আপনার রাশি

মেষ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬
ভয় আপনা থেকেই আসে। ভয়কে জয় করতে অতিরিক্ত শক্তির প্রয়োজন হয়। মেষ হিসেবে আপনি একজন নির্ভীক মানুষ। অর্থাৎ ভয়কে জয় করতে পারাটা আপনার জন্য স্বাভাবিক। চলতি সপ্তাহে মনের মধ্যে কোনো ভয়কে জমতে দেবেন না।
বৃষ২১ এপ্রিল-২১ মে। ভর # ১
আত্মবিশ্বাস বজায় রাখুন, নিজের মনকে নিয়ন্ত্রণে রাখুন। চলতি সপ্তাহে আপনাকে হার মানলে চলবে না। এটাই আপনার প্রতি আমার বার্তা।
মিথুন২২ মে-২১ জুন। ভর # ৬
মনের আনন্দকে ফিরিয়ে আনুন। আনন্দের মধ্য দিয়ে সপ্তাহ কাটান। মানুষের জীবনে আনন্দ ও নিরানন্দ খুব পাশাপাশি থাকে। আনন্দকে খুঁজুন।
কর্কট২২ জুন-২২ জুলাই। ভর # ২
কর্কট শিল্পী ও ব্যবসায়ীদের জন্য সপ্তাহটি সমান শুভ। আপনি যে পেশায়ই থাকুন না কেন, ওপরের কথাটি আপনার জন্য প্রযোজ্য।
সিংহ২৩ জুলাই-২৩ আগস্ট। ভর # ১
বিজয়ী সিংহ, কোনো কাজেই আপনার থেমে থাকার ব্যাপার নেই। সামনে এগিয়ে চলুন।
কন্যা২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর। ভর # ২
আশা করি মনের বিষণ্ণ ভাবটা এখন আর আপনাকে কাবু করতে পারছে না। হাসিমুখে সপ্তাহ পার করুন।
তুলা২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর। ভর # ২
বাধাহীনভাবে কার জীবন কাটে? চলতি সপ্তাহ আপনার জন্য সাফল্য বয়ে আনবে। এগিয়ে চলুন।
বৃশ্চিক২৪ অক্টোবর-২২ নভেম্বর। ভর # ২
আশা করি আমার আগের ভবিষ্যদ্বাণী অনুযায়ী দিনগুলো আপনার বেশির ভাগটা ভালোভাবেই কাটছে। শুধু অনুরোধ, আনন্দে জ্ঞানহারা হবেন না।
ধনু২৩ নভেম্বর-২১ ডিসেম্বর। ভর # ৯
পথ কেটে পথ তৈরি করুন। থেমে থাকার কোনো কারণ দেখি না। আপনার বর্তমান এবং ভবিষ্যৎ আনন্দময় হোক।
মকর২২ ডিসেম্বর-২০ জানুয়ারি। ভর # ৩
চলতি সপ্তাহে মন খুলে কথাবার্তা বলুন। সপ্তাহ আপনার ভালোই যাবে। মনের মধ্যে নেগেটিভ ভাব আসতেই পারে। ওটাকে মানবেন না। মনকে পজিটিভ করুন। সব পাবেন।
কুম্ভ ২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি। ভর # ৯
বিশ্রাম ও বিনোদনের দিকে খেয়াল রেখে চলুন। জীবনে পরিশ্রম ও বিশ্রাম পাশাপাশি চলা উচিত। শুভ হোক আপনার।
মীন১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ। ভর # ৩
চলতি সপ্তাহে আপনার সাফল্য ও ব্যর্থতার অনুপাত ৫০: ৫০। যে সাফল্যই পান, সেটা ধরে রাখতে চেষ্টা করুন। জয় হোক আপনার।
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি— কাওসার আহমেদ চৌধুরী