আপনার রাশি

মেষ ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬
উৎসবের ক্লান্তি কাটিয়ে মেষ-এর এখন তরতাজা হয়ে ওঠা উচিত। তাহলেও মেষ-কে বলব, আরও খানিকটা ঘুমিয়ে নিন। এর মধ্যে একটা ইঙ্গিত আছে। সামনে আপনার অনেক কাজ, অনেক ব্যস্ততা। শুভ হোক!
বৃষ ২১ এপ্রিল-২১ মে। ভর # ১
উৎসবের অভিনন্দন জানিয়ে কার কাছ থেকে প্রত্যাশার চেয়ে কম সাড়া পাওয়া গেল, সে কথা ভুলে যান। নানা সুবাদে নানা কাজের মাধ্যমে চলতি সপ্তাহে আপনি নিজেই অনেক লোকের কাছ থেকে অভিনন্দন পাবেন। জেনে খুশি হলেন তো?
মিথুন ২২ মে-২১ জুন। ভর # ৬
এ সপ্তাহে আপনি প্রকাশ না করতে চাইলেও হাবেভাবে আমাদের জানা হয়ে যাবে আপনার হঠাৎ খুশি হয়ে ওঠার আসল কারণটা কী। নতুন কিছু গিফট পাওয়ার সম্ভাবনা দেখা যায়।
কর্কট ২২ জুন-২২ জুলাই। ভর # ২
মন খারাপ খারাপ লাগছে? আয়নার সামনে গিয়ে দাঁত বের করে হাসতে থাকুন। কিছুক্ষণ পর দেখবেন আপনা থেকেই আপনার হাসি আসছে, মন ভালো হয়ে যাচ্ছে। অ্যাপ্লাইড সাইকোলজির সেই ফর্মুলাটি মনে করুন: অ্যাকশন ফলোজ মাইন্ড, মাইন্ড ফলোজ অ্যাকশন। শুভ হোক!
সিংহ ২৩ জুলাই-২৩ আগস্ট। ভর # ১
জাগ্রত সিংহের চেয়ে ঘুমন্ত সিংহ কম ভীতিপ্রদ নয়। যা-ই হোক, চলতি সপ্তাহে সিংহ নারীপুরুষ অনেকটা ঝিমিয়ে ঝিমিয়ে কাটাবেন। এই আমেজ তার জন্য নতুন শক্তি বয়ে আনবে। জয় হোক!
কন্যা ২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর। ভর # ২
বহুকাল আগে সুজেয় শ্যাম-এর সুরে একটা গান লিখেছিলাম। সেই গানের কটি লাইন কন্যাকে এ সপ্তাহে উপহার করা যাক: আমায় তুমি মিনতি করেছ/ তোমায় মুক্তি দিতে/ তাই আমি আজ চলে এলাম আঁধারের সীমানাতে… অন্ধ আকাশ বাড়িয়ে রেখেছে হাত/ আমার সঙ্গী আমার অন্ধ রাত।। চলতি সাত দিনে নিজের আবেগ নিয়ন্ত্রণে রেখে চলবেন। কল্যাণ হোক।
তুলা ২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর। ভর # ২
আপনার জয়যাত্রা মোটামুটি অব্যাহত থাকবে। তাহলেও চারদিকে সতর্ক দৃষ্টি রেখে সামনে অগ্রসর হবেন। শুভ হোক!
বৃশ্চিক ২৪ অক্টোবর-২২ নভেম্বর। ভর # ২
খানিকটা চিপা-খাওয়া অবস্থায় দিন কাটবে। তাহলেও আপনার লাভের খাতায় মোটামুটি ভালো কিছুই জমা হবে। অতিরিক্ত আবেগের জোয়ারে ভাসবেন না। কল্যাণ আসুক আপনার জীবনে।
ধনু ২৩ নভেম্বর-২১ ডিসেম্বর। ভর # ৯
হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া একটি গানের কটি লাইন প্রাসঙ্গিকভাবেই আজ আপনাকে নিবেদন করি: সবাই চলে গেছে/ শুধু একটি মাধবী তুমি এখনো তো ঠিকই চেয়ে আছো/ কেন/ কতো আর চেয়ে চেয়ে দেখে যাবে আমার চোখের জলের একাকার…
মকর ২২ ডিসেম্বর-২০ জানুয়ারি। ভর # ৩
চলতি সপ্তাহে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না। সপ্তাহ আপনার চমৎকারভাবেই কাটবে।
কুম্ভ ২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি। ভর # ৯
চলতি সপ্তাহে আপনার মনে খানিকটা সিদ্ধান্তহীনতা দেখা দিতে পারে। দুই রকম মন নিয়ে কোনো কাজে হাত না দেওয়াই ভালো। একটু অপেক্ষা করুন, সঠিক সিদ্ধান্ত আপনা থেকেই এসে ধরা দেবে।
মীন ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ। ভর # ৩
বর্তমান সময়টা মীন নারী-পুরুষের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাল। পথ চলতে এ সময়টায় যোগ্য ব্যক্তির পরামর্শ নিয়ে নিন। শুভ হোক, জয় হোক, কল্যাণ হোক!
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি— কাওসার আহমেদ চৌধুরী