আপনার রাশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি। কাওসার আহমেদ চৌধুরীমেষ Aries ২১ মার্চ—২০ এপ্রিল। ভর # ৬ >দৈনিক সংবাদপত্রকে আমি বলি ‘আট টাকার মহান গৃহশিক্ষক’। আমার মেষ রাশির পিতা আমাকে দশ-এগারো বছর বয়সেই খবরের কাগজ পড়ার প্রশিক্ষণ দেন। কীভাবে কাগজ ভাঁজ করে ধরতে হয়—তাও শেখান। খবরের কাগজ এবং আমার বাবা তাই আমার কৃতজ্ঞতার পাত্র।...প্রিয় মেষ, চলতি সপ্তাহে আপনার খুব জরুরি কাজ সামনে আসবে। এর জন্য যথেষ্ট তথ্য দ্বারা নিজেকে আগে সমৃদ্ধ করে নেবেন।বৃষ Taurus ২১ এপ্রিল—২১ মে। ভর # ১ >আপনার বর্তমান সময়ের রাশি-বয়ানটা ভালোই রয়েছে। কাজেই চলতি সপ্তাহের রাশিফল নিয়ে আপনার মাথা কোটা বিলকুল নিষ্প্রয়োজন। শুধু একটা টিপস দিয়ে দিই। রাশিশাস্ত্রে বলা হয়েছে, বৃষদের একটু মুটিয়ে যাওয়ার প্রবণতা রয়েছে। তাই খাদ্য নিয়ন্ত্রণ এবং সন্ধ্যায় হাঁটাহাঁটি তাদের জন্য অবশ্যপালনীয় কাজ।মিথুন Gemini ২২ মে—২১ জুন। ভর # ৬ >আপনার ব্যস্ততা বাড়বে। কারও সঙ্গে দরকারি কথা থাকলে তা সেরে ফেলুন। দ্বিধা করবেন না। পিছিয়ে আসবেন না। কোনো কাজ ফেলে রাখবেন না। সুফল আসবে।কর্কট Cancer ২২ জুন—২২ জুলাই। ভর # ২ >সমস্যা সমাধানে খুব সামান্য একটু চেষ্টাই যথেষ্ট হবে। গত সপ্তাহের জের ধরে সাফল্য ও আনন্দ বজায় থাকবে। কেউ একজন যদি অন্যায়ভাবে কোনো কটু কথা বলে তাহলে সঙ্গে সঙ্গেই তার জবাব দেবেন না। জবাবটা পরে দিন অথবা একেবারেই নিশ্চুপ থাকুন।সিংহ Leo ২৩ জুলাই—২৩ আগস্ট। ভর # ১>নিজস্ব বা ব্যক্তিগত কাজ এবং পেশাগত দায়িত্ব বৃদ্ধির ফলে এ সপ্তাহে আপনাকে বেশ একটু পেরেশান থাকতে হতে পারে। পূর্ণ সাফল্য যদি চান, তাহলে পূর্ণ মানসিক প্রস্তুতি নিয়ে কাজে নামুন। কামাই এ সপ্তাহে ভালো হলেও খচ্চাপাতিও একটু বেশিই হবে মনে লয়। তবে বেকায়দা অবস্থা হবে না।কন্যা Virgo ২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর। ভর # ২ >আপনি নিশ্চয়ই ভাবছেন, আমাদের মিডিয়াতে বছরজুড়ে খেলোয়াড় অ্যান্ড তারকাশিল্পীদের নিয়ে অনেক হাঁকাহাঁকিই তো হয়, কিন্তু অন্যান্য ক্ষেত্রে গুণী নারী-পুরুষ যাঁরা আছেন, তাঁদের নিয়ে তেমন মাতামাতি কেন হয় না? তাহলে সমাজ হিসেবে আমরা কি কেবলই পাতলা সুরুয়ার দিকে চলে যাচ্ছি? ভয় নেই। আমাদের বর্তমান প্রজন্ম এই বিষয়টির প্রতি সজাগ হয়ে উঠেছে।তুলা Libra ২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর। ভর # ২ >পারিবারিক কোনো নতুন দায়িত্ব পালনের প্রয়োজন দেখা দিতে পারে। আর্থিক দিক মাঝারি থেকে ভারী অবস্থায় থাকবে। কেউ যদি আর্থিক দিক থেকে সামান্য কাহিলও হয়ে পড়েন—তবু চিন্তা নেই। তরিয়ে যাবেন তাঁরা রাশির তরণী বেয়ে!বৃশ্চিক Scorpio ২৪ অক্টোবর—২২ নভেম্বর। ভর # ৭ >এ সপ্তাহে আপনাকে অনেকটা দুর্দশা দমন কমিটি (দুদক!)-র সভাপতির পদ গ্রহণ করতে হবে। অর্থাত্, অন্তত একজন মানুষকে হলেও মুশকিল থেকে উদ্ধারের দায়িত্ব কাঁধে নিতে হবে। বৃশ্চিক হিসেবে সাধারণত আপনার এতে পিছপা হওয়ার কথা নয়। যাঁদের মধ্যে নেতৃত্বগুণ থাকে, তাঁরা এ রকমই হন। ভালোবাসা, সহমর্মিতা এবং দায়িত্ববোধ তাঁদের তাড়িত করে।ধনু Sagittarius ২৩ নভেম্বর—২১ ডিসেম্বর। ভর # ৯ >আমি নিজে ধনু বটে, কিন্তু জীবনে একখানা স্বর্ণ তো দূরে থাক—পিতল-কাঁসা-এনামেলের পদকও পাইনি। ছেলেবেলায় সাঁতার প্রতিযোগিতায় শুধু একবার একটা রুলটানা দুই নম্বরি খাতা অ্যান্ড কাঠপেনসিল পেয়েছিলাম। যা-ই হোক প্রিয় ধনু, এ সপ্তাহে আপনি কমপক্ষে কিছু প্রশংসা এবং ঊর্ধ্বপক্ষে বিভিন্ন সামগ্রী, পদক অথবা টাকা পুরস্কার পাবেন।মকর Capricorn ২২ ডিসেম্বর—২০ জানুয়ারি। ভর # ৩ >অনেকের ভ্রমণ ঘটন যোগ দেখা যায়। এ সপ্তাহে যাঁদের হবে না, তাঁদের ও সপ্তাহে হবে তো বটেই। মনের খ্যাঁচমেচে ভাবটা বালিশের তলায় চাপা দিয়ে রেখে বাইরের দুনিয়ায় বেরিয়ে আসুন। নিজের মুডখানা বদলান, বদলে দিন অন্যদের মেজাজ। মুখে হাসি ফুটলে আপনাকে আর পায় কে! যে কাজে হাত দেবেন তাতেই সাকসেসের ফুল ফুটে উঠবে।কুম্ভ Aquarius ২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি। ভর # ৯ >খেলব কি খেলব না—এই ভাব নিয়ে একজন ব্যাটসম্যান যখন একটা শট খেলেন (অর্থাত্ দ্বিধান্বিতভাবে ব্যাট চালান), সাধারণত তিনি তখন আউটই হন। ঠিক সেই কথা মনে রেখে আপনিও এ সপ্তাহে মনের মধ্যে কিন্তু-কিন্তু ভাব রেখে কোনো কাজ করতে যাবেন না। পরিষ্কার সিদ্ধান্ত নিয়ে কাজ করুন। সফল হবেন।মীন Pisces ১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ। ভর # ৩ >সপ্তাহ সামগ্রিকভাবে শুভ। কাজকর্ম ব্যস্ততা থাকবে বেশি। খেয়াল রাখবেন যেন এতে করে ব্যক্তিগত বিষয়ে উদাসীন না হয়ে ওঠেন। মীন জাতিকা ও জাতক সাধারণত বাহির এবং গৃহের প্রতি সমান মনোযোগী হয়ে থাকেন। তবুও কথাটা মনে করিয়ে দিলাম।