আপনার রাশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাওসার আহমেদ চৌধুরী
কাওসার আহমেদ চৌধুরী

মেষ ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬
নিজেকে কখনো একা ভাববেন না। আপনার অনেক বন্ধু আছে, সহযোগী আছে। চলতি সপ্তাহে নিজের ওপর আস্থাবান হবেন, অন্যের ওপরও বিশ্বাস রাখবেন। সপ্তাহ আপনার সাফল্যে পূর্ণ হয়ে উঠবে।
বৃষ ২১ এপ্রিল-২১ মে। ভর # ১
চলতি সপ্তাহে আপনার ব্যক্তিগত যোগাযোগে আরও দক্ষতার প্রয়োজন হবে। যেকোনো ব্যাপারে চারদিক অনুসন্ধান করে একটা স্থির সিদ্ধান্তে আসবেন। আপনার কোনো চিন্তা নেই।
মিথুন ২২ মে-২১ জুন। ভর # ৬
এ সপ্তাহে মিথুনের মন অনেকখানি শান্ত হয়ে আসবে। এর জন্য বিশেষ ভাবনার বোধ হয় দরকার হবে না। এবার আয়নার সামনে গিয়ে একটুখানি হেসে নিন।
কর্কট ২২ জুন-২২ জুলাই। ভর # ২
কোনো বিষয়েই অতিরিক্ত খুঁতখুঁত করবেন না। কিছু ভুল কিছু শুদ্ধ...এই নিয়েই রচিত হবে আপনার সাতটি দিন।
সিংহ ২৩ জুলাই-২৩ আগস্ট। ভর # ১
আপনি এখন আছেন সাফল্যের দ্বারপ্রান্তে। এখন মনে কোনো ভয় বা দ্বিধা রাখবেন না। মনে রাখবেন, যা হবে তা ভালোই হবে।
কন্যা ২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর। ভর # ২
সংসারে সবাই একা, আবার সবাই মিলেই সংসার। বন্ধু ও সহযোগীদের ওপর আস্থা রাখুন, সপ্তাহ আপনার নিশ্চয় সফল হবে।
তুলা ২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর। ভর # ২
সাধারণত তুলার দীর্ঘমেয়াদি পরিকল্পনাগুলো ভালো হয়। এ সপ্তাহের পরিকল্পনার বিষয়ে আপনার মনে চিন্তা থাকুক, তবে কোনো দুশ্চিন্তা নয়। কাজে নামুন, যতটা সম্ভব সাফল্য অর্জন করা যায়...ততটা করুন।
বৃশ্চিক ২৪ অক্টোবর-২২ নভেম্বর। ভর # ২
নতুন সপ্তাহে এসে আপনি অনেক দিকে উজ্জ্বল হয়ে উঠবেন। সারা সপ্তাহ এই বিশ্বাস নিয়ে পথ চলুন।
ধনু ২৩ নভেম্বর-২১ ডিসেম্বর। ভর # ৯
কাজ থেকে অবসর নেওয়া ধনুর কপালেই নেই। চলতি সপ্তাহে কোনো কাজ একবার ধরলে তা শেষ না করে ছাড়বেন না। শুভ হোক!
মকর ২২ ডিসেম্বর-২০ জানুয়ারি। ভর # ৩
কঠিন বাধাকে সুকঠিন সাহস নিয়ে মোকাবিলা করতে হয়। চলতি সপ্তাহে সামনে বাধার পাহাড় দেখলেও ঘাবড়াবেন না।
কুম্ভ ২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি। ভর # ৯
এ সপ্তাহে দেহ এবং মনটাকে একটু বিশ্রাম দিন। এর সুফল আপনি অবশ্যই পাবেন। কোনো ব্যাপারে দুশ্চিন্তাকে প্রশ্রয় দেবেন না। অনেক সময় দুশ্চিন্তা করাটা একটা বদ অভ্যাসে পরিণত হয়।
মীন ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ। ভর # ৩
আপনার সামনে পড়ে আছে বেশির ভাগ উজ্জ্বলতায় ছাওয়া সাতটি দিন। উজ্জ্বলতা বজায় রাখা কিন্তু আপনার নিজের দায়িত্ব। আশা করি, শুভ হবে আপনার চলতি সপ্তাহ!
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি— কাওসার আহমেদ চৌধুরী