আপনার রাশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেষ ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬
সপ্তাহটা আপনার একটু একঘেয়ে মনে হতে পারে। তবুও নানা কাজ এসে আপনাকে ব্যস্ত করে তুলবে। এই ব্যস্ততা আপনাকে অনেক সাফল্য এনে দেবে। তৈরি হয়ে যান।
বৃষ ২১ এপ্রিল-২১ মে। ভর # ১
এ সপ্তাহে বৃষ হিসেবে আপনি নানা রকম ভুল-বোঝাবুঝির শিকার হতে পারেন। নিজের কাজে আন্তরিক থাকুন, চিন্তার কোনো কারণ নেই।
মিথুন ২২ মে-২১ জুন। ভর # ৬
কারও বাঁকা কথায় আঘাত পেতে পারেন। এতে দমে যাবেন না। অনেক সাফল্য আপনার পাওনা রয়েছে।
কর্কট ২২ জুন-২২ জুলাই। ভর # ২
জোর করে হলেও হাসিমুখে থাকুন। আপনার হাসিমুখই আপনার জয় এনে দেবে।
সিংহ ২৩ জুলাই-২৩ আগস্ট। ভর # ১
নিজেকে খুব বিপন্ন মনে হতে পারে। তবুও আসলে আপনার বিপদের কোনো কারণ নেই। মনে শক্তি নিয়ে চলুন, কিছুতেই দমে যাবেন না।
কন্যা ২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর। ভর # ২
শত্রু এবং বন্ধুকে আলাদাভাবে চিহ্নিত করুন। বন্ধুরা চলতি সপ্তাহে আপনার মনে শক্তি আনবে। শুভ হোক আপনার।
তুলা ২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর। ভর # ২
কাজের পেছনে লেগে থাকুন। ঘন অন্ধকার কাটিয়ে আলোর মুখ দেখবেন। জয় হোক।
বৃশ্চিক ২৪ অক্টোবর-২২ নভেম্বর। ভর # ২
একটা বাধা প্রথমে মনে হবে দূর করা অসাধ্য। সাহস বজায় রাখুন। অসাধ্যকে আপনি সাধ্য করে তুলতে পারবেন।
ধনু ২৩ নভেম্বর-২১ ডিসেম্বর। ভর # ৯
শেষ পর্যন্ত বিচার করলে দেখবেন, ভয়কে জয় করার শক্তি আপনার আছে। এই শক্তির ওপর নির্ভর করে সামনের সাতটি দিন পার করুন।
মকর ২২ ডিসেম্বর-২০ জানুয়ারি। ভর # ৩
নিজেকে কখনোই একা ভাববেন না। অনেক বন্ধু এসে আপনার হাত ধরবে। এভাবেই তারা আপনাকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে।
কুম্ভ ২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি। ভর # ৯
ব্যর্থতা আপনার জীবনের শেষ কথা নয়। সফল হওয়ার জন্যই আপনার জন্ম হয়েছে। সফল আপনি হবেনই।
মীন ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ। ভর # ৩
আনন্দকে অনেক সময় জোর করে টেনে আনতে হয়, টিকিয়ে রাখতে হয়। চলতি সপ্তাহে এ রকমই একটি কাজ আপনাকে করতে হবে। হাসিমুখে থাকুন।
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি— কাওসার আহমেদ চৌধুরী