আপনার রাশি

মেষ ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬
আপনি জানেন, বিশ্বাস থেকে মনে যে শক্তি আসে...সেটাই আসল শক্তি। চলতি সপ্তাহে আত্মবিশ্বাস বজায় রেখে কাজ করুন, নিশ্চয় সুফল পাবেন।
বৃষ ২১ এপ্রিল-২১ মে। ভর # ১
বৃষ রাশি তাঁর সুরুচির জন্য খ্যাত। প্রিয় বৃষ, চলতি সপ্তাহে আপনার রুচির ওপর কিছুটা আঘাত আসতে পারে। সহ্য করে নেবেন। শুভ হোক আপনার সপ্তাহ!
মিথুন ২২ মে-২১ জুন। ভর # ৬
অন্তরে-বাহিরে পরিবর্তন আনাটা মিথুনের রাশিগত বৈশিষ্ট্য। মিথুন কবি নজরুল ইসলাম ইতিহাসের পাতা উল্টে দিয়ে বাঙালিকে চমকে দিয়েছিলেন। আপনি মিথুন, আপনার মধ্যে পরিবর্তনের সুর বেজে উঠুক!
কর্কট ২২ জুন-২২ জুলাই। ভর # ২
কলকাতার একটি গান আপনিও শুনে থাকবেন, ‘আকাশের সময়টা এখন ভালো নয়/ যখন-তখন ঝড় ওঠে, বৃষ্টি হয়।’...এ সপ্তাহে আপনার জীবনেও নাটকীয়তা ঘটবে। এই নাটকীয়তা আপনার জন্য আনন্দবার্তা বয়ে আনুক। নিরানন্দ নয়।
সিংহ ২৩ জুলাই-২৩ আগস্ট। ভর # ১
চলতি সপ্তাহটি আপনার বেশ খানিকটা স্বস্তির মধ্য দিয়ে কাটবে বলে আমার মনে হয়। লক্ষ করে দেখুন, এ সপ্তাহে কী কী ঘটে।
কন্যা ২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর। ভর # ২
এ সপ্তাহে কেউ আপনাকে বাঁকা কথা বললে আপনিও দুকথা শুনিয়ে দিন। আমি আছি।
তুলা ২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর। ভর # ২
চলতি সপ্তাহে আপনার জীবন অনেকখানি স্থির হয়ে আসবে। ভয়হীন মনে সামনে এগিয়ে যান।
বৃশ্চিক ২৪ অক্টোবর-২২ নভেম্বর। ভর # ২
এ সপ্তাহে আপনি যেকোনো কাজেরই সুফল হাতে হাতে পেয়ে যাবেন। মনে আশা ও আনন্দ বজায় রাখুন। শুভ হোক!
ধনু ২৩ নভেম্বর-২১ ডিসেম্বর। ভর # ৯
এই তো পুনরায় আপনি জেগে উঠলেন, তবে আর ভাবনা কী! এ সপ্তাহে যতটা সম্ভব বহির্মুখী হওয়ার চেষ্টা করুন।
মকর ২২ ডিসেম্বর-২০ জানুয়ারি। ভর # ৩
মানুষের হাতে যখন কোনো কাজ না থাকে...তখনো সে কিন্তু কাজের মধ্যেই থাকে। এর অর্থ, তার চিন্তার প্রবাহ সব সময় চালু থাকে। চলতি সপ্তাহে প্রিয় মকর, চিন্তা ও পরিকল্পনা নিয়ে ব্যস্ত থাকুন। সুফল পাবেন!
কুম্ভ ২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি। ভর # ৯
ক্ষমা গুণটা মানুষ ছাড়া অন্য আর কোনো জীবের মধ্যে আছে কি না, জানি না। কোনো কারণে এ সপ্তাহে আপনি যদি কারও কাছ থেকে আঘাত পান, তাহলে আঘাতকারীকে ক্ষমা করে দেওয়ার চেষ্টা করুন।
মীন ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ। ভর # ৩
রাশির বিচারে মনে হয় চলতি সপ্তাহের ৬০ ভাগ আপনার জন্য শুভ হবে। অবশিষ্ট ৪০ ভাগ নিয়ে মাথা ঘামাবেন না। শুভ আসুক আপনার জীবনে!
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি— কাওসার আহমেদ চৌধুরী