬
মিথুনের মনের জোর সম্পর্কে আমরা সবাই অবহিত আছি। প্রিয় মিথুন, মনের শক্তি দিয়ে নিজ দুঃখ-কষ্টকে সরিয়ে ফেলুন। পারবেন।
কর্কট ২২ জুন-২২ জুলাই। ভর # ২
আপনার আবেগ এ সপ্তাহে শীর্ষবিন্দুতে গিয়ে পৌঁছাতে পারে। তাই সপ্তাহের গোড়া থেকেই আবেগ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। তা যদি পারেন...তাহলে আপনি বাস্তবমুখী হতে পারবেন এবং নিজেকে সাফল্যের দিকে নিয়ে যেতে পারবেন। শুভ হোক আপনার!
সিংহ ২৩ জুলাই-২৩ আগস্ট। ভর # ১
এ সপ্তাহে আপনার বেশির ভাগটাই আনন্দে কাটবে। সামান্য একটু যে কষ্ট পাবেন...সে কষ্টটাকে সহজ মনে মেনে নিতে চেষ্টা করবেন। শুভ হোক সপ্তাহ আপনার!
কন্যা ২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর। ভর # ২
এ সপ্তাহে আপনাকে এই কথাটাই বলতে চাই যে আপনি আপনার সামাজিক যোগাযোগ চালু রাখুন। সবার সঙ্গে সমানতালে মিশতে পারলে আপনার সাপ্তাহিক সাফল্য কাছে এসে ধরা দেবে।
তুলা ২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর। ভর # ২
মোটামুটি ভালোই কাটবে আপনার চলতি সপ্তাহ। তবে এ সপ্তাহে যার-তার কথায় বিচলিত হবেন না। নিজের শক্তির ওপর আস্থা রাখুন। জয় হোক!
বৃশ্চিক ২৪ অক্টোবর-২২ নভেম্বর। ভর # ২
এ সপ্তাহে নিজেকে বলুন, ‘ক্লান্তি আমার ক্ষমা কর প্রভু’। তাহলে বুঝে নিন, সপ্তাহটি আপনার জন্য একটি কর্মব্যস্ত এবং সফল সপ্তাহ হবে। এইটুকু মনে রেখে সপ্তাহ শুরু করুন।
ধনু ২৩ নভেম্বর-২১ ডিসেম্বর। ভর # ৯
দিকে দিকে শুনি ধনুর জয়ধ্বনি। এটুকু পড়েই আহ্লাদে আটখানা হয়ে যাওয়ার কোনো কারণ দেখি না।...প্রিয় ধনু, চলতি সপ্তাহে আপনার আত্মশক্তির উদ্বোধন ঘটবে।
মকর ২২ ডিসেম্বর-২০ জানুয়ারি। ভর # ৩
কাজ কম করুন, ভাবুন বেশি। এ সপ্তাহে আপনার পরিকল্পনাগুলো চমৎকার রূপ নেবে। সপ্তাহ শেষে আপনি তৃপ্ত মন নিয়ে বিছানায় যেতে পারবেন।
কুম্ভ ২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি। ভর # ৯
অনেকেই এ সপ্তাহে আপনার মনে আঘাত দিতে চেষ্টা করবে। এসব গ্রাহ্য করবেন না। আপনি নিজের মতো করে পথে চলুন।
মীন ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ। ভর # ৩
চলতি সপ্তাহটি আপনার আচমকা আনন্দে ভরে উঠবে। শুভানুধ্যায়ীদের শুভ কামনা নিয়ে সামনে এগিয়ে চলুন। শুভ হোক আপনার!
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি— কাওসার আহমেদ চৌধুরী