আপনার রাশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাওসার আহমেদ চৌধুরী
কাওসার আহমেদ চৌধুরী

মেষ ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬
নানা সময়ে আমরা নানা স্ট্রেস অথবা মানসিক চাপের মধ্যে পড়ি। এর থেকে আমরা বেরিয়ে আসতে পারি বলেই তো আমাদের জীবনটা চলছে। মানসিক চাপ যাঁরা একেবারেই কাটাতে পারেন না...তাঁদের কথা ভিন্ন। যা–ই হোক, সংগীত অথবা শিল্পচর্চার আবহে থাকলে অনায়াসে মনের শক্তি বৃদ্ধি হয়। কথাটা নতুন করে আপনাকে জানিয়ে রাখলাম।
বৃষ ২১ এপ্রিল-২১ মে। ভর # ১
বৃষ রাশির আওতায় ছিলেন এবং আছেন বিশ্বের অনেক বড় বড় মানুষ। আসুন, আমরা বৃষ রাশির পজিটিভ দিকগুলো পরীক্ষা করে দেখি। এভাবে আমরা যতটা সম্ভব বৃষ রাশির গুণগত মান অর্জন করতে পারব।
মিথুন ২২ মে-২১ জুন। ভর # ৬
একটা পজিটিভ জটিল চিন্তা দিয়ে মনের অন্য নেগেটিভ চিন্তাকে অপসারণ করা যায়। এতে অবশ্য একটু মানসিক জোর খাটাতে হবে। চেষ্টা করে দেখুন, সুফল পাবেন।
কর্কট ২২ জুন-২২ জুলাই। ভর # ২
রাশি ও সংখ্যার অবস্থান অনুযায়ী কর্কট এখন মোটামুটি বেশ ভালো জায়গায়ই আছেন। কাজেই সপ্তাহের শুরুতে শুভ চিন্তা নিয়ে অগ্রসর হোন।
সিংহ ২৩ জুলাই-২৩ আগস্ট। ভর # ১
সিংহ সাধারণত খুব ধীর প্রকৃতির। কিন্তু পরিস্থিতি অনুযায়ী অতি দ্রুত হয়ে উঠতে সিংহের জুড়ি নেই। প্রিয় সিংহ, চলতি সপ্তাহে আপনি এর একটা না একটা প্রমাণ পাবেন। শুভ হোক!
কন্যা ২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর। ভর # ২
অন্ধকার এবং আলো...দুটোই জীবনের বাস্তব অবস্থা। তবে, রাত্রিটা হচ্ছে সাধারণত আমাদের বিশ্রাম ও নিদ্রার সময়। তাই অন্ধকার রাত্রিকে সুস্থ মনে গ্রহণ করুন। পরের দিনটা আপনি বড় সাফল্য আশা করতে পারবেন।
তুলা ২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর। ভর # ২
এ সপ্তাহে তুলার জন্য খানিকটা হলেও বাড়তি বিশ্রাম ও বিনোদনের সুযোগ নিতে হবে। এতে তার দেহ-মনের ব্যাটারি রিচার্জ হবে। এখন আপনি কী করবেন সেটা আপনার বিষয়। শুভ হোক!
বৃশ্চিক ২৪ অক্টোবর-২২ নভেম্বর। ভর # ২
চলতি সপ্তাহে একটু সহজ চিন্তা নিয়ে দিন কাটান। অনাবশ্যকভাবে একটা সহজ কাজকে জটিল করে তুলবেন না।
ধনু ২৩ নভেম্বর-২১ ডিসেম্বর। ভর # ৯
আপনার ব্যক্তিগত লড়াইয়ের এক পর্ব শেষ হয়েছে, আপনি জয়ী হয়েছেন। চলতি সপ্তাহে আপনি যে বিজয় পাবেন...তার আনন্দ তুলনাহীন।
মকর ২২ ডিসেম্বর-২০ জানুয়ারি। ভর # ৩
এ সপ্তাহে আপনার মনের রেলগাড়ি দ্বিগুণ গতিতে চলবে। এই গতিকে হাতিয়ার করে নিজের যাবতীয় কাজ সফল করে তুলতে চেষ্টা করুন।
কুম্ভ ২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি। ভর # ৯
নিজেকে সব সময় পরিবর্তনের অস্ত্র হিসেবে ব্যবহার করুন। এখানে পরিবর্তন বলতে আপনাকে আমি আপনার নিজের পরিবর্তনের কথা বলছি। শুভ হবে সপ্তাহ!
মীন ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ। ভর # ৩
চলতি সপ্তাহে হাসিমুখে থাকার জন্য একটু লড়াই করুন। এই হাসিই আপনার সপ্তাহটা সাফল্যে ভরে দেবে। জয় হোক!
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি— কাওসার আহমেদ চৌধুরী