আপনার রাশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

মেষ ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬
আপনি জন্মগতভাবেই একজন অস্থির মানুষ, অস্থিরতাই আপনার জীবনের একমাত্র স্থির কথা। চলতি সপ্তাহে আপনার অস্থিরতা আপনাকে একটি স্থির সিদ্ধান্তে নিয়ে যাবে। মনে সাহস রাখুন, সামনে এগিয়ে যান।
বৃষ ২১ এপ্রিল-২১ মে। ভর # ১
বৃষ রাশির অধিপতি গ্রহ হচ্ছে ভেনাস। এই ভেনাস বৃষের কণ্ঠদেশ নিয়ন্ত্রণ করে। কাজেই সাধারণত বৃষ জাতক-জাতিকার কণ্ঠস্বর সুশ্রাব্য হয়। এরই প্রয়োগ দ্বারা বৃষ তার বেশির ভাগ সাপ্তাহিক সাফল্য লাভ করবেন। শুভ হোক।
মিথুন ২২ মে-২১ জুন। ভর # ৬
মেষ রাশির মতোই মিথুনও অস্থির প্রকৃতির মানুষ। মিথুন সব সময় পরিবর্তনে সূচনা করতে দক্ষ। চলতি সপ্তাহে মিথুন প্রথমত নিজের মধ্যে পরিবর্তন আনবেন, এরপর পরিবর্তন আনতে পারবে অন্যদের মধ্যেও। সপ্তাহ শেষ হওয়ার পর হিসাব করে দেখুন পরিবর্তন কতটা সূচিত হলো।
কর্কট ২২ জুন-২২ জুলাই। ভর # ২
এখন আপনার চিন্তা ও পরিকল্পনা করার সময়, দুশ্চিন্তা করার সময় এটা নয়। এইটুকু জেনে সপ্তাহ শুরু করুন।
সিংহ ২৩ জুলাই-২৩ আগস্ট। ভর # ১
আপনার সপ্তাহটি কাটবে ৫০ ভাগ সাফল্যের মধ্য দিয়ে। পজিটিভ চিন্তাটাই মনের মধ্যে জাগ্রত রাখুন।
কন্যা ২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর। ভর # ২
সব মিলে সপ্তাহটা আপনার একটু নাটকীয়তার মধ্য দিয়ে কাটবে। এই নাটকীয়তায় আনন্দের ভাগটাই থাকবে বেশি। তাহলে আর কী চাই!
তুলা ২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর। ভর # ২
চিন্তা ও কাজের চাঞ্চল্যের মধ্য দিয়ে কাটবে আপনার চলতি সপ্তাহ। ভাবুন, যোগ্য মানুষের পরামর্শ নিন, আপনার যাত্রা সামনে দিকেই হবে।
বৃশ্চিক ২৪ অক্টোবর-২২ নভেম্বর। ভর # ২
একটা ঘোরের মধ্য দিয়ে কেটে যাবে আপনার চলতি সপ্তাহ। কিছু ব্যাপার স্পষ্ট বোঝা যাবে, কিছু একেবারেই না। মনে ভয় রাখবেন না, সপ্তাহ আপনার শুভ হবে।
ধনু ২৩ নভেম্বর-২১ ডিসেম্বর। ভর # ৯
পথহারা ধনু এবার তার চিন্তা ও কাজকর্মে নতুন পথের দিশা পাবেন। এ সপ্তাহে এটাই ধনুর প্রতি আমার প্রধান বার্তা।
মকর ২২ ডিসেম্বর-২০ জানুয়ারি। ভর # ৩
প্রত্যেক কাজের একটা ফল থাকে। আপনার চলতি সপ্তাহের ফল কী হবে, তা নিয়ে বেশি ভাবতে যাবেন না। যা হবে, ভালোই হবে।
কুম্ভ ২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি। ভর # ৯
খুব বেশি সিরিয়াস চিন্তায় না থেকে একটু হালকা চালে সপ্তাহটা কাটিয়ে দিন। ভালোই লাগবে আপনার।

কাওসার আহমেদ চৌধুরী
কাওসার আহমেদ চৌধুরী

মীন ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ। ভর # ৩
চলতি সপ্তাহে নিজেকে যতটা পারেন প্রকাশ করতে চেষ্টা করুন। নিজের চিন্তাকে প্রকাশ করার সঙ্গে সঙ্গে অন্যের চিন্তাও বুঝতে চেষ্টা করুন। সপ্তাহ আপনার ভালো কাটবে। শুভ হোক।
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি— কাওসার আহমেদ চৌধুরী