আপনার রাশি
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি। কাওসার আহমেদ চৌধুরীমেষ Aries ২১ মার্চ—২০ এপ্রিল। ভর # ৬ >এ সপ্তাহ হচ্ছে আপনার টাকা-পয়সা, সম্পত্তি ও সম্মান বৃদ্ধির সময়। এখন আপনার নেতৃত্বের শক্তি এবং প্রভাব-প্রতিপত্তিও বাড়বে। অনেক লোককে পথপ্রদর্শনের প্রয়োজন হবে। কাজকর্ম করুন, তবে খাওয়া-দাওয়া, ঘুম-বিশ্রামের বিষয়ে যত্নশীল হবেন।বৃষ Taurus ২১ এপ্রিল—২১ মে। ভর # ১ >এ সপ্তাহে আপনি নানা বৈচিত্র্যের মুখোমুখি হবেন। কাজের দায়িত্বও আসবে যথেষ্ট। কৃতিত্ব পাবেন। তবে সব কাজ একসঙ্গে শুরু করতে যাবেন না।মিথুন Gemini ২২ মে—২১ জুন। ভর # ৬ >পাকিস্তান আমলে চারুকলায় আমার এক সহপাঠী ছিল—শামিমা। খাস পাকিস্তানি উর্দুভাষী মেয়ে। একদিন ও আমাকে বলে—‘তোমাদের বাঙালিদের একটা নতুন ভাষা শেখার একেবারেই আগ্রহ নেই। অথচ উর্দুটা কত সুইট ভাষা।’ আমি বলি—‘তোমাদেরও তো বাংলাটা শেখার কোনো গরজই দেখি না।’ প্রিয় মিথুন, পাকিস্তান রাষ্ট্রের ভেতর আসলে আমরা ছিলাম পরাধীন। অনেক অপমান সহ্য করতে হয়েছে।...চলতি সপ্তাহে আপনার ব্যক্তিস্বাতন্ত্র্য চ্যালেঞ্জের মুখে পড়বে।কর্কট Cancer ২২ জুন—২২ জুলাই। ভর # ২ >জাতিতে জাতিতে সংমিশ্রণ এবং মেলামেশা ও বাণিজ্যিক লেনদেনের ফলে অতীত থেকে বর্তমান অবধি মানুষের ভাষা আন্তর্জাতিক রূপ নিচ্ছে। গোড়া থেকেই মিলের অভাব নেই। ফারসিতে যা মাদর, পিদর— বাংলায় তাই মাতা, পিতা। ইংরেজিতে মাদার, ফাদার। তার পরও বিশ্বের প্রতিটি ভাষার রয়েছে আলাদা মর্যাদা। ...প্রিয় কর্কট, যে সমস্যাটা এখন কটকট করে আপনাকে কামড়াচ্ছে, শিগগিরই তার সমাধান হবে।সিংহ Leo ২৩ জুলাই—২৩ আগস্ট। ভর # ১>এ সপ্তাহে দু-চার দিন আপনার মধ্যে একটা বিরক্তি ও বিষণ্নতা বোধ থাকতে পারে। এতে বিচলিত হওয়ার কিছু দেখি না। ওটা খুবই সাময়িক। তা ছাড়া এটা তো মানবেন, পৃথিবীতে কষ্ট আছে বলেই আনন্দের এত দাম।কন্যা Virgo ২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর। ভর # ২ >লক্ষ করে দেখবেন, সহজে যারা কোনো কথার উত্তর দেয় না, তারা কিন্তু একটু বিপজ্জনক প্রকৃতির মানুষই হয়ে থাকে। এদের আসল মনোভাব বুঝতে পারা ভয়ানক কঠিন। এ সপ্তাহে যদি এ ধরনের কারও খপ্পরে পড়েই যান—তাহলে কী করবেন? কী আর করবেন, ১০০ হাত দূরত্ব বজায় রাখিতে বাধ্য থাকিবেন!তুলা Libra ২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর। ভর # ২ >ক্রিকেটের ব্যাপার-স্যাপার খুব আজব। উইকেটের পেছনে যে ভদ্রমহোদয় থাকেন—তিনি নাকি উইকেট-রক্ষক। রক্ষক কেন রে ভাই, উনি তো গদাধার—মানে ব্যাটসম্যানের যমদূত, উইকেট-ভক্ষক! ক্রিকেট বিশেষজ্ঞরা দয়া করে এই গোলমেলে ব্যাপারটা একটু দেখবেন। যাই হোক তুলা, সামনে যারা তোষামোদি করে এবং আড়ালে গুষ্টি উদ্ধার করে—তাদের সম্পর্কে হুঁশিয়ার থাকবেন। এরাও হচ্ছে এক ধরনের উইকেট-কিপার।বৃশ্চিক Scorpio ২৪ অক্টোবর—২২ নভেম্বর। ভর # ৭ >ব্রিটিশ-ভারতের প্রথম দিকে কলকাতার নব্য কেরানিবাবুরা এক ধরনের অদ্ভুত জগাখিচুড়ি ইংরেজিতে তাঁদের কাজ চালাতেন। ওটাকে আজও ‘বাবু ইংলিশ’ নামে কৌতুকের সঙ্গে স্মরণ করা হয়। নামটা ইংরেজরাই দিয়েছিল। ‘বাবু ইংলিশ’-এর নমুনা—‘সেলাম সাহিব স্যার, সরি নিউজ। অল দি দলিলপত্র সর্বনাশ। দি ইঁদুরস কাট দেম কচর-কচর উইথ দেয়ার চিকন-চিকন দাঁত অ্যান্ড অল ডিসমিস!’ পরবর্তীকালে বাঙালিদের অনেকেই সায়েবদের চেয়েও ভালো ইংরেজি শিখেছেন।...বাংলাদেশের অর্থনীতি যেদিন সমৃদ্ধ হবে—বাংলা ভাষা আপনা থেকেই সেদিন অধিষ্ঠিত হবে বিশ্ব মর্যাদার আসনে। ...বৃশ্চিক, আপনার চলতি সপ্তাহ হবে ঘটনাবহুল, আনন্দময়।ধনু Sagittarius ২৩ নভেম্বর—২১ ডিসেম্বর। ভর # ৯ >কলকাতার পুরুষকুলের মধ্যে গুম্ফ-লালন বা গোঁফ রাখার প্রবণতা বহুকাল থেকেই লক্ষ করে আসছি। স্যার আশুতোষ মুখার্জি তো তাঁর বিশাল গোঁফখানাকে নিজস্ব ব্র্যান্ডেই পরিণত করে ছাড়লেন। নামই হয়ে গেল ‘আশুতোষী গোঁফ’। সলিল চৌধুরী, ভূপেন হাজারিকা, সতীনাথ মুখোপাধ্যায়—এঁরা পরিচিত তাঁদের এক ধরনের সরু গোঁফের জন্য। সেদিন কলকাতার ‘তারা মিউজিক’ চ্যানেলের এক অনুষ্ঠানে একসঙ্গে আটজন গুঁফো শিল্পীকে দেখার সৌভাগ্য হলো! ‘ক্যালকাটা মুসটাশ’ এক পরম রহস্য। এঁরা বোধহয় সেই ইরানি প্রবাদে গভীর বিশ্বাসী—‘গোঁফের আমি, গোঁফের তুমি; গোঁফ দিয়ে যায় চেনা।’... ধনু এ সপ্তাহে কোনো কারণে আলোচিত কিংবা সমালোচিত হবেন।মকর Capricorn ২২ ডিসেম্বর—২০ জানুয়ারি। ভর # ৩ >হিন্দি/উর্দু ‘বেধড়ক’ কথাটির অর্থ হঠাত্, অকস্মাত্, আচমকা। আর, ‘ধামাকা’ কথাটির মানে বিস্ফোরণ। অথচ দেখুন, আমরা কত ভিন্ন অর্থে শব্দগুলোর ব্যবহার করে যাচ্ছি। এভাবেই এক দেশের ভাষা অন্য দেশে গিয়ে চেহারা পাল্টায়। বুলি রূপান্তরিত হয় গালিতে। ... এ সপ্তাহে একটা সহজ কথা অন্যকে বোঝাতে গিয়ে খুব বেগ পেতে হবে মকরকে।কুম্ভ Aquarius ২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি। ভর # ৯ >১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি মাতৃভাষার জন্য লড়াই করতে যাঁরা রাজপথে নেমেছিলেন—তাঁদের সবার রাশি ছিল ভিন্ন-ভিন্ন, কিন্তু উদ্দেশ্য ছিল এক। কাজেই বুঝতে শিখুন, রাশিটাই একমাত্র বিষয় নয়। ... মন স্থির রাখুন, কুম্ভ। কোনো অঘটন ঘটবে না।মীন Pisces ১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ। ভর # ৩ >সংখ্যা ১-এর অবস্থানে থেকে প্রথম শ্রেণীর আনন্দ ভোগ করবেন।