আপনার রাশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাওসার আহমেদ চৌধুরী
কাওসার আহমেদ চৌধুরী

মেষ ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬
মা! এই তো তোমার কাছে এসে গেছি। আমরা এই দুটি ভাই। আপনি আর আমি (ধনু)। মাগো তোমার ভাবনা কেন, আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে...
বৃষ ২১ এপ্রিল—২১ মে। ভর # ১
জানি না ভারতীয় কণ্ঠশিল্পী আমাদের ছেলেবেলাকার মুকেশ–এর গান আপনি শুনেছেন কি না। (সম্প্রতি আমি এক বাঙালির মুখে সেই মুকেশের গান শুনলাম)। আমরা জানি না, সেটা ছিল হয়তো প্রয়াত মুকেশের জন্মবার্ষিকী: জিস দিল মে বাসা থা পেয়ার/উস দিল কো ভি ক্যায়া তোড় দিয়া, হায়। ...বাংলায় এর অর্থ হচ্ছে মোটামুটি এই রকম: আমার যে-মনে বাসা বেঁধেছিল প্রেম, সেই মনটাকে তুমি কি ভেঙে দিয়ে গেলে হায়!...
মিথুন ২২ মে—২১ জুন। ভর # ৬
আমার নিজের লেখা একটি গান: ওই চোখ তুলনাবিহীন/ চেয়ে থাকি সারা দিন/ ভোলায় কেন ভাবনা/ সে তো আমি জানি না।
কালো সে হতে পারে, তবু মধুময়/ তাই তো আমাকে যে/ করেছে সে জয়/ তাই, মায়াবিনী সেই মেয়ে রূপসী কি নয়?
তাকে একদিন বললাম: বলো তো... জবাবে সে মিষ্টি হেসে বলল:
আমি তো রূপহীনা, রূপবতী নই
তবুও তুমি কেন দিয়েছ হৃদয়/ কেন দিয়েছ হৃদয়?
তাই মন বলে ভালোবাসা অন্ধই হয়।... বিয়ের আগে হাত দেখা এবং হাত ধরা নিষেধ।
কর্কট ২২ জুন—২২ জুলাই। ভর # ২
আজ এই বৃষ্টির কান্না দেখে/ মনে পড়ল তোমার অশ্রুভরা দুটি চোখ/ তুমি ব্যথার কাজল মেখে লুকিয়ে ছিলে ওই মুখ...। গানটা হয়তো বা শুনেছেন। আমার লেখা।
সিংহ ২৩ জুলাই—২৩ আগস্ট। ভর # ১
ধনু, মেষ ও সিংহ একই সূত্রে গাঁথা রাশি। তাহলে সিংহ, মেষ ও ধনুর খোপটাও একবার পড়ে নিন। হয়তো আমার বার্তা পেয়ে যাবেন।
কন্যা ২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর। ভর # ২
কন্যা রাশির সমুদয় কন্যা বন্যা ধন্যা ইত্যাদি নারী পুরুষকে বলছি, চলতি সময়ে যথেষ্টই অশ্রুবর্ষণ এবং উচ্ছল হাসাহাসি ঘটবে। এই তো, আর কেয়া বলেগা।
তুলা ২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর। ভর # ২
ভুল তারিখের লেখা এ চিঠি/ ঠিকানাও ছিল ভুলই/ ভুল করে সে যে হয়নি পাঠানো/ সে ব্যথা কেমনে ভুলি। এই তো...।
বৃশ্চিক ২৪ অক্টোবর—২২ নভেম্বর। ভর # ২
আপনি জানেন কি না জানি না, এ দেশে সস্ত্রীক আরজু নামে আপেক্ষিক কম চেনা এক কবি আছেন চিপাচাপা দিয়ে। সম্প্রতি তিনি লিখেছেন: শূন্য ঘর আর ঘরময় শূন্যতা এক নয়... যেমন দূরে থাকা আর দূরে দূরে থাকা এক নয়।
ধনু ২৩ নভেম্বর—২১ ডিসেম্বর। ভর # ৯
এই তো বেশ, উঠে পড়েছেন! এবারে মেষ ও সিংহের খোপটা একবার ঘুরে আসুন দেখি। তাহলেই যা বোঝার বুঝে যাবেন।
মকর ২২ ডিসেম্বর—২০ জানুয়ারি। ভর # ৩
চট্টগ্রাম থেকে একজন এসেমেস করেছেন: আজ এই শহরে খুব রোদ পড়েছিল। আমার অফিসের ঠিক রাস্তার ওপারে এক মা তাঁর ছোট্ট একটা বাচ্চার হাত ধরে দাঁড়িয়ে ছিলেন। মায়ের চোখে ছিল কেমন যেন একটা দিশেহারা ভাব। খুব খারাপ লাগছিল আমার। ... তিনি কেমন যেন শূন্যদৃষ্টিতে তাকিয়ে ছিলেন। সিকিউরিটিকে দিয়ে ৫০টা টাকা পাঠিয়েছিলাম। কিন্তু ততক্ষণে তাঁরা চলে গেছেন। কী বুঝলেন?
কুম্ভ ২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি। ভর # ৯
শুভ সংখ্যা ৯, তোমারই হোক জয়।
মীন ১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ। ভর # ৩
এক বাক্যে বলুন সুখ, না অশান্তি। এবারে আমার সঙ্গে উচ্চারণ করুন: শান্তি শান্তি শান্তি!
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।