আপনার রাশি
মেষ ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬
বিশ্বের শ্রেষ্ঠ দশজন অভিনেতার মধ্যে একজন ছিলেন এবং আছেন মার্লোন ব্র্যান্ডো। তিনি একজন মানবাধিকারকর্মীও ছিলেন। বহুবার তিনি অস্কার মনোনয়ন পেয়েছেন, পেয়েছেন দুবার। আমেরিকান রেড ইন্ডিয়ানদের পক্ষে সোচ্চার হতে গিয়ে একটি অস্কার তিনি প্রত্যাখ্যান করেন। এসবের মধ্য দিয়েই একজন আদর্শ মেষ জাতকের পরিচয় পাওয়া যায়। প্রিয় মেষ, চলতি সপ্তাহে নিজের মতো করে নিজের কাজে মন দিন। ফলাফলের কথা ভাববার দরকার নেই।
বৃষ ২১ এপ্রিল-২১ মে। ভর # ১
চলতি সপ্তাহটি আমরা বিশেষ করে বৃষ শিল্পী ও ক্রীড়াবিদদের উপহার দিতে চাই। বৃষ নারী-পুরুষ অনেক সাপ্তাহিক সাফল্য পাবেন।
মিথুন ২২ মে-২১ জুন। ভর # ৬
নিজেকে কখনোই পরাজিত বলে ভাববেন না। আপনার সামনে রয়েছে আজকের দিনটিসহ সাত সাতটি উজ্জ্বল দিন। জয় হোক আপনার।
কর্কট ২২ জুন-২২ জুলাই। ভর # ২
কোনো একটি বিশেষ ধরনের পুরস্কার এসে চলতি সপ্তাহে আপনাকে চমকে দিতে পারে।
সিংহ ২৩ জুলাই-২৩ আগস্ট। ভর # ১
সিংহ নারী এবং পুরুষ চলতি সপ্তাহব্যাপী নিজের শীর্ষ স্থান ধরে রাখতে পারবেন। এগিয়ে চলুন, কোনো চিন্তা নেই।
কন্যা ২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর। ভর # ২
৩ সেপ্টেম্বর ছিল কন্যা রাশির এক প্রবল পুরুষ অভিনেতা উত্তম কুমারের জন্মবার্ষিকী। উত্তম কুমারের জীবনটাকে জানতে পারলে আপনি আপনার নিজের জীবনের খোঁজ পাবেন। কল্যাণ হোক আপনার।
তুলা ২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর। ভর # ২
দয়া করে অতীতের মধ্যে বাস করবেন না। অতীতের মধ্যে বাস করা আর অতীতকে মনে রাখা দুটি ভিন্ন বিষয়। বর্তমানের মধ্যে থাকুন, ভবিষ্যতের দিকে দৃষ্টি দিন। কল্যাণ হোক আপনার।
বৃশ্চিক ২৪ অক্টোবর-২২ নভেম্বর। ভর # ২
চলতি সপ্তাহে কাজকর্মে আপনার যত বাধা আসবে...ততই সাফল্য লাভের সম্ভাবনা জেগে থাকবে। এই কথাটি মনে রেখে সামনে অগ্রসর হোন। শুভ হোক, শুভ হবে আপনার।
ধনু ২৩ নভেম্বর-২১ ডিসেম্বর। ভর # ৯
ধনু সাহসী। কোনো কোনো সময় তিনি দুঃসাহসীও হয়ে ওঠেন। তাঁর এই অতি সাহস কখনো কখনো তাঁর জন্য বিপর্যয় ডেকে আনতে পারে। নিজের সাহসী পরিচয়টি অটুট রেখে ধনুকে সামনে অগ্রসর হতে আহ্বান জানাই। জয় হোক ধনু নারী ও পুরুষের।
মকর ২২ ডিসেম্বর-২০ জানুয়ারি। ভর # ৩
হাতের কাজটা কখনোই ফেলে রাখবেন না। ফেলে রাখা কাজ জমে যায়। ফলে, কাজের বোঝা বাড়তেই থাকে। আমার পরামর্শে কান দিলে আপনার লাভ ছাড়া ক্ষতি কিছুই হবে না।
কুম্ভ ২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি। ভর # ৯
এ সপ্তাহে আপনি যেকোনো প্রতিযোগিতায় জয়ী হবেন বলে আমার বিশ্বাস। তবে, জয়ী হতে গেলে আপনাকে ধৈর্য এবং নিষ্ঠা নিয়ে পরিশ্রম করতে হবে।
মীন ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ। ভর # ৩
সাধারণভাবে বলতে গেলে মীন নারী-পুরুষ চলতি সপ্তাহে অনেক সাফল্য পাবেন। কল্যাণ হোক আপনার।
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি— কাওসার আহমেদ চৌধুরী