আপনার রাশি

মেষ ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬
মেষ-এর স্বভাব সৃজনশীল অস্থিরতায় ভরা। চলতি সপ্তাহে মেষ ভালো একটা সৃষ্টিশীল কাজ করবেন।
বৃষ ২১ এপ্রিল-২১ মে। ভর # ১
জীবনের কঠিন ব্যাপারকে সহজভাবে গ্রহণ করাটাই একটা কঠিন কাজ। এ সপ্তাহে বৃষ সবকিছু সহজ করে আনতে পারবেন।
মিথুন ২২ মে-২১ জুন। ভর # ৬
একটি সঠিক সিদ্ধান্ত আপনার সাপ্তাহিক জীবনকে পাল্টে দিতে পারে।
কর্কট ২২ জুন-২২ জুলাই। ভর # ২
বিরামহীন উৎসব মানুষকে ক্লান্ত করে দিতে পারে। এ সপ্তাহে আপনার সব ক্লান্তি দূর হবে।
সিংহ ২৩ জুলাই-২৩ আগস্ট। ভর # ১
খেয়াল রাখবেন, এ সপ্তাহে আপনার কাজের সুফল যেন অন্য কেউ কেড়ে নিতে না পারে।
কন্যা ২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর। ভর # ২
খামোখা দুশ্চিন্তা উৎপাদন করবেন না। সপ্তাহ আপনার ভালো যাবে।
তুলা ২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর। ভর # ২
ঝড়ের মুখেও স্থির থাকতে পারাটা আপনার অন্যতম বৈশিষ্ট্য। স্থির থাকুন, সমস্যার সমাধান খুঁজে পাবেন।
বৃশ্চিক ২৪ অক্টোবর-২২ নভেম্বর। ভর # ২
গায়ে স্বস্তির হাওয়া লাগিয়ে চলতি সপ্তাহে আপনি ভালোই থাকবেন।
ধনু ২৩ নভেম্বর-২১ ডিসেম্বর। ভর # ৯
চলতি সপ্তাহে আপনার বিজয়ের অনেক চিহ্ন দেখা যায়। শুভ হোক।
মকর ২২ ডিসেম্বর-২০ জানুয়ারি। ভর # ৩
কর্মক্ষেত্রে শুভ পরিবর্তন দেখা যায়।
কুম্ভ ২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি। ভর # ৯
যে কাজটা আগে করা দরকার, সে কাজটাই আগে করুন। সফল হবেন।
মীন ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ। ভর # ৩
চলতি সপ্তাহটি আপনার স্বপ্ন সফল হওয়ার সাতটি দিন। খুশি থাকুন।
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি— কাওসার আহমেদ চৌধুরী