আপনার রাশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেষ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬

প্রিয় মেষ, আমরা জানি কঠিন সময়ে সহজ চিন্তা করাটাও কঠিন। তবুও চলতি সপ্তাহে আপনাকে মনের জোর বজায় রাখতে অনুরোধ করি। একটু ধৈর্য ধরুন, সব ঠিক হয়ে যাবে।

বৃষ২১ এপ্রিল-২১ মে। ভর # ১

অনেক সময় আবেগ এসে আপনার ভালো কাজের ফসল নষ্ট করে দিতে পারে। চলতি সপ্তাহে আবেগকে নিয়ন্ত্রণ করে চলুন। চিন্তার কিছু নেই।

মিথুন২২ মে-২১ জুন। ভর # ৬

একটু ভালো, একটু মন্দ—এই নিয়ে আমাদের জীবন। মন্দের পর ভালো আসবে, এতে কোনো ভুল নেই। বিশ্বাস রাখুন।

কর্কট২২ জুন-২২ জুলাই। ভর # ২

কর্কট তার মনের জোরের জন্য বিখ্যাত। চলতি সপ্তাহে কর্কটের কঠিন সময় এলেও এ নিয়ে তেমন দুশ্চিন্তার কোনো কারণ দেখি না। ভালো থাকুন।

সিংহ২৩ জুলাই-২৩ আগস্ট। ভর # ১

চলতি সপ্তাহে সিংহকে একটু ধৈর্যের পরিচয় দিতে হবে। সিংহের সে শক্তি আছে। শেষ পর্যন্ত সপ্তাহটা আপনার শুভ হয়ে উঠবে।

কন্যা২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর। ভর # ২

অতিরিক্ত দুশ্চিন্তা করলে সেটা একটা অভ্যাসের মধ্যে চলে যায়। আপনার প্রতি অনুরোধ, অনর্থক দুশ্চিন্তা ম্যানুফ্যাকচার করবেন না। আপনার শুভ কামনা করি।

তুলা২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর। ভর # ২

তুলার আঁচ করার একটা শক্তি থাকতে দেখা যায়। চলতি সপ্তাহে প্রিয় তুলা, এই শক্তিটাকে আপনি নিজের স্বার্থে ব্যবহার করতে পারবেন। জয় হোক!

বৃশ্চিক২৪ অক্টোবর-২২ নভেম্বর। ভর # ২

কঠিন শ্রমের পাশাপাশি চলতি সপ্তাহে আপনার কিছুটা বিশ্রাম ও বিনোদনের প্রয়োজন হবে। সে মোতাবেক দিনগুলো কাটান এবং ভালো থাকুন।

ধনু২৩ নভেম্বর-২১ ডিসেম্বর। ভর # ৯

একটা কাজে সাফল্য পেতে ধনু প্রচণ্ড পরিশ্রম করতে অভ্যস্ত। চলতি সপ্তাহে ধনু তার পরিশ্রমের সুফল পাবে।

মকর২২ ডিসেম্বর-২০ জানুয়ারি। ভর # ৩

চলতি সপ্তাহে প্রিয় মকর, কাজ কমিয়ে একটু বিশ্রাম ও বিনোদনের দিকে নজর দিন। এতে আপনি ভালো ফল পাবেন।

কুম্ভ ২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি। ভর # ৯

চলতি সপ্তাহে আপনি কমপক্ষে একটি অপ্রত্যাশিত সাফল্য পাবেন বলে মনে হয়। ইচ্ছাশক্তিকে দৃঢ় রেখে সামনে চলুন।

মীন১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ। ভর # ৩

আপনার মনে এখন নানা রকম ভাবনা আসা-যাওয়া করছে। চলতি সপ্তাহে মনটাকে পজিটিভ রাখুন। এর শুভ ফল আপনি নিশ্চয় পাবেন। খুব ভালো থাকুন।

আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি— কাওসার আহমেদ চৌধুরী