আপনার রাশি
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি। কাওসার আহমেদ চৌধুরীমেষ Aries ২১ মার্চ—২০ এপ্রিল। ভর # ৬ >জীবনটা শেষ পর্যন্ত আনন্দের, না দুঃখের—এ নিয়ে বহু দার্শনিক বিতর্ক আছে। কিন্তু জীবনকে আনন্দময় করে তুলতে মানুষের যে চেষ্টার অভাব নেই—এটা তো সত্যি। শাস্ত্রে মেষ রাশিকে ‘জীবনে বসন্ত ঋতুর প্রতীক’ হিসেবে বর্ণনা করা হয়েছে। অর্থাত্ মেষ হচ্ছে সজীবতা এবং আনন্দের প্রতীক। সে সবাইকে আনন্দের পথে ডাক দিয়ে যায়। এ সপ্তাহে মেষ অন্যকে আনন্দ ও সাফল্য এনে দিয়ে নিজে আনন্দ পাবেন।বৃষ Taurus ২১ এপ্রিল—২১ মে। ভর # ১ >শীত কমুক কিংবা বাড়ুক—আপনি থাকবেন সদা কর্মতত্পর। ফলে আপনার অগ্রগতি হতেই থাকবে। একটা পজিটিভ ভাব আপনার ব্যাটারির চার্জ ফুল করে রাখবে। সাফল্যের পথে আপনার এই অভিযাত্রার কথা আমি বিগত সময় থেকেই বলে আসছি। এ সপ্তাহে কোনো ধরনের সাফল্যের পথে এগিয়ে যাওয়া থেকে বিরত থাকবেন না। গোটা রাশি শাস্ত্রটাই আপনার সঙ্গে রয়েছে।মিথুন Gemini ২২ মে—২১ জুন। ভর # ৬ >একটি শিশুকে দেখেছিলাম—যে রাতে সে বাবা-মায়ের সঙ্গে শোয়ার অনুমতি পেত—সে রাতে সে তার বিছানা থেকে নিজের ছোট্ট বালিশটা বগলে করে নিয়ে আসতে ভুলত না। হাসির কথা নয়। ওই ঘটনায় শিশুটির আত্মসচেতনতা এবং বাস্তবতাবোধই প্রকাশ পায়। প্রিয় মিথুন, এ সপ্তাহে যে কাজেই যান—নিজের জোগাড়যন্ত্র ঠিক রেখে যাবেন। তাহলেই আপনি কামিয়াব হবেন।কর্কট Cancer ২২ জুন—২২ জুলাই। ভর # ২ >এ সপ্তাহে কোনো কোনো কর্কট অতিরিক্ত কিছু টাকা পেলেও পেয়ে যেতে পারেন। দুটো টাকা বেশি পেলে কোটিপতিও খুশি হন। আপনি হবেন। আপনি যদি অলরেডি একজন কোটিপতির কাছাকাছি হয়ে থাকেন—তাহলে খুশি তো নিশ্চয়ই হবেন। কেননা, ওই অল্প কটা টাকার জন্যই হয়তো আপনার কোটিপতি হওয়াটা এত দিন আটকে ছিল!সিংহ Leo ২৩ জুলাই—২৩ আগস্ট। ভর # ১>শাস্ত্র জানাচ্ছে, সিংহ জাতক-জাতিকা আলস্য থেকে এক মুহূর্তের নোটিশে ক্ষিপ্র হয়ে ওঠার ক্ষমতা রাখেন। সেভাবে আপনিও চোখের পলকে এ সপ্তাহে হয়ে উঠবেন প্রচণ্ড গতিময়। এই গতিময়তা বৃথা যাবে না। এ সপ্তাহেও ব্যক্তিগত পরিকল্পনায় একজন চিন্তাসঙ্গী রাখুন।কন্যা Virgo ২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর। ভর # ২ >সপ্তাহের এই প্রথম দিনটিতে কিছুতেই মেং খাং—অর্থাত্ মেজাজ খারাপ রাখবেন না। তাহলেই পরদিন থেকে এর সুফল আপনি পেং থাং, মানে পেতে থাকবেন। এ সপ্তাহে আপনার বড় ধরনের সাফল্য আছে। এ সপ্তাহে প্রতিপক্ষ আপনার বশ মানবে।তুলা Libra ২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর। ভর # ২ >অতি সামান্য হলেও একটু বিরক্তি যোগ দেখা যায়। একে সমস্যাও বলতে পারেন। এতে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। শেষ পর্যন্ত এই সমস্যা অবশ্যই মিটে যাবে। পুরো সপ্তাহে আপনি কোনো সাফল্যই পাবেন না, তা কিন্তু নয়। বৃশ্চিক Scorpio ২৪ অক্টোবর—২২ নভেম্বর। ভর # ৭ >বৃশ্চিক বেশি বোঝে, বেশি অনুভব করে বলেই তার এত কষ্ট। আমাদের পাড়াতো চাচার ছেলে ডিভি পেয়ে আমেরিকা গেছে। ছেলে কেমন আছে—প্রশ্ন করতেই একগাল হেসে চাচা জানালেন, ‘বালোই আছে। পেরসিডেন্ট আবুল বারাক উবামা আমার পোলারে দেইখা বহুত খুশি হইছে।’ বাস্তব ব্যাপারটা বুঝলে চাচা এত সহজে খুশি হতে পারতেন না। যা-ই হোক, বৃশ্চিক এ সপ্তাহে একটি যুদ্ধ জয় করবেন।ধনু Sagittarius ২৩ নভেম্বর—২১ ডিসেম্বর। ভর # ৯ >সব কাজ, সব সমস্যার প্রতি সমান দৃষ্টি দেওয়ার দরকার নেই। গৌণ কাজগুলো ছেড়ে দিন, প্রধানগুলোর পেছনে শ্রম দিন। সব সমস্যার পিছু ধাওয়া করাও নিষ্প্রয়োজন। জীবনে অনেক ছোট ছোট সমস্যা থাকে, যা আপনা থেকেই মিটে যায়।মকর Capricorn ২২ ডিসেম্বর—২০ জানুয়ারি। ভর # ৩ >খুব উত্ফুল্লচিত্তে কাটাইবেন সপ্তাহ। হইবে না আশা রাখি ভুল এই ভবিষ্যদ্বাণী মোর। কিছু মন খারাপ করা ব্যাপার ঘটলেও আপনাকে তা তেমন কাহিল করতে পারবে না।কুম্ভ Aquarius ২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি। ভর # ৯ >মানুষের মনের মাপ ছোট দেখে হতাশ হবেন না। তাদের মনগুলোকে বড় করাই তো আপনার কাজ, কেননা আপনি কুম্ভ রাশির নারী কিংবা পুরুষ। ক্ষুদ্র যাদের মন, তারা আপনার গায়ে যতই কাদা ছুড়ে মারুক—আপনাকে ছোট করতে পারবে না।মীন Pisces ১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ। ভর # ৩ >কাজে মন লাগাতে কিঞ্চিত্ অসুবিধা হতে পারে। এক-আধ দিন মনকে বিশ্রামে রাখুন। সব ঠিক হয়ে যাবে। আপনার মধ্যে আবেগ বেশি, আবার বুদ্ধিও তীক্ষ। এই দুইয়ের ভারসাম্য সব সময়ই বজায় থাকা দরকার।