আপনার রাশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
horoscope-thumb
horoscope-thumb

মেষ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬

অবচেতন মনের গভীরে পুরুষ জানে, সে নারীর চেয়ে বেশি শক্তিশালী নয়। এই বোধটা হয়তো তাকে নারীর প্রতি নিষ্ঠুর করে তোলে। পৃথিবীর সব দেশে সব সমাজে এর চিহ্ন পাওয়া যায়। অবশ্য আমি ঢালাওভাবে এ কথা বলছি না যে, পুরুষমাত্রই নারী নির্যাতনকারী। তবু আমার প্রাথমিক উক্তির সঙ্গে আপনি আপনার নিজের চিন্তা মিলিয়ে নিতে পারেন। চলতি সপ্তাহে নারী মেষ কাজকর্মে বিপুল সাফল্য পাবেন। পুরুষ মেষ তার একটু পেছনে থাকবেন।

বৃষ২১ এপ্রিল-২১ মে। ভর # ১

বৃষ নারী ও পুরুষের মুখে চলতি সপ্তাহে কয়েক টুকরো সফলতার হাসি দেখতে পাওয়া যাবে বলে আমার মনে হয়।

মিথুন২২ মে-২১ জুন। ভর # ৬

প্রিয় মিথুন, চলতি সপ্তাহে নিজের চিন্তাভঙ্গিতে কিছু পরিবর্তন আনুন, দিনগুলো ভরে উঠবে সাফল্যে ও আনন্দে।

কর্কট২২ জুন-২২ জুলাই। ভর # ২

চলতি সপ্তাহে কর্কটের অনেক আর্থিক লাভালাভের চিত্র দেখা যায়। কী প্রিয় কর্কট, শুনে খুশি হলেন তো?

সিংহ২৩ জুলাই-২৩ আগস্ট। ভর # ১

সিংহ নারী-পুরুষের অনেকগুলো সাফল্য দরজার চৌকাঠে এসে থমকে আছে। আমার বিশ্বাস, চলতি সপ্তাহে তাঁর সাফল্যগুলো পরিপূর্ণ হয়ে উঠবে।

কন্যা২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর। ভর # ২

সাধারণভাবে দেখা যায়, কন্যা কোনো প্রতিকূল পরিস্থিতির কাছে মাথা নিচু করে না। চলতি সপ্তাহে কন্যা কাউকে আঘাত না করেও নিজের শীর্ষস্থান বজায় রাখবে। জয় হোক।

তুলা২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর। ভর # ২

তুলা সাধারণত সাফল্য পেতেই অভ্যস্ত। চলতি সপ্তাহে তুলা যদি এক-আধটু ব্যর্থতার দেখা পান, তাহলে যেন ভেঙে না পড়েন।

বৃশ্চিক২৪ অক্টোবর-২২ নভেম্বর। ভর # ২

বৃশ্চিকের অভ্যন্তরে বাস করে একটি সংগ্রামশীল চরিত্র। চলতি সপ্তাহে কারও সঙ্গে সম্পর্ক নষ্ট না করেই বৃশ্চিক তার প্রাপ্য সাফল্য অর্জন করবে।

ধনু২৩ নভেম্বর-২১ ডিসেম্বর। ভর # ৯

প্রিয় ধনু, কেমন করে যে আপনি আপনার সাপ্তাহিক ব্যর্থতাগুলোকে কাটিয়ে উঠে যথেষ্ট সাফল্য ও আনন্দ পাবেন, তা আপনি নিজেও হয়তো বুঝবেন না। জয় হোক আপনার!

মকর২২ ডিসেম্বর-২০ জানুয়ারি। ভর # ৩

এ সপ্তাহে মকরের প্রতি আমার ভবিষ্যদ্বাণীর পেছনে একটা শুভ ইচ্ছা রয়েছে। তাহলে আর বসে কেন? কাজে নেমে পড়ুন।

কুম্ভ ২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি। ভর # ৯

এ সপ্তাহে আপনি নিজের সাফল্য নিয়ে খুবই উদ্বিগ্ন থাকলেও যতখানি ব্যর্থতার ভয় আপনি করছেন ততখানি ঘটবে না।

মীন১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ। ভর # ৩

সপ্তাহের শুরুতে আপনার সময়টা খানিক এলোমেলো মনে হতে পারে। তবে সপ্তাহটা সামনে এগোতে থাকলে সবকিছু ঠিক হয়ে যাবে। শুভ হোক, সুন্দর হোক!

আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি— কাওসার আহমেদ চৌধুরী