আপনার রাশি
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি। কাওসার আহমেদ চৌধুরীমেষ Aries ২১ মার্চ—২০ এপ্রিল। ভর # ৬ >বলা হয়—Writing is organised thinking, অর্থাত্ ‘লেখা’ হচ্ছে সুসংগঠিত ‘চিন্তা’। মুখের কথায় কথা এদিক ওদিক হয়ে অনেক বেড়ে যায়। আর চিন্তা তো এলোমেলো হয়ে কোথায় যে খেই হারিয়ে ফেলে তার শেষ নেই। কিন্তু লিখতে গেলে আমাদের গুছিয়ে লিখতেই হয়। কাজেই আপনার নিজস্ব চিন্তা কাগজের ওপর লিখে রাখতে শুরু করুন, যখন যা মনে আসে। এই লেখা বিফলে যাবে না।বৃষ Taurus ২১ এপ্রিল—২১ মে। ভর # ১ >সপ্তাহ খুবই সুফল নিয়ে আসবে। তবে মনের অকারণ উদ্বেগগুলো কমিয়ে আনুন। এর নিয়ম হচ্ছে জোর করে কিছু একটা কাজের ভেতর মনোযোগ দেওয়া। সেই সঙ্গে এটাও মনে রাখুন, আমরা যেসব ব্যাপার নিয়ে ভয় পাই, দুশ্চিন্তা করি—তার বেশির ভাগই কিন্তু শেষ পর্যন্ত ঘটে না।মিথুন Gemini ২২ মে—২১ জুন। ভর # ৬ >খুশি থাকুন, কেননা হাজার ঝড়-তুফানের মধ্যেও আপনার তরী কূলে ভিড়বে। আপনার জীবন আপনার। আপনার সমস্যা আপনার। সেই সমস্যা আপনাকেই সমাধান করতে হবে। শুভাকাঙ্ক্ষী এগিয়ে এসে সাহায্য করে খুব কম ক্ষেত্রেই। শুভাকাঙ্ক্ষীর সাহায্য দরকার হলে সেটাও আপনাকেই আদায় করে নিতে হবে।কর্কট Cancer ২২ জুন—২২ জুলাই। ভর # ২ >এ সপ্তাহে বেশ কিছু আনন্দজনক ব্যাপার ঘটবে আপনার। কারও সঙ্গে মতবিরোধ থেকে থাকলে তা কেটে যাওয়ার লক্ষণ দেখা দেবে। টাকা-পয়সা পাওয়া এবং ধার শোধ করা—দুটি ক্ষেত্রেই অগ্রগতি হবে। তবে, এ সপ্তাহে খাওয়াদাওয়ার ব্যাপারে যাতে কোনো বিশৃঙ্খলা না ঘটে—সেদিকে খেয়াল রাখবেন।সিংহ Leo ২৩ জুলাই—২৩ আগস্ট। ভর # ১>যিকঞ্চিত্ পরিমাণ অর্থনাশ হতে পারে, যদিও তাতে আপনার কোনো সর্বনাশ ঘটবে না। স্বাস্থ্যের দিকে নজর রাখবেন—সোজা চোখে। আড়চোখে নজর রাখবেন যাকে ভালোবাসেন—তার দিকে। শুধু গুরুজনের সামনে পড়লে নজর রাখবেন ফ্লোর বা মেঝের দিকে।কন্যা Virgo ২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর। ভর # ২ >এডমান্ড বার্ক-এর ভাষায় আপনার অবস্থাটা এখন এমন দাঁড়াবে যে, কথা বলা মুশকিল অথচ চুপ করে থাকাটাও অসম্ভব। এ পরিস্থিতিতে আপনাকেই বিচার করে দেখতে হবে যে আপনি কোনটা করবেন। জ্যোতিষি বলতে পারবে না—কোনটা করলে ঠিক হবে।তুলা Libra ২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর। ভর # ২ >ঝড়ের আভাসটা যে যত আগে বুঝতে পারে—সে তত নিরাপদে থাকার সুযোগ পায়। রাশি হিসেবে তুলার আছে প্রবল ঘ্রাণশক্তি। তুলা নারী-পুরুষ সবকিছুই একটু আগাম টের পান। আগামী কয়েক সপ্তাহ তাই আপনি নিজ অনুভূতির ওপর নির্ভর করে চলবেন। প্রস্তুতি পূর্ণাঙ্গ থাকলে সাফল্য নিশ্চিত।বৃশ্চিক Scorpio ২৪ অক্টোবর—২২ নভেম্বর। ভর # ৭ >পরিশ্রম যে করে না—তার আনন্দ করারও অধিকার নেই। আর সত্যি বলতে কি, খাঁটি আনন্দ পরিশ্রমের মাঝখানে যেমন থাকে, পরিশ্রমের শেষেও থাকে। চলতি সময়ে আপনার সিরিয়াস কাজগুলোকেই সর্বাধিক প্রাধান্য দিন। সাফল্য পাবেন। রবীন্দ্রনাথ সর্বোচ্চ সাফল্যের জন্য কাজ করেছেন এবং ওটা পেয়ে যাবার পর বলেছেন—‘এ মণিহার আমায় নাহি সাজে’। আগে কিন্তু বলেননি। এও একটা ভাববার কথা বটে!ধনু Sagittarius ২৩ নভেম্বর—২১ ডিসেম্বর। ভর # ৯ >মানুষ প্রকৃতিরই একটি অংশ। তাই জলবায়ু (Climate) হোক আর স্থানিক আবহাওয়া (Weather)-ই হোক—তা মানুষের দেহ, মন এবং মনস্তত্ত্বকে বিরাটভাবে প্রভাবিত করে। কাজেই এই কটা দিন যদি আপনার ব্যাটারি একটু ডাউন দেখতে পান তো চিন্তায় পড়ে যাবেন না। আকাশ ঝলমলে হোক, মনটা ফের চনমনে হয়ে উঠবে।মকর Capricorn ২২ ডিসেম্বর—২০ জানুয়ারি। ভর # ৩ >ভালো সপ্তাহ। ব্যক্তিত্বের লড়াইয়ে এগিয়ে থাকবেন। তবুও কৌশল অবলম্বন করে চলবেন। পানি যথেষ্ট খাবেন—দিনে ৮ থেকে ১০ গ্লাস।কুম্ভ Aquarius ২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি। ভর # ৯ >লক্ষ্য স্থির রেখে কর্মকৌশল পরিবর্তন করুন। অর্থাত্ আপনি যা চান তা পাওয়ার জন্য পথ বদল করুন। এ সময়ে ছোট ছোট সমস্যা নিয়ে মাথা ঘামাবেন না। এগুলো পরে দেখা যাবে।মীন Pisces ১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ। ভর # ৩ >চলার পথে উটকো ঝামেলা গজাতে পারে। এতে ঘাবড়াবার কিছু নেই। ধৈর্য নিয়ে ঝামেলার মোকাবিলা করুন। এ সপ্তাহে টাকা-পয়সা একটু বাড়তি খরচ হতে পারে, তবে সেটা তুচ্ছ কারণে নয়। এ নিয়েও হা-হুতাশের কোনো কারণ নেই। খরচের তুলনায় কামাইটাই হবে জেয়াদা।