আপনার রাশি
মেষ ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬
বাংলায় ‘নিমন্ত্রণ’ কথাটির সঙ্গে অপূর্ব একটি মাধুর্য জড়িয়ে রয়েছে। প্রিয় মেষ, চলতি সপ্তাহে আপনি যেসব নিমন্ত্রণ রক্ষা করবেন...তা থেকে পাবেন এক অনির্বচনীয় আনন্দ। অপর পক্ষে, আপনি যদি কাউকে কোনো অনুষ্ঠানে নিমন্ত্রণ করেন, তাহলেও আপনার জন্য থাকবে গভীর আনন্দ।
বৃষ ২১ এপ্রিল-২১ মে। ভর # ১
মানুষের কল্পনাশক্তি হচ্ছে তার একটি জরুরি জিনিস। এই শক্তি না থাকলে মানুষ কি শিল্পচর্চা কি ব্যবসায় কি অন্য কোনো পেশায়, কোনোটাতেই সফল হতে পারে না। বৃষের মধ্যে কল্পনাশক্তির সঙ্গে জড়িত রয়েছে প্রবল বাস্তবতাবোধ। এই দ্বৈত গুণ দিয়ে বৃষ সব সাফল্য কুড়িয়ে নেবেন।
মিথুন ২২ মে-২১ জুন। ভর # ৬
অসময়ের বর্ষাকে খুশি মনে বরণ করব, না ব্যথিত মনে...এটা একটা প্রশ্নযোগ্য ব্যাপার। আবহাওয়া যা-ই হোক না কেন, মিথুনের জন্য চলতি সপ্তাহটি শুভ নিয়ে আসবে।
কর্কট ২২ জুন-২২ জুলাই। ভর # ২
আবেগ কর্কটকে অনেকাংশে প্রভাবিত করে। প্রিয় কর্কট, চলতি সপ্তাহে আপনার আবেগকে সামাল দিন। এতে আপনি শুভ কর্মের শুভ ফল আশা করতে পারবেন।
সিংহ ২৩ জুলাই-২৩ আগস্ট। ভর # ১
কোনো বাধাকেই বাধা বলে স্বীকার করবেন না। বাধাকে মেনে নিলেই তো পরাজয়। পরাজয়ের পতাকাতলে জীবন যাপন করবেন না। শুভ বর্ষিত হোক আপনার ওপর!
কন্যা ২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর। ভর # ২
কন্যার মধ্যে একটি অন্তর্নিহিত শক্তি আছে। এই শক্তি তাকে বারবার সামনের দিকে ঠেলে দেয়। চলতি সপ্তাহে কন্যা একে একে অনেকগুলো বাধা অতিক্রম করবেন। শুভ হোক কন্যার!
তুলা ২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর। ভর # ২
রাশিগতভাবেই তুলা যুক্তি ও ন্যায়বিচারের পক্ষে। চলতি সপ্তাহে তিনি জীবনের সব প্রান্ত থেকে সাফল্য সঞ্চয় করবেন। জয় বর্ষিত হোক তুলার ওপর!
বৃশ্চিক ২৪ অক্টোবর-২২ নভেম্বর। ভর # ২
বৃশ্চিকের মাঝে আছে একটি অনুসন্ধানী মন। বৃশ্চিক নারী-পুরুষ বিনা যুক্তিতে কোনো কিছু গ্রহণ করেন না, বর্জনও করেন না। প্রিয় বৃশ্চিক, নিজের সক্ষমতার ওপর আস্থা রাখুন। ফল পাবেন।
ধনু ২৩ নভেম্বর-২১ ডিসেম্বর। ভর # ৯
এ সপ্তাহে ধনুর প্রতি পরামর্শ—তিনি যেন একটা কাজে হাত দেওয়ার আগেই কাজটি ব্যর্থ হবে এমন মনে না করেন। যুদ্ধের আগেই পরাজয় স্বীকার করে নিলে যুদ্ধে জয় সম্ভব হবে কী করে? মনের সাহসটাকে জাগিয়ে রাখুন।
মকর ২২ ডিসেম্বর-২০ জানুয়ারি। ভর # ৩
দৃঢ় ইচ্ছাশক্তি নিয়ে কোনো কাজে হাত দিলে যে সাফল্য আসবে, সে তো বলাই বাহুল্য। আত্মবিশ্বাস মকরের চারিত্রিক বৈশিষ্ট্যের অন্যতম গুণ। নিজ কাজে শ্রম বিনিয়োগ করুন, শুভ ফল আসবেই।
কুম্ভ ২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি। ভর # ৯
কুম্ভ হিসেবে আপনি এখন আছেন এক শক্তিশালী অবস্থানে। এই অবস্থান থেকে নিজ ভাবাবেগকে বেশি প্রশ্রয় দেবেন না। মনকে একটু কঠিন রাখতে চেষ্টা করুন। সাফল্য আসবে!
মীন ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ। ভর # ৩
আগে থেকেই ধরে নেবেন না যে দু-একজন মানুষ আপনার প্রতি বিরূপ আচরণ করবে। আপনার ব্যক্তিগত ও কর্মজীবনে এখন তেমন কোনো বাধাবিপত্তি দেখি না। শুভ বর্ষিত হোক আপনার ওপর!
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি— কাওসার আহমেদ চৌধুরী