আপনার রাশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাওসার আহমেদ চৌধুরী
কাওসার আহমেদ চৌধুরী

মেষ ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬
বিশ্ব চলচ্চিত্রে অভিনেতা অনেকেই ছিলেন, অনেকেই আসবেন। কিন্তু মার্লোন ব্র্যান্ডো আর দ্বিতীয়জন হবেন না। মেষ রাশির জাতক ব্র্যান্ডো শুধু অভিনেতাই নন, এক মানবতাবাদী কর্মীও ছিলেন। তাঁকে আমরা একজন আদর্শ মেষ রাশির জাতক হিসেবে চিহ্নিত করতে পারি। প্রিয় মেষ, ব্র্যান্ডোকে জানুন...তাহলে আপনি নিজেকেও জানতে পারবেন। সপ্তাহ শুভ।
বৃষ ২১ এপ্রিল-২১ মে। ভর # ১
চলতি সপ্তাহে বৃষের উত্থান আছে, কিছু কিছু ব্যর্থতাও আছে। আমি তার উত্থানটাকেই বড় করে দেখতে চাই। জয় হোক!
মিথুন ২২ মে-২১ জুন। ভর # ৬
কর্মক্ষেত্রে আপনার যেকোনো পরিবর্তন এ সপ্তাহে শুভ হবে। আশায় বুক বেঁধে কাজে নামুন। আপনার আশা করার মতো অনেক কিছুই আছে।
কর্কট ২২ জুন-২২ জুলাই। ভর # ২
এ সপ্তাহে আপনি কিছু ছোটখাটো বাধার সম্মুখীন হতে পারেন। এসব বাধাকে পরোয়া করবেন না। এগিয়ে চলুন।
সিংহ ২৩ জুলাই-২৩ আগস্ট। ভর # ১
আপনার জীবনে এখন অনেকটা স্বস্তি ফিরে আসবে। মনে ভয় না রেখে সপ্তাহ শুরু করুন। শুভ হোক আপনার!
কন্যা ২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর। ভর # ২
আপনার মধ্যে রয়েছে মানুষের ভালোবাসাকে আকর্ষণ করার একটা সহজাত ক্ষমতা। চলতি সপ্তাহে আপনি আর কিছু না হোক, মানুষের ভালোবাসা তো অবশ্যই পাবেন।
তুলা ২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর। ভর # ২
তুলার জীবন সব সময়ই কিছু না কিছু সংগ্রামের মধ্য দিয়ে যায়। প্রিয় তুলা, চলতি সপ্তাহের সংগ্রামে আপনি টিকে থাকবেন। জয় হোক আপনার।
বৃশ্চিক ২৪ অক্টোবর-২২ নভেম্বর। ভর # ২
এ সপ্তাহে আপনি যতটুকু পরিশ্রম করবেন, তার চেয়ে বেশি পাবেন পুরস্কার। হাসিমুখে সপ্তাহ শুরু করুন।
ধনু ২৩ নভেম্বর-২১ ডিসেম্বর। ভর # ৯
গত সপ্তাহের চেয়ে চলতি সপ্তাহে আপনি অনেক বেশি সাফল্যের মুখ দেখবেন। আশার মধ্যে বসবাস করুন, হতাশার মধ্যে নয়।
মকর ২২ ডিসেম্বর-২০ জানুয়ারি। ভর # ৩
চলতি সপ্তাহে আপনি অনেক সুন্দর সুন্দর চমক দেখবেন এবং দেখাতেও পারবেন। হাসি ফুটুক আপনার মুখে।
কুম্ভ ২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি। ভর # ৯
অন্যের প্রতি আপনার দৃষ্টিভঙ্গিতে কিছুটা পরিবর্তন আনলে আপনি উপকৃত হবেন। সবাইকে ঢালাও বিশ্বাস করেবন না।
মীন ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ। ভর # ৩
চলতি সময়টা সাধারণভাবে আপনার জন্য শুভ। শুভ সময়টাকে কাজে লাগান। সাফল্য আসুক আপনার।
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি—কাওসার আহমেদ চৌধুরী