আপনার রাশি

মেষ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬
সাফল্য মেষ-এর জীবনে নতুন কোনো বিষয় নয়। তবুও কিছু মেষ আছেন যাঁরা প্রচণ্ড উৎসাহ নিয়ে একটা কাজ শুরু করেন, কিন্তু কাজটা কিছু দূর অগ্রসর হওয়ার পর দমে যান। চলতি সপ্তাহে প্রিয় মেষ, কাজ শুরু করে থেমে যাবেন না। এগিয়ে যান। সফল হবেন।
বৃষ২১ এপ্রিল-২১ মে। ভর # ১
সাফল্যে আনন্দিত হোন। তবে আত্মহারা হবেন না। সাফল্য পাওয়ার পরও নতুন কাজ হাতে নিন। নতুন কাজ আপনার নতুন সাফল্য আনবে।
মিথুন২২ মে-২১ জুন। ভর # ৬
আমার হয়েছে মুশকিল, নতুন স্মার্টফোনে দক্ষ হয়ে উঠতে পারছি না। তাই অনেকের সঙ্গে যোগাযোগ-বিচ্ছিন্ন আছি। আপনার সঙ্গেও হয়তো যোগাযোগ নেই। এতে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। আমি আপনার পাশে আছি।
কর্কট২২ জুন-২২ জুলাই। ভর # ২
মিথুন রাশিতে যা লিখেছি তা একবার পড়ে আসুন। ওখানে যা লেখা আছে তা অন্যদেরও বলুন। অতঃপর জানাই, চলতি সপ্তাহটি আপনার জন্য শুভ হবে।
সিংহ২৩ জুলাই-২৩ আগস্ট। ভর # ১
রাশিশাস্ত্র অনুযায়ী, সিংহ মেষ ও ধনু ভিন্ন হলেও একই শ্রেণির রাশি। চলতি সপ্তাহটি সিংহ রাশির জন্য বিশেষভাবে শুভ হবে।
কন্যা২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর। ভর # ২
আমরা ঘুমের মধ্যে যে স্বপ্ন দেখি তার বেশির ভাগটাই অর্থহীন। কাজেই স্বপ্ন নিয়ে অতিরিক্ত ভাববেন না। ভালো স্বপ্ন দেখলে তো ভালো, অন্য রকম দেখলেও ক্ষতি নেই। চলতি সপ্তাহটি আপনার জন্য শুভ ফল নিয়ে আসবে।
তুলা২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর। ভর # ২
যেকোনো প্রতিনিধিত্বশীল কাজে চলতি সপ্তাহে আপনি দারুণ সাফল্য পাবেন। আত্মবিশ্বাসী মন নিয়ে কাজে হাত দিন, ব্যর্থতার কথা চিন্তাও করবেন না।
বৃশ্চিক২৪ অক্টোবর-২২ নভেম্বর। ভর # ২
চলতি সপ্তাহে মনে হয় ভাগ্যদেবী সম্পূর্ণভাবে আপনার পক্ষে আছেন। তাহলেও দশ ভাগ ব্যর্থতার কথা মনে রাখবেন। জয় হোক আপনার!
ধনু২৩ নভেম্বর-২১ ডিসেম্বর। ভর # ৯
চলার মধ্যে যথেষ্ট গতিবেগ থাকলে মানুষ চলার মধ্যেও যেন গতি হারায় না। আপনারও হয়েছে তাই। আপনি থেমে থেকেও সামনে এগিয়ে চলেছেন। শুভ হোক !
মকর২২ ডিসেম্বর-২০ জানুয়ারি। ভর # ৩
আপনার বর্তমান যেমন তেমন হোক, ভবিষ্যৎ খুব উজ্জ্বল। আশা নয়, বিশ্বাস রাখুন।
কুম্ভ ২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি। ভর # ৯
এ সপ্তাহে কুম্ভর নেতার আসনটি অক্ষুণ্ণ থাকবে। কারও বিরূপ মন্তব্য শুনে হতাশ হবেন না। পৃথিবী আপনার কাছে আশা ও বিশ্বাস চায়।
মীন১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ। ভর # ৩
এ সপ্তাহে মীন-এর সাফল্য ও ব্যর্থতার অনুপাত ৫০:৫০। সামনে এগিয়ে চলুন প্রিয় মীন।
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি— কাওসার আহমেদ চৌধুরী