আপনার রাশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি। কাওসার আহমেদ চৌধুরীমেষ Aries ২১ মার্চ—২০ এপ্রিল। ভর # ৬ >আপনি প্রচণ্ড একগুঁয়ে চরিত্রের লোক হলেও চূড়ান্ত যুক্তিবাদী। ফলে আপনার চাপিয়ে দেওয়া সিদ্ধান্তও শেষ পর্যন্ত লোকে সঠিক বলে মেনে নিতে বাধ্য হয়। তবুও মানুষ হিসেবে আপনিও ভুল করতে পারেন। তাই চলতি সপ্তাহে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের আগে পরামর্শকদের কথায় কান দেবেন। নিজের একার যুক্তিবোধের ওপর এখন বেশি নির্ভর না করাই ভালো।বৃষ Taurus ২১ এপ্রিল—২১ মে। ভর # ১ >বৃষ রাশির অধিপতি গ্রহ হচ্ছে ভেনাস (Venus) বা শুক্র। গ্রিক পুরাণে ভেনাস হচ্ছেন প্রেম, সৌন্দর্য, লাবণ্য ও আনন্দের দেবী। তো, এত গুণেরপ্রভাব যে বৃষ জাতক বা জাতিকার ওপর কিছুটা হলেও পড়বে—তাতে আর সন্দেহ কী। যা-ই হোক, বৃষ হিসেবে এ সপ্তাহে আপনি এমন সব তত্পরতায় জড়িয়ে পড়বেন যা আপনাকে সাফল্যের দিকে নিয়ে যাবে। মিথুন Gemini ২২ মে—২১ জুন। ভর # ৬ >কোথায় শ্রীলঙ্কার ক্রিকেট স্টার কুমারা সাঙ্গাকারা, আর কোথায় আমি শ্রীহট্টের বেচারা ভাঙাচোরা! সারাটা খেলোয়াড়ি জীবনেও আমার ব্যাটিং-এর সময় আম্পায়ারকে ঊর্ধ্ববাহু হতে দেখলাম না। মাঠকর্মী (ফিল্ডার) পা পিছলে পড়াতে একবার একটা বল শুধু সীমানা পার হয়ে গিয়েছিল। দ্যাটস অল। এ সপ্তাহে মিথুন কিন্তু চতুর্দিকে পিটিয়ে খেলবেন। রানের বন্যায় ভেসে যাবে অন্যায়। অর্থাত্ ন্যায়ের যুদ্ধে জিতে মিথুন পাবেন হাততালি। কর্কট Cancer ২২ জুন—২২ জুলাই। ভর # ২ >কর্কট হয়েছেন বলে সপ্তাহ শুরু না হতেই অমন ছটফট করতে হবে? তবে হ্যাঁ, এ সপ্তাহে কেউ আপনার কানের কাছে এসে কিছু বললেই তাকে একটা থাপ্পড় লাগিয়ে দেবেন। এর অর্থ, কানকথায় একদম বিশ্বাস করবেন না। এই সতর্কবাণীটুকু মানলেই দেখবেন কেমন সফল হয়ে ওঠে সপ্তাহটা। সিংহ Leo ২৩ জুলাই—২৩ আগস্ট। ভর # ১>আপনি কি সিংহ রাশির মহিলা? তাহলে খুব খুশি হয়ে নিন। এ সপ্তাহে আপনি আট-ছয় গোলে পুরুষ প্রজাতি স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে জয়যুক্ত হবেন। ওদিকে সিংহপুরুষ বুদ্ধির খেলায় জয়ী হয়ে যেকোনো দরদামে লাভবান হবেন। কন্যা Virgo ২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর। ভর # ২ >কন্যার চালিকাশক্তি হচ্ছে তাঁর উচ্চাকাঙ্ক্ষা। তবে তিনি কাউকে ল্যাং মেরে ওপরে উঠতে চান না। নিজ যোগ্যতাই তাঁর মূলধন হবে—এই তাঁর আদর্শ। যা-ই হোক, এ সপ্তাহে কন্যাকে তাঁর মৃত উচ্চাকাঙ্ক্ষাটাকে জাগিয়ে তুলতে হবে। সক্ষমতা থাকতেও যদি আপনি বিছানায় লম্বা হয়ে শুয়ে থাকেন—তাহলে তো চলবে না। আমার কথার ওপর বিশ্বাস রাখুন। একটু ‘লড়াচড়া’ করুন। দেখুন কী হয়। তুলা Libra ২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর। ভর # ২ >পরাজয়ের মনোভাবটাই সবচেয়ে খারাপ। শত আঘাতেও যে কখনো হার মানেন না, তাঁকে ধ্বংস করা অসম্ভব। তুলা মহিলা কিংবা পুরুষ হিসেবে আপনার মন হচ্ছে ইস্পাতের মতো দৃঢ়। এই শক্তিকে এ সপ্তাহে আপনার পূর্ণভাবে কাজে লাগাতে হবে। সহ্যের অপর নামই জয়। বৃশ্চিক Scorpio ২৪ অক্টোবর—২২ নভেম্বর। ভর # ৭ >সকালে ঘুম ভাঙতেই লাফিয়ে বিছানা থেকে উঠবেন না। শুরু করে দেবেন না জোরেশোরে কোনো ব্যায়াম। প্রকৃতির পরিবর্তন (অর্থাত্ রাত্রি থেকে সকাল) এবং শারীরিক অবস্থানে পরিবর্তন (অর্থাত্ ঘুম থেকে জাগরণ) —এই দুয়ের সঙ্গে নিজেকে আগে খাপ খাইয়ে নিন। হাঁটুন, ব্যায়াম করুন বিকেল বা সন্ধ্যা বেলায়। এই নিয়ম সব রাশির মানুষেরই জন্য। আর বৃশ্চিক হিসেবে এ সপ্তাহে আপনি কাউকে একটা গুরুত্বপূর্ণ কথা বোঝাতে সক্ষম হবেন।ধনু Sagittarius ২৩ নভেম্বর—২১ ডিসেম্বর। ভর # ৯ >ভেবে দেখুন, মিথ্যাকে আবিষ্কার করাটাও কিন্তু একটা সত্য। অর্থাত্ সত্যে পৌঁছানো। সত্য কখনো আপনা থেকে ভেসে ওঠে না। সত্যকে খুঁজে বের করতে হয় এবং আর দশজনকে জানাতে হয়। আপনি যে সত্যটাকে অনেক দিন থেকে খুঁজছেন—এ সপ্তাহে হয়তো তার কিনারা হবে। মকর Capricorn ২২ ডিসেম্বর—২০ জানুয়ারি। ভর # ৩ >ব্যর্থতাকে মেনে নেওয়া ভালো, কেননা ওটা ঘটেই গেছে। তবে মকর হিসেবে আপনি অপরাজেয় মানুষ। কাজেই একটা ব্যর্থতাকে স্বীকার করে নেওয়ার পরও আপনি পরবর্তী লড়াইয়ের জন্য তৈরি হবেনই। চূড়ান্ত জয় না পাওয়া পর্যন্ত মকরের গা-হাত-পা যেন কামড়াতে থাকে। কাজেই ফলাফলটা শেষতক আপনার পক্ষেই আসবে।কুম্ভ Aquarius ২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি। ভর # ৯ >একজন তরুণ এসে বললেন, ‘আমি স্যার সবকিছুতেই ফেল মেরেছি। পড়াশোনায় ফেল, মালপানি কামাতে ফেল, প্রেমেও তিন-চারবার ফেল। শেষে সুইসাইড করতে চেষ্টা করলাম, তাতেও ফেল!’ আমি বললাম, ‘নাউ ইউ আর এ অভিজ্ঞ ম্যান। এখন আর ফেল করবেন না।’ তিনি বললেন, ‘গুড। এখন তাহলে কোন কাজটা দিয়ে শুরু করব স্যার?’ আমি বললাম, ‘ওই শেষ কর্মটি ছাড়া অন্য যেকোনোটা।’ প্রিয় কুম্ভ, ডোন্ট বি হতাশ। ট্রাই এগেন।মীন Pisces ১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ। ভর # ৩ >অতি শুভ সপ্তাহ। কাজেই সপ্তাহের শুরুতেই মনের ওই ভয়-ভয় ভাবখানা সরিয়ে ফেলুন। এখন সামনে কঠিন কাজ আসুক, সমস্যা আসুক—কুচ পরোয়া নেহি! এ সপ্তাহে গুরুজনের ধাতানি খেলে মাইন্ড করবেন না।