আপনার রাশি

মেষ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬
আবহাওয়ার ওঠানামার সঙ্গে মানুষের মনও ওঠানামা করে। আজ কলকাতার একটা গান মনে পড়ছে: আকাশের সময়টা এখন ভালো নয়/ যখন-তখন ঝড় ওঠে।...চলতি সপ্তাহে এই গানটার সঙ্গে আপনার নিজের জীবনের মিল খুঁজে পাবেন।
বৃষ২১ এপ্রিল-২১ মে। ভর # ১
আপনার রাশির অধীনে আছেন অনেক নামীদামি মানুষ। যেমন, চলচ্চিত্রকার সত্যজিৎ রায়। এর সঙ্গে যোগ করে নিন রবীন্দ্রনাথের নাম। এসব তথ্য আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে। প্রিয় বৃষ, নিজের ওপর আস্থা রেখে সামনে এগিয়ে চলুন।
মিথুন২২ মে-২১ জুন। ভর # ৬
আশা করি, মিথুনের দিন এখন ভালোই চলছে। অন্য রকম চলার তো কথা নয়। যদি অন্য রকম হয়, তাহলে ভাববেন জীবনে ভালো যেমন আছে, মন্দও কিছুটা থাকতে পারে। হতাশ হওয়ার কিছু নেই।
কর্কট২২ জুন-২২ জুলাই। ভর # ২
লোকে কী বলল না-বলল তাতে কান দেবেন না। মন দিয়ে নিজের কাজ করে যান। শুভ ফল পাবেন।
সিংহ২৩ জুলাই-২৩ আগস্ট। ভর # ১
অনেকটা মন্দকে কাটিয়ে তবেই শুভর দেখা পাওয়া যায়। চলতি সপ্তাহে কথাটি বিশেষভাবে মনে রাখুন।
কন্যা২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর। ভর # ২
যারা আপনার ভালো চায়, তাদের কাছে টেনে নিন। চলতি সপ্তাহে আপনার অনেক কিছুই ভালো রয়েছে।
তুলা২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর। ভর # ২
জীবনে রোদ-বৃষ্টি দুটোই থাকে। এ কথাটা মনে রাখলে আপনি ভালো থাকবেন।
বৃশ্চিক২৪ অক্টোবর-২২ নভেম্বর। ভর # ২
যত ব্যস্ত থাকেন ততই তো ভালো। ব্যস্ততায় জীবনের অর্থ খুঁজে পাওয়া যায়। শুভ হোক আপনার।
ধনু২৩ নভেম্বর-২১ ডিসেম্বর। ভর # ৯
মনের মধ্যে আনন্দকে টেনে আনুন এবং ভালো থাকতে চেষ্টা করুন। নিশ্চয়ই আপনার সময় ভালো যাবে।
মকর২২ ডিসেম্বর-২০ জানুয়ারি। ভর # ৩
মনের শক্তি দিয়ে শুভকে ছিনিয়ে আনুন। আপনার সময় এখন ভালো রয়েছে।
কুম্ভ ২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি। ভর # ৯
একটু পিছিয়ে আসার নামই পরাজয় নয়। পিছিয়ে এসেও সামনে যাওয়া যায়। এই কথাটা মনে রাখুন।
মীন১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ। ভর # ৩
অনেক ছোট কথারও বড় অর্থ থাকে। সেই অর্থে বলছি, আপনার সময় এখন শুভ।
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি— কাওসার আহমেদ চৌধুরী