আপনার রাশি
মেষ ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬
যেকোনো ধরনের শিল্পী ও লেখক হচ্ছেন আমাদের জন্য শক্তি ও অনুপ্রেরণার উৎস। তাঁরা সব সময় আমাদের সত্যের পথে নিয়ে যান। যদি কেউ ভুল করেন, তবে সেই দায়িত্ব তাঁর। আমরা মনে করি না সত্যের অনুসন্ধানী কেউ মানুষকে মিথ্যার পথ দেখাবে। জয় হোক মেষ!
বৃষ ২১ এপ্রিল-২১ মে। ভর # ১
কল্পনাশক্তি থাকা ভালো, তবে শুধু কল্পনার ডানায় ভর করে বেশি দূর যাওয়াটা একটা ভুল পথে যাত্রা। বৃষ একটি শক্তিশালী রাশি। চলতি সপ্তাহে বৃষকে অনুরোধ করব মাটির, অর্থাৎ বাস্তবতার কাছাকাছি থাকতে।
মিথুন ২২ মে-২১ জুন। ভর # ৬
এ সপ্তাহে আপনার নিজেকে কিছুটা নিঃসঙ্গ মনে হতে পারে। এই নিঃসঙ্গতা কাটিয়ে উঠুন। সবার সঙ্গে চলুন, কথা বলুন। এভাবেই মনে আপনার নতুন শক্তি জাগ্রত হবে।
কর্কট ২২ জুন-২২ জুলাই। ভর # ২
প্রতারিত হবেন এই ভেবে কি কোনো কাজে হাত দেবেন না? আমি বলি, মন থেকে সব ভয় সরিয়ে নিয়ে কাজে নামুন। প্রতারিত হওয়ার চিন্তা আপনাকে মানায় না।
সিংহ ২৩ জুলাই-২৩ আগস্ট। ভর # ১
সিংহ তার নিজস্ব গতিতে সব সময়ই জয়ের পথে চলে। তবে মাঝে মাঝে হয়তো তার এই জয়ের গতি কমে আসতে দেখা যায়। চলতি সপ্তাহে আমরা মনে করি সিংহ নতুন শক্তিতে জ্বলে উঠবে। জয় হোক সিংহের!
কন্যা ২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর। ভর # ২
বর্তমান সময়টায় কন্যা এক যাত্রা শেষ করে অন্য এক যাত্রার দিকে ছুটবেন। মনে ভরসা রাখুন, সাহস রাখুন।
তুলা ২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর। ভর # ২
তুলার সামনে বর্তমানে একটা স্বস্তির সময় দেখা যাচ্ছে। হোক না তা সাময়িক, তবু মন্দ কী।
বৃশ্চিক ২৪ অক্টোবর-২২ নভেম্বর। ভর # ২
সপ্তা দু-এক ধরে বৃশ্চিক যে কাজ করেছেন, এখন তার সুফল লাভের সময় এসেছে। প্রতীক্ষায় থাকুন।
ধনু ২৩ নভেম্বর-২১ ডিসেম্বর। ভর # ৯
যতক্ষণ শ্বাস ততক্ষণ আঁশ। হেমিংওয়ে বলেছেন, মানুষকে ধ্বংস করা সম্ভব, পরাজিত করা নয়। ধনু এই মন্ত্রে বিশ্বাসী। তাই ধনুকে বলি: এগিয়ে চলার দিন এসেছে, তাই এত সংশয়...
মকর ২২ ডিসেম্বর-২০ জানুয়ারি। ভর # ৩
মনোবল কাকে বলে সে বিষয়ে মকরের কাছে শিক্ষা নেওয়ার আছে। আসুন আমরা সবাই মকরের দিকে তাকিয়ে মনের নতুন শক্তি সঞ্চয় করি। জয় হোক!
কুম্ভ ২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি। ভর # ৯
কুম্ভের জন্য সপ্তাহের প্রথম কয়েকটা দিন একটু মন্থর গেলেও পরের দিনগুলো ভালোই যাবে আশা করা যায়।
মীন ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ। ভর # ৩
মীনের এখন খুশি থাকার দিন, কান্নায় ছলছল চোখ এখন তাকে মানায় না। রবীন্দ্রনাথের গান শুনুন: ‘খুশি থাকো, খুশি থাকো/ আমার পানে চেয়ে চেয়ে খুশি থাকো...’। তাহলে তাই হোক, খুশি থাকুন মীন।
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি— কাওসার আহমেদ চৌধুরী