আপনার রাশি

মেষ ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬
সঠিক সিদ্ধান্ত ও পরিকল্পনা জীবনের দুটি গুরুত্বপূর্ণ দিক। চলতি সপ্তাহে সঠিক সিদ্ধান্ত নিন এবং পরিকল্পনার দিকে মন দিন। তা যদি করেন, তবে আপনার মনের সব দ্বন্দ্ব কেটে যাবে। দুশ্চিন্তার কিছু নেই।
বৃষ ২১ এপ্রিল-২১ মে। ভর # ১
মানুষকে আনন্দ দিয়েও নিজে অনেক আনন্দ পাওয়া যায়। চলতি সপ্তাহে অন্যকে আনন্দ দেওয়ার চেষ্টা করুন, দেখবেন আপনার মনও আনন্দে ভরে যাবে। আনন্দ পাওয়াই তো আমাদের সবার প্রধান লক্ষ্য।
মিথুন ২২ মে-২১ জুন। ভর # ৬
চলতি সপ্তাহে আপনি আগের চেয়ে অনেক বেশি ভালো থাকবেন। এই বিশ্বাস নিয়ে সপ্তাহ শুরু করুন। আপনি বিফল
হবেন না।
কর্কট ২২ জুন-২২ জুলাই। ভর # ২
যদি কেউ পজিটিভ চিন্তা নিয়ে কাজে নামে, তাহলে তার কাজে অনেক পজিটিভ ফলও আসবে। কথাটাকে নির্ভুল জেনে সাপ্তাহিক কাজে হাত দিন। আপনার সপ্তাহ বিফল হওয়ার কোনো কারণ নেই।
সিংহ ২৩ জুলাই-২৩ আগস্ট। ভর # ১
ক্লান্তিকে ক্লান্তি বলে মানবেন না। আপনার মধ্যে রয়েছে অফুরন্ত শক্তি। এই শক্তি দিয়ে আপনি আপনার সকল বাধা অতিক্রম করতে পারবেন। শুভ হোক!
কন্যা ২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর। ভর # ২
সংসারে আমরা কেউ একা নই, অসহায় নই। চলতি সপ্তাহে কেউ না কেউ আপনার হাত ধরবে, আপনার একাকিত্ব কেটে যাবে। চিন্তার কিছু নেই।
তুলা ২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর। ভর # ২
বিনা চেষ্টাতেই আপনি সাফল্য পেয়ে যাবেন, তা বলব না। তবে বলব, আপনার সাপ্তাহিক কাজ বেশির ভাগটাই সফল হবে।
বৃশ্চিক ২৪ অক্টোবর-২২ নভেম্বর। ভর # ২
একটা কাজের সবগুলো দিক স্পষ্ট করে একবার ভেবে নিন। এরপর কাজে হাত দিন। আপনি নিশ্চয়ই ব্যর্থ হবেন না।
ধনু ২৩ নভেম্বর-২১ ডিসেম্বর। ভর # ৯
অপরাজেয় মনোভাব নিয়ে সপ্তাহ শুরু করুন। আপনার ব্যর্থ হওয়ার প্রশ্নই আসে না। নিজেকে জাগ্রত করুন, কাজে মন দিন। শুভ হবে আপনার!
মকর ২২ ডিসেম্বর-২০ জানুয়ারি। ভর # ৩
চলতি সপ্তাহে ভাবুন বেশি, কাজ করুন কম। অর্থাৎ ভাবনা এবং পরিকল্পনাই আপনার জন্য এখন অনেক বেশি জরুরি। শুভ হোক!
কুম্ভ ২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি। ভর # ৯
মানুষের বাঁকা মন্তব্যে দমে যাবেন না। নিজের ওপর আস্থা রেখে পথ চলুন। চিন্তা নেই।
মীন ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ। ভর # ৩
কেউ যদি আপনাকে কোনো কাজে উৎসাহ না দেয়, তাহলে নিজেই নিজেকে উৎসাহ দিন। দেখবেন, এতে জাদুর মতো কাজ হবে। শুভ হোক সকলের!
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি— কাওসার আহমেদ চৌধুরী