আপনার রাশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেষ ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬

এ সপ্তাহে নিজের চিন্তা উপযুক্ত ব্যক্তির সঙ্গে ভাগাভাগি করে নিন। দেখবেন, এতে আপনার উপকারই হবে। একক চিন্তা দ্বারা সিদ্ধান্তে পৌঁছালে তা ভুলও হতে পারে।

বৃষ ২১ এপ্রিল-২১ মে। ভর # ১

আপনি যতটা ভাবছেন, ততটা বিপর্যয় আপনার ঘটবে না। ভারমুক্ত মনে থাকুন। দুশ্চিন্তার কিছু নেই।

মিথুন ২২ মে-২১ জুন। ভর # ৬

চলতি সপ্তাহে আপনি আপনার চিন্তার সঙ্গী খুঁজে পাবেন। এতে আপনার পথ চলতে সুবিধা হবে। শুভ হোক!

কর্কট ২২ জুন-২২ জুলাই। ভর # ২

সপ্তাহ আপনার বেশির ভাগটাই ভালোভাবে কাটবে। কাজেই মনে আত্মবিশ্বাস রেখে সপ্তাহ শুরু করুন।

সিংহ ২৩ জুলাই-২৩ আগস্ট। ভর # ১

বিজয়ের দ্বারে এসে খালি হাতে ফিরবেন কেন? সাফল্যের ইশারাতে বিশ্বাস রাখুন। সফল আপনি নিশ্চয়ই হবেন।

কন্যা ২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর। ভর # ২

চলতি সপ্তাহে কারও ওপর নির্ভর না করলেও আপনার চলবে। তবু সুযোগ থাকলে মনের চিন্তা ভাগাভাগি করে নেবেন। শুভ হবে আপনার!

তুলা ২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর। ভর # ২

ঝড়-তুফান তো জীবনে থাকবেই। কিন্তু কথা হলো, এই বিপর্যয়ে আপনি কতখানি মাথা ঠান্ডা রেখে চলতে পারেন। বার্তাটি বিশ্লেষণ করে দেখুন।

বৃশ্চিক ২৪ অক্টোবর-২২ নভেম্বর। ভর # ২

সাফল্যে হোক কিংবা ব্যর্থতায়ই হোক, আবেগের আশ্রয় নেবেন না। স্থির থাকুন, নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যান। দুশ্চিন্তার কিছু নেই।

ধনু ২৩ নভেম্বর-২১ ডিসেম্বর। ভর # ৯

লড়াই করে টিকে থাকা আপনার স্বভাব। চলতি সপ্তাহেও লড়াই করুন এবং সাফল্য ছিনিয়ে নিন। শুভ বর্ষিত হোক আপনার ওপর!

মকর ২২ ডিসেম্বর-২০ জানুয়ারি। ভর # ৩

কারও কাছ থেকে ব্যর্থতার বার্তা গ্রহণ করবেন না। সপ্তাহ আপনার সফল হবে—এই বিশ্বাস বজায় রাখুন।

কুম্ভ ২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি। ভর # ৯

যা কিছুই ঘটুক না কেন, হাসিমুখে থাকার চেষ্টা করুন। এভাবেই আপনি আপনার সাপ্তাহিক যুদ্ধ জয় করবেন।

মীন ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ। ভর # ৩

একটু শক্ত থাকার চেষ্টা করুন, চলতি সপ্তাহে আপনাকে শক্তি নিয়ে পথ চলতে হবে। প্রথমত নিজের কাছে এই শক্তি কামনা করুন। শুভ হোক!

আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি— কাওসার আহমেদ চৌধুরী