আপনার রাশি

মেষ ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬
খেলোয়াড়েরা মাঠে খেলে আর মাঠের চারপাশে দর্শক কিন্তু ওই খেলাটা দেখে। আপনি এখন যে কাজ করছেন, তা অন্য অনেকে কিন্তু চোখ মেলে দেখছে। আপনি হয়তো তা জানেন না। কোনো ধরনের সচেতনতা ছাড়াই আপনি আপনার নিজের কাজটা করে যান। কাজ ভালো হলে আপনা থেকেই স্বীকৃতি আসবে। কথাগুলো শুধু আজ নয়, সারা জীবন ধরেই মনে রাখার যোগ্য।
বৃষ ২১ এপ্রিল-২১ মে। ভর # ১
বৃষ রাশির নারী-পুরুষের জীবন বৈচিত্র্যে ভরপুর থাকে। চলতি সপ্তাহে এসে বৃষ নতুন আরেক বৈচিত্র্যের দেখা পাবেন। শুভ হোক!
মিথুন ২২ মে-২১ জুন। ভর # ৬
সিদ্ধান্ত গ্রহণ নিয়ে আর টানাহেঁচড়া নয়। এবার সোজাসুজি সিদ্ধান্ত নিয়ে সেই মোতাবেক কাজে হাত দিন। আপনার সাফল্য চাই। শুভ বর্ষিত হোক আপনার ওপর!
কর্কট ২২ জুন-২২ জুলাই। ভর # ২
রাশির অবস্থান ও সংখ্যার প্রভাব—দুটোই এ সপ্তাহে আপনার সঙ্গে আছে। জয়ী হবেন এই বিশ্বাস নিয়ে পথ চলুন।
সিংহ ২৩ জুলাই-২৩ আগস্ট। ভর # ১
সিংহ এখন সাফল্যের একটি ফুলে সাজানো তোরণের মুখোমুখি। চূড়ান্ত বিজয় তাকে কেড়ে নিতেই হবে। ভুল করলে চলবে না। শুভ হোক!
কন্যা ২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর। ভর # ২
বিষাদ ও আনন্দ দুই নিয়েই রচিত হবে আপনার বর্তমান সপ্তাহটি। কখনো হাসি আবার কখনো সামান্য ব্যথা। প্রিয় কন্যা, বরাবরের মতো এবারও আমি আপনার পাশে থাকব।
তুলা ২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর। ভর # ২
পরীক্ষা যত কঠিন হবে, আপনাকেও ততটাই স্থিরতা ও দৃঢ়তা নিয়ে কাজ করে যেতে হবে। কোথাও যেন কোনো ভুল না ঘটে। অতীত সাফল্য হোক আপনার চলার পাথেয়।
বৃশ্চিক ২৪ অক্টোবর-২২ নভেম্বর। ভর # ২
সাফল্য আসবে, তবে এই সাফল্যের আনন্দে গা ভাসিয়ে দেবেন না। আপনার বেশির ভাগ সাফল্য আসবে অন্যের কল্যাণ সাধনের মধ্য দিয়ে। আপন দর্শনের ওপর আস্থা রেখে অগ্রসর হোন।
ধনু ২৩ নভেম্বর-২১ ডিসেম্বর। ভর # ৯
ধনু রাশির প্রতীকটি লক্ষ করুন...পৌরুষদীপ্ত, সাহসী, বীর, লক্ষ্যভেদী, ক্ষিপ্র, মানবিক ইত্যাদি। ভেবে দেখুন, আদিকালে অশ্ব বা ঘোড়া ছিল পৌরুষের প্রতীক। এখন হয়েছে মোটরসাইকেল।...ধনু রাশির বৈশিষ্ট্যগুলোর দিকে লক্ষ রাখুন, আপনি সাফল্যের পথে এগিয়ে যেতে পারবেন।
মকর ২২ ডিসেম্বর-২০ জানুয়ারি। ভর # ৩
মকরের জীবনে থাকে এক প্রছন্ন বা গোপন মহান আদর্শ। এই আদর্শ তাকে সামনে নিয়ে যায়। চলতি সপ্তাহে মকর এর একটি প্রমাণ পাবেন।
কুম্ভ ২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি। ভর # ৯
অন্যায়কারীকে ক্ষমা করতে বলছি না। শুধু প্রতিপক্ষের বিরুদ্ধে তাকে নিশ্চল থাকতে বলছি। অল্প কয়েকটা দিন চুপ করে থাকুন, এমনিতেই সমস্যার সমাধান হয়ে যাবে। শুভ বর্ষিত হোক আপনার ওপর!
মীন ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ। ভর # ৩
ক্রমাগতভাবে বেশির ভাগ মানুষের ভালোবাসা পেয়ে যাওয়াটা একটা অসম্ভব ব্যাপার। তবু চলতি সপ্তাহে আপনি যে পরিমাণ ভালোবাসা পাবেন, তা তুলনাহীন।
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি— কাওসার আহমেদ চৌধুরী