আপনার রাশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেষ ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬
রাশিগতভাবেই মেষ তাঁর প্রতিজ্ঞায় সব সময় দৃঢ়। তাঁকে খানিকটা একগুঁয়েই বলা যায়। তবে চলতি সপ্তাহে মেষকে সিদ্ধান্ত গ্রহণের ব্যাপারে কিছুটা ছাড় দিয়ে চলতে হবে। সপ্তাহ শুভ রয়েছে।
বৃষ ২১ এপ্রিল-২১ মে। ভর # ১
আপনার জন্য সপ্তাহটি ভালো, তবে এ সপ্তাহে কারও সঙ্গে বেশি তর্কে জড়িয়ে গেলে অসুবিধা হতে পারে। সংঘর্ষ এড়িয়ে চলুন।
মিথুন ২২ মে-২১ জুন। ভর # ৬
কোনো বিষয়ে একটি স্থির সিদ্ধান্তে পৌঁছাতে পারলে আমাদের মনও স্থির হয়ে যায়। কোনো রকম অস্থিরতা থাকে না। তাই চলতি সপ্তাহে গুরুত্বপূর্ণ কোনো ব্যাপার সামনে এলে স্থির সিদ্ধান্তে উপনীত হওয়ার চেষ্টা করুন।
কর্কট ২২ জুন-২২ জুলাই। ভর # ২
কর্কট রাশির নারী-পুরুষের সামনে এখন সাফল্যের বেশ কিছু সুযোগ আসবে। সুযোগগুলো গ্রহণ করতে হবে। তাহলেই সাফল্য।
সিংহ ২৩ জুলাই-২৩ আগস্ট। ভর # ১
সিংহের এখন নড়েচড়ে উঠে বসার সময়। এ সময়ে কোনো রকম আলস্যকে প্রশ্রয় দেওয়া যাবে না। এটুকু পরামর্শ অনুসরণ করলেই সিংহের সপ্তাহ শুভ হবে।
কন্যা ২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর। ভর # ২
সামনে যে কাজ আসছে সে কাজের চ্যালেঞ্জ গ্রহণ করুন। আপনি অবশ্যই সফল হবেন। শুভ হোক।
তুলা ২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর। ভর # ২
মেঘ যতই কালো হোক না কেন, মেঘের পরেই আলোকের বন্যা। এই সত্যের ওপর বিশ্বাস রেখে চলতে হবে তুলাকে। নাই নাই ভয়, হবে হবে জয়।
বৃশ্চিক ২৪ অক্টোবর-২২ নভেম্বর। ভর # ২
বৃশ্চিকের জন্য চলতি সপ্তাহটি হবে খুব ইন্টারেস্টিং। কাজের অনুকূল ফলাফল তিনি পাবেন। এটুকু জেনে সপ্তাহ শুরু করুন।
ধনু ২৩ নভেম্বর-২১ ডিসেম্বর। ভর # ৯
চলতি সপ্তাহে আপনার হাতে নতুন ধরনের কাজ আসতে পারে। এই নতুন কাজ সুসম্পন্ন করার জন্য তৈরি হোন।
মকর ২২ ডিসেম্বর-২০ জানুয়ারি। ভর # ৩
কাজ যত কঠিন হবে, ততোই ভালো হবে আপনার পারফরম্যান্স। আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে চলুন।
কুম্ভ ২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি। ভর # ৯
আপনার সাফল্য-ব্যর্থতার অনুপাত হবে ৫০: ৫০। তাহলে দেখা যায়, আপনার আশাবাদী হওয়ার অনেক কারণই রয়েছে।
মীন ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ। ভর # ৩
এ সপ্তাহটিকে আমরা মীন রাশির জন্য বিরাট কোনো সুযোগের সাতটি দিন হিসেবে দেখতে পাই। আস্থা নিয়ে পথ চলুন।
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি— কাওসার আহমেদ চৌধুরী