আপনার রাশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাওসার আহমেদ চৌধুরী
কাওসার আহমেদ চৌধুরী

মেষ ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬
রাগের মাথায় কোনো কাজ করতে যাবেন না, কোনো কথাও বলতে যাবেন না। রাগ না নামা অবধি অপেক্ষা করুন। তাহলে আর কোনো বিভ্রাট ঘটবে না।

বৃষ ২১ এপ্রিল-২১ মে। ভর # ১
কে শত্রু আর কে বন্ধু...এটা অনেক সময় বুঝে ওঠা যায় না। তাহলেও চেষ্টা করবেন, যাতে বন্ধু ও শত্রুকে আলাদা করা যায়। শুভ হোক আপনার।

মিথুন ২২ মে-২১ জুন। ভর # ৬
সিদ্ধান্ত গ্রহণ না করা পর্যন্ত আমাদের মনে নানা অস্থিরতা থাকে। সিদ্ধান্ত নেওয়া হয়ে গেলে আমাদের মন শান্ত হয়ে যায়। শান্ত মন নিয়ে যেকোনো কাজের সাফল্য নিশ্চয়ই আশা করা যেতে পারে।

কর্কট ২২ জুন-২২ জুলাই। ভর # ২
মনটাকে শক্ত করে বাঁধুন। তা যদি করতে পারেন তবে কোনো বাধাই আপনার সামনে টিকতে পারবে না। এ সপ্তাহে আপনি এর একটা পরীক্ষা করে নিতে পারেন।

সিংহ ২৩ জুলাই-২৩ আগস্ট। ভর # ১
চলতি সপ্তাহে পরিকল্পনা গ্রহণের দিকে মন দিন। পরিকল্পনার সঠিক বাস্তবায়ন করতে পারলে সপ্তাহটি আপনার শুভ হবে।

কন্যা ২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর। ভর # ২
মনের হালকা ভাবটাকে জাগিয়ে রাখুন। কিছুতেই যেন মন খারাপ না হতে পারে। শুভ হোক আপনার চলতি সাতটি দিন।

তুলা ২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর। ভর # ২
আপনার আকাশের মেঘ কেটে যাচ্ছে। এ সময়ে আপনি মানসিকভাবে বিশৃঙ্খল থাকবেন না। নিষ্ঠা বজায় রেখে সামনে এগিয়ে চলুন।

বৃশ্চিক ২৪ অক্টোবর-২২ নভেম্বর। ভর # ২
আপনার মনের মালিকানা আপনার হাতে। আপনার কথায় মন চলুক। আপনি কেন মনের কথায় চলবেন? সপ্তাহ শুভ!

ধনু ২৩ নভেম্বর-২১ ডিসেম্বর। ভর # ৯
চলতি সপ্তাহে টিকে থাকার লড়াইয়ে আপনার জয় হবে। এই কথার ওপর আস্থা রাখুন। শুভ হোক আপনার!

মকর ২২ ডিসেম্বর-২০ জানুয়ারি। ভর # ৩
এ সপ্তাহে আপনার কিছু কাজ পিছিয়ে যেতে পারে। এতে হতাশ হওয়ার কিছু নেই। ভবিষ্যতে সব ঠিক হয়ে যাবে।

কুম্ভ ২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি। ভর # ৯
ঝিমানো বন্ধ করুন। চেয়ে দেখুন আপনার সামনে সার্থকতার সাতটি দিন কেমন জ্বলজ্বল করছে। শুভ সপ্তাহে শুভ কাজ সম্পন্ন হোক।

মীন ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ। ভর # ৩

চলতি সপ্তাহে কিছু কিছু কাজ অসম্পূর্ণ রয়ে গেলে তা নিয়ে দুশ্চিন্তা করবেন না। আপনার শুভ প্রচেষ্টা শেষ পর্যন্ত আপনাকে জয়ী করবে।

আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি —কাওসার আহমেদ চৌধুরী