আপনার রাশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাওসার আহমেদ চৌধুরী
কাওসার আহমেদ চৌধুরী

মেষ ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬
চলতি সপ্তাহে একটি বাধা টপকাতে পারলেই আপনার সামনে আছে বিরাট সাফল্য।

বৃষ ২১ এপ্রিল-২১ মে। ভর # ১
মনের সন্তুষ্টি একটা আপেক্ষিক ব্যাপার। এ সপ্তাহে আপনাকে অল্পতেই তুষ্ট থাকতে হবে।

মিথুন ২২ মে-২১ জুন। ভর # ৬
মনের স্বাস্থ্য এ সপ্তাহে আপনার ভালোই থাকবে। শুভ হোক!

কর্কট ২২ জুন-২২ জুলাই। ভর # ২
চলতি সপ্তাহটিকে আপনি একটি চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করবেন—এই আমার বিশ্বাস।

সিংহ ২৩ জুলাই-২৩ আগস্ট। ভর # ১

সিংহের জন্য বর্তমান সময়টা একটা স্থিতিশীল সময়। চলতি সপ্তাহে সিংহের পারফরম্যান্স ভালোই হবে।

কন্যা ২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর। ভর # ২

দুঃখ-কষ্টের কথা ভেবে মন খারাপ করবেন না। এখন আপনার সময়টা ভালোই। এ সময়ে হাসিমুখে থাকা প্রয়োজন।

তুলা ২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর। ভর # ২

তুলা রাশির জাতক একদিকে যেমন বজ্রকঠোর, অন্যদিকে তেমনই কোমল। চলতি সপ্তাহে তুলার এই দুটি বৈশিষ্ট্যই সমানভাবে কাজ করবে। শুভ হোক!

বৃশ্চিক ২৪ অক্টোবর-২২ নভেম্বর। ভর # ২

কর্মক্লান্ত থাকাটা একটা গৌরবের বিষয়। আর কাজ মানেই তো সাফল্য। সপ্তাহ আপনার সফল হবে।

ধনু ২৩ নভেম্বর-২১ ডিসেম্বর। ভর # ৯

চিরজাগ্রত ধনু, সাহস অটুট রাখুন। সাফল্য আপনার পক্ষে।

মকর ২২ ডিসেম্বর-২০ জানুয়ারি। ভর # ৩

চলতি সপ্তাহে আপনাকে একটু সামাজিকতার দিকে মন দিতে হবে। সামাজিকভাবে সফল হলে সেটা একটা বড় ব্যাপার বলে ধরে নেবেন।

কুম্ভ ২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি। ভর # ৯

আলস্য এসে আপনাকে যেন অধিকার করে না নেয়। কাজের মধ্যে থাকুন, ভালো থাকুন।

মীন ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ। ভর # ৩

চলতি সপ্তাহে সহজ চিন্তাকে অকারণে কঠিন করবেন না। তাহলেই আপনার সপ্তাহ সফল হবে।

আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি— কাওসার আহমেদ চৌধুরী