আপনার রাশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি। কাওসার আহমেদ চৌধুরীমেষ Aries ২১ মার্চ—২০ এপ্রিল। ভর # ৬ >এ বছর প্রধানত আপনি থাকবেন সংখ্যা ৯, ৬ এবং ৩-এর ঘরে। ২০১০ সালটা হচ্ছে ০ দুটো বাদ দিয়ে ২+১=৩-এর ঘরে। কাজেই এ বছরটা আপনার জন্য উল্লেখযোগ্য রকমের শুভ। কিছু ছোট ব্যতিক্রম ধরার মতো নয়। এ বছর পেশাগত ক্ষেত্রে আপনার পারফরম্যান্স খুবই ভালো হবে। বিশ্রাম বিনোদন ভ্রমণ হবে। সামাজিক মর্যাদা বাড়বে। সম্মানের লড়াইয়ে জয়যুক্ত হবেন। দুশ্চিন্তা-উদ্বেগ কমবে। রোমান্স প্রতিষ্ঠিত হবে।বৃষ Taurus ২১ এপ্রিল—২১ মে। ভর # ১ >প্রাথমিক বাধা কাটিয়ে উঠে এ বছর আপনি অনেক কাজ করতে পারবেন। এই কাজকর্মের মধ্যে দু-একটি সমস্যা দেখা দিলেও শেষ পর্যন্ত তার সমাধান হবে। ব্যক্তিগত বা পারিবারিক ব্যাপারে কিছু বড় দায়িত্ব এ বছর আপনাকে পালন করতে হবে। এর কৃতিত্ব হয়তো বা পুরোপুরি আপনি পাবেন না। এ বছর নিজ জীবনে উন্নতি আনতে গিয়ে প্রচুর পরিশ্রম আপনাকে করতে হবে। এর শুভ ফল আপনি পাবেন।মিথুন Gemini ২২ মে—২১ জুন। ভর # ৬ >এ বছর অনেকেরই বিয়ের সানাই বেজে উঠবে। পেশা পরিবর্তন, বাসস্থান পরিবর্তন, ইত্যাদিও হতে পারে। যেকোনো পেশায় নিয়োজিত মিথুন এ বছর নেতার অবস্থানে যাবেন। পুরোনোদের অবস্থান আরও মজবুত হবে। জনপ্রিয়তা দারুণ বাড়বে। বছরের প্রথম ভাগেই বৃদ্ধি পাবে অর্থসম্পদ।কর্কট Cancer ২২ জুন—২২ জুলাই। ভর # ২ >এ বছর আপনার জীবনে ভালো সাফল্য আছে। তবে কিছু দ্বন্দ্ব-মনোমালিন্য আপনাকে বিব্রত এবং বিষণ্ন করে তুলতে পারে। আয় ভালো হওয়ায় এই কষ্ট আপনার কিছুটা হলেও কমবে। স্বাস্থ্যের যত্ন নেওয়ার বিশেষ প্রয়োজন হবে বছরের শুরুতেই।সিংহ Leo ২৩ জুলাই—২৩ আগস্ট। ভর # ১>এ বছর আপনার আয় বৃদ্ধি পাবে। আবেগসংক্রান্ত কিছু আঘাত আসতে পারে। দীর্ঘ ভ্রমণ সম্ভব। পেশাক্ষেত্রে শত্রুতা বাড়বে। যাকে-তাকে মনের কথা বলে বেড়াবেন না। গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো একা একা না নেওয়াই উচিত হবে। সিদ্ধান্ত গ্রহণে অতিরিক্ত তাড়াহুড়া করবেন না। মর্যাদা চ্যালেঞ্জের মুখে পড়লেও তা বিনষ্ট হবে না।কন্যা Virgo ২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর। ভর # ২ >বছরটি শুভ। তবে আবেগের মুখে কাউকে কিছু বলতে যাবেন না। আবেগতাড়িত হয়ে শুধু সেই কাজগুলোই করবেন, যাতে আপনার বিবেক সায় দেয়। নিয়মিত দায়িত্বের বাইরে অতিরিক্ত দু-একটি কাজ করে এ বছর আপনি বিরাট স্বীকৃতি এবং সুনাম কুড়াবেন। ভ্রমণ-প্রস্তুতিতে ত্রুটি রাখবেন না।তুলা Libra ২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর। ভর # ২ >বছরের প্রথমাংশে জীবনে কিছু জটিলতা আসবে। মাস তিনেকের মধ্যে আপনি সব বাধা পার হয়ে বিশাল সাফল্যের দিকে এগিয়ে যাবেন। এখানে অর্থসম্পদ বৃদ্ধি এবং ঋণ শোধের একটা বিরাট ভূমিকা থাকবে। সম্মান-মর্যাদার শীর্ষে থাকবেন আপনি। কঠিন সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে দ্বিধাদ্বন্দ্বে ভুগবেন না।বৃশ্চিক Scorpio ২৪ অক্টোবর—২২ নভেম্বর। ভর # ৭ >এত দিন আপনার যে সাফল্য ধরা দিয়েও দিচ্ছিল না, এ বছর তা ধরা দেবে। মাথা গরম না করলে এ সাফল্য বাড়বে এবং স্থায়ী হবে। বর্তমান বর্ষটি সংখ্যা ৩-এর ঘরে। পক্ষান্তরে, আপনার রাশির ভর হচ্ছে ৭। নিউমারলজি অনুযায়ী ৩ এবং ৭ হলো একই মুদ্রার এপিঠ-ওপিঠ। কাজেই এখন আপনার জীবন শুভ সংখ্যা এবং শুভ সময়ের ঘরে।ধনু Sagittarius ২৩ নভেম্বর—২১ ডিসেম্বর। ভর # ৯ >বড় এবং ছোট—দুই ধরনেরই কাজের সুযোগ আসবে এ বছর। ধনু অনেক সময় বড় ও ছোট বা গৌণ কাজের তফাত বুঝে উঠতে পারে না। তাই তুচ্ছ কাজের পেছনে ছুটে হয়রান হয়। সে কাজে সফল হয়ে ভাবে—বিরাট কিছু করলাম। কাজেই এ বিষয়ে সচেতন থাকুন এবং বড় কাজে বড় সাফল্য পেয়ে বছরটাকে সার্থক করুন।মকর Capricorn ২২ ডিসেম্বর—২০ জানুয়ারি। ভর # ৩ >কয়েকটি সংঘর্ষ-সংঘাত সত্ত্বেও এ বছর বিস্ময়কর কয়েকটি সাফল্য আসবে আপনার জীবনে। দু-একবার আপনি প্রতারণার মুখে পড়তে পারেন। সবাই যাকে সন্দেহজনক ব্যক্তি বলছে, গোঁয়ার্তুমির বশে তাকে বিশ্বাস করবেন না।কুম্ভ Aquarius ২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি। ভর # ৯ >সহযোগিতা আদায়ের ক্ষেত্রে এ বছর আপনি অনেক ভাগ্যবান হবেন। বহু ক্ষেত্রে পুরোনো বিরোধ মিটমাট হয়ে যাবে। অর্থ উপার্জন ভালোই হবে। চাকরি তথা পেশা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। কেউ কেউ দীর্ঘকালের জন্য দেশের বাইরে যেতে পারেন।মীন Pisces ১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ। ভর # ৩ >এ বছরটা (২০১০) হচ্ছে সংখ্যা-৩-এর ঘরে। মীন রাশির ভরও হচ্ছে ৩। এর চেয়ে শুভযোগ আর হয় না। ৬০, ৭০, ৮০ শতাংশ সাফল্য আসবে আপনার এ বছর। কারও সঙ্গে সম্পর্কের অবনতি যাতে না হয়, সে বিষয়ে সজাগ থাকবেন। খোয়ানো টাকা-পয়সার পেছনে বেশি ছুটবেন না। আপনার আর্থিক ক্ষতি শেষ পর্যন্ত পুষিয়ে যাবে।