আপনার রাশি
মেষ ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬
চলতি সপ্তাহে সবার সঙ্গে সমান ভাব রেখে চলতে চেষ্টা করুন। মেজাজের ভারসাম্য যেন কিছুতেই না হারায়। তাহলেই আপনার সপ্তাহ সফল হবে।
বৃষ ২১ এপ্রিল-২১ মে। ভর # ১
বৃষের মন চলতি সপ্তাহে একটু আবেগে টলমল হয়ে উঠতে পারে। চেষ্টা করুন এই আবেগটাকে নিয়ন্ত্রণে রাখতে। অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়।
মিথুন ২২ মে-২১ জুন। ভর # ৬
মিথুনের আকাশে কিছু মেঘ দেখা দিতে পারে। এই মেঘকে অতিক্রম করে চলুন। আপনার সময় এখন ভালো।
কর্কট ২২ জুন-২২ জুলাই। ভর # ২
চলতি সপ্তাহে আপনার আর্থিক অবস্থা ভালো থাকার কথা। উপার্জন আরও বাড়ানোর চিন্তাভাবনা করুন। অন্যদিকে সঞ্চয়ের দিকেও খেয়াল রাখুন।
সিংহ ২৩ জুলাই-২৩ আগস্ট। ভর # ১
বিজয়ের মালা গলায় পরা অনেক সময় কষ্টদায়ক হতে পারে। এ জন্য যে, ফুলেও কাঁটা থাকে। জয়ী আপনি হবেন, তবে একটু কষ্টের জন্য প্রস্তুত থাকুন।
কন্যা ২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর। ভর # ২
পরিষ্কার দেখতে পাচ্ছি, আলোয় ভরে যাচ্ছে আপনার পৃথিবী। এই আলোকে হাসিমুখে গ্রহণ করুন।
তুলা ২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর। ভর # ২
আপনার চলতি সপ্তাহ ৫০ ভাগই শুভ। কারও কান কথার দিকে নজর দেবেন না। নিজের বিচার-বুদ্ধির ওপর ভরসা রাখুন।
বৃশ্চিক ২৪ অক্টোবর-২২ নভেম্বর। ভর # ২
চলতি সপ্তাহে আপনি একাধিক সাফল্যের দেখা পেতে পারেন। তবে একটু-আধটু ব্যর্থতা যে থাকবে না এমন নয়।
ধনু ২৩ নভেম্বর-২১ ডিসেম্বর। ভর # ৯
অস্তিত্বের সঙ্গে ধনুর যে লড়াই তা প্রায় নিরন্তর। কাজেই চলতি সপ্তাহ সম্পর্কে আপনাকে নতুন কিছু বলার নেই। শুভ হবে, শুভ হোক!
মকর ২২ ডিসেম্বর-২০ জানুয়ারি। ভর # ৩
এ সপ্তাহে একটি গান আপনার মনে গুনগুন করতে থাকুক: ‘আমি মানুষ চেয়ে করেছিলাম ভুল/ তুমি ছিলে শুধু রং করা পুতুল’ (মান্না দের গাওয়া ‘তুমি নিজের মুখে বললে যেদিন/ সবই তোমার অভিনয়’ গানের একটি অংশ)।...
কুম্ভ ২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি। ভর # ৯
শারীরিক ও মানসিক দুঃখ-কষ্টকে যে জয় করতে পারে সেই প্রকৃত বীর। কুম্ভ রাশি যে বীরত্বের প্রতীক—এ কথাটি সব সময় মনে রাখবেন।
মীন ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ। ভর # ৩
রবীন্দ্রনাথের এই গানটি নতুন করে শুনুন: ‘ছিন্ন পাতার সাজাই তরণী/ একা একা করি খেলা...।’
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি— কাওসার আহমেদ চৌধুরী