আপনার রাশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাওসার আহমেদ চৌধুরী
কাওসার আহমেদ চৌধুরী

মেষ ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬
চলতি সপ্তাহে আপনার মনের অস্থিরতা একটু বাড়তে পারে। এই অস্থিরতা থেকেই জন্ম নেবে আপনার নানা কাজের প্রেরণা। এসব কাজ থেকে চলতি সপ্তাহে আপনি অনেক সফলতা পাবেন। মনে আনন্দ রেখে চলতে শুরু করুন।
বৃষ ২১ এপ্রিল-২১ মে। ভর # ১
আপনার মেধা বুদ্ধি প্রতিভা সীমাহীন। এই গুণগুলো দিয়ে চলতি সপ্তাহে আপনি অনেক বাধা অতিক্রম করতে পারবেন, জিতে নিতে পারবেন অনেক সাফল্য। নিশ্চিন্ত থাকুন।
মিথুন ২২ মে-২১ জুন। ভর # ৬
এ সপ্তাহে এ কথাটিই শুধু মনে রাখুন: যাহা হইয়াছে, ভালো হইয়াছে। যাহা হইতেছে, ভালো হইতেছে এবং যাহা হইবে তাহাও ভালোই হইবে।
কর্কট ২২ জুন-২২ জুলাই। ভর # ২
চলতি সপ্তাহে আপনার বন্ধুরাই কেবল আপনার মনের কথা বুঝতে পারবেন। তাই বন্ধুদের মধ্যে সমর্থন খুঁজুন। অর্থাৎ, বন্ধুদের ওপর আস্থা রাখুন।
সিংহ ২৩ জুলাই-২৩ আগস্ট। ভর # ১
এ সপ্তাহে আপনার কোনো কষ্টকেই কষ্ট মনে হবে না। হালকা মন নিয়ে আপনি কঠিন কাজ সমাধা করতে পারবেন। শুভ হোক!
কন্যা ২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর। ভর # ২
সপ্তাহটি আপনার জন্য অনেক চমকপ্রদ ঘটনা বয়ে আনবে। আশা ও বিশ্বাস নিয়ে থাকুন।
তুলা ২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর। ভর # ২
ব্যর্থতা থেকে শিক্ষা নিতে হয়...এ কথা সবাই জানে। আমি আপনাকে বলি, আপনার সফল অভিজ্ঞতাগুলোর ওপর নজর রাখুন। তাহলেই আপনি সামনে চলার গতি খুঁজে পাবেন।
বৃশ্চিক ২৪ অক্টোবর-২২ নভেম্বর। ভর # ২
চলতি সপ্তাহে আপনি আপনার কঠিন শ্রমের সুফলগুলো ঘরে তুলবেন। কাজের স্বীকৃতি পাবেন। সপ্তাহের শুরুতেই আপনার মন ভরে উঠুক আনন্দে।
ধনু ২৩ নভেম্বর-২১ ডিসেম্বর। ভর # ৯
হেমন্ত মুখোপাধ্যায়ের একটি গান চলতি সপ্তাহে আপনার জন্য অর্থবহ হয়ে উঠুক: আমি ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা।...
মকর ২২ ডিসেম্বর-২০ জানুয়ারি। ভর # ৩
চলতি সপ্তাহে আপনি এমন সব পুরস্কার পাবেন যে আপনার সব ব্যথা ও কষ্ট ধুয়ে-মুছে যাবে।
কুম্ভ ২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি। ভর # ৯
জেগে উঠুন! কাজে হাত দিন! সাফল্য ও আনন্দ আপনার জন্য অপেক্ষা করছে।
মীন ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ। ভর # ৩
সহজ বিষয়কে অনাবশ্যক জটিলতায় ভরে তুলবেন না। তাহলেই সাফল্য আসবে আপনার হাতে।
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি— কাওসার আহমেদ চৌধুরী