আপনার রাশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাওসার আহমেদ চৌধুরী
কাওসার আহমেদ চৌধুরী

মেষ ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬
চলতি সপ্তাহে আপনি জীবনের কিছু গুরুত্বপূর্ণ অধ্যায় পার হয়ে আসবেন। এ সপ্তাহে অস্থির হলে কিছুতেই চলবে না। অগ্রগতি আছে।

বৃষ ২১ এপ্রিল-২১ মে। ভর # ১
এ সপ্তাহে আপনার ২০ ভাগ ব্যর্থতা দেখা যায়। বাকিটা কী হবে—খুশিমনে বুঝে নিন।

মিথুন ২২ মে-২১ জুন। ভর # ৬
গুরুত্বপূর্ণ সময়। এ সময়ে যেসব জরুরি কাজ করবেন, তার ফলাফল আগামী সপ্তাহে পাওয়া যাবে।

কর্কট ২২ জুন-২২ জুলাই। ভর # ২
চলতি সপ্তাহে আপনার বিশেষ কিছু করার নেই। আবেগটা শুধু সামলে চলবেন।

সিংহ ২৩ জুলাই-২৩ আগস্ট। ভর # ১
চলতি সময়টা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময়ে যা করবেন, গভীর মনোযোগ দিয়ে করবেন। একটু ভুল হলে বিপর্যয় ঘটতে পারে।

কন্যা ২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর। ভর # ২
হোক না কঠিন সময়, গান শুনে গানের মধ্য দিয়ে সপ্তাহ পার করুন। তাহলেই আপনার মুক্তি।

তুলা ২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর। ভর # ২
আত্মকেন্দ্রিক ভাবনায় থাকবেন না। চারদিক ভালো করে দেখেশুনে অগ্রসর হবেন। বিজয় আপনা থেকে আসবে না—বিজয় ছিনিয়ে নিতে হবে।

বৃশ্চিক ২৪ অক্টোবর-২২ নভেম্বর। ভর # ২
জয়ের পথে আরও একধাপ অগ্রসর হতে পারবেন। মনে সাহস রেখে সামনে চলুন।

ধনু ২৩ নভেম্বর-২১ ডিসেম্বর। ভর # ৯
চলতি সপ্তাহে আপনার ভাগ্যে নতুনত্ব আছে। নতুনের অপেক্ষায় থাকুন।

মকর ২২ ডিসেম্বর-২০ জানুয়ারি। ভর # ৩
যেভাবে চলছেন...সেভাবেই চলুন। নিজেকে যতটা প্রকাশ করে যাচ্ছেন...ততটাই করুন। বাড়তি গোপনীয়তার দরকার নেই।

কুম্ভ ২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি। ভর # ৯
চলতি সপ্তাহটি আপনার জন্য অনেক দ্বিধা নিয়ে আসতে পারে। এই দ্বিধা কীভাবে কাটাবেন, তা নিয়ে ভাবুন।

মীন ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ। ভর # ৩
চলতি সপ্তাহে আপনি কিছু অনির্ধারিত সমালোচনার মুখে পড়তে পারেন। আগে থেকেই প্রস্তুতি নিন। সুসময়ের অপেক্ষা করুন।

আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি— কাওসার আহমেদ চৌধুরী