আপনার রাশি
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি। কাওসার আহমেদ চৌধুরীমেষ Aries ২১ মার্চ—২০ এপ্রিল। ভর # ৬ >কিছু মেষ যে এখনো বেকার রয়েছেন তা ভাবতেও অবাক লাগে। তাঁরা কখনো কাজ ছাড়া থাকেন না। একজন বেকার মেষ বলেন, ‘বেকার আছি, তবু আমি কর্মরত। দেখুন, আমার গায়ে ঝরে ঘর্ম কত!’...কর্মহীন মেষ, শিগগিরই আপনার কাজকর্ম শুরু হয়ে যাবে।বৃষ Taurus ২১ এপ্রিল—২১ মে। ভর # ১ >২১ ফেব্রুয়ারি। টিভি আলোচককে ‘কোশ্চেন’ করেন এক আবেগকম্পিত তরুণ, ‘দিবসটি ৮ ফাল্গুন হিসেবে কেন পালিত হয় না?’ আমি মন মনে জবাব দিই—গোটা পৃথিবী চলছে সৌর, খ্রিষ্টীয় বা ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী। ইতিহাসও চিহ্নিত হচ্ছে সেভাবেই। ১৯৭১-এ বাংলা সাল কত ছিল—তার খোঁজ না রাখলেও চলে। ওই তরুণটি বলেছেন, ১৯৫২ সালের আন্দোলনে নাকি কোনো মিছিল হয়নি। আশ্চর্য তথ্য! তাহলে কি পাকিস্তানি পুলিশ ঘরে ঘরে গিয়ে রফিক, সালাম, জব্বারসহ অসংখ্য মানুষকে গুলি করেছিল?...বৃষ, আপনাদের একাংশ এ সপ্তাহে দারুণ ব্যস্ত থাকবেন। বাদবাকিরা করবেন ভ্রমণ।মিথুন Gemini ২২ মে—২১ জুন। ভর # ৬ >রেডিও-টিভি কিংবা সভা-সমিতিতে একজন ‘আধুনিক’ বাঙালি যখন অত্যন্ত আন্তরিকভাবে বলেন, ‘মাতৃবাশাটা আমাদের কুব বালো করে শিখতে হবে’—তখন তাঁর সঙ্গে খুব বেশিভাবে একমত হই!...একটা আচানক সৌভাগ্য মিথুনকে মোহিত করবে এ সপ্তাহে।কর্কট Cancer ২২ জুন—২২ জুলাই। ভর # ২ >সপ্তাহ ৭০-৮০ ভাগই ভালো আপনার। সকালে ঘুম থেকে উঠেই চার গ্লাস পানি পানের অভ্যাস করুন। চর্চাটা এক দিনে পারবেন না। এক গ্লাস-দুই গ্লাস করে ধীরে ধীরে বাড়ান। এটাই হচ্ছে হাইড্রোথেরাপি বা জলচিকিত্সা। নীরোগ দেহে দীর্ঘ আয়ু লাভের উপায়।সিংহ Leo ২৩ জুলাই—২৩ আগস্ট। ভর # ১>এই পাতায় সবাইকেই আমি প্রিয় অথবা ডিয়ার বলে সম্বোধন করি। সিংহ রাশির এক অদেখা পাঠক আছেন আমার। প্রায়ই ফোন করেন। গড়গড় করে এক নিঃশ্বাসে কথা বলে ফোন ছেড়ে দেন। কাল দশ টাকা ফ্লেকজি পাঠিয়ে খোঁজ নিলেন—ঠিকমতো পেলাম কি না। আবার জানতে চাইলেন—আমার ফোনে একসঙ্গে কত টাকার ফ্লেকজি ধরে! সেদিন বললেন, ‘আব্বা, আমি ডিয়ার সিঙ্গ (সিংহ)। বৃশ্চিক রাশির ইদ্রিসকে পুলিশে ধইরা নিয়া গেছে। তার কাছে আমার দুইটা ইন্টারন্যাশনাল দোকানের চাবি, ক্যাশ টাকাপয়সা—সব। আব্বা, আপনার খাওয়াদাওয়ার কোনো কষ্ট হইলে দোকানে জাস্ট আমার নাম বলবেন। ফ্লেকজি দরকার হইলে আমাকে তিনটা মিসকল দিবেন। স্বাস্থ্য ঠিক রাখবেন, আব্বা। আইচ্ছা, আল্লা হাফিজ।’...ডিয়ার সিংহ, এ সপ্তাহে সঞ্চিত অর্থের পরিমাণ দেখে আপনি সন্তুষ্ট হবেন।কন্যা Virgo ২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর। ভর # ২ >সাফল্য অনেক আছে। তবে, লোকের সঙ্গে সম্পর্ক যথাসাধ্য ভালো রাখতে হবে এখন। অর্থাত্ প্রচুর ধৈর্য ও সহিষ্ণুতা চাই।তুলা Libra ২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর। ভর # ২ >ভালো একটা সময় অতিক্রম করছেন। আত্মতুষ্টিতে দিশাহারা হবেন না।বৃশ্চিক Scorpio ২৪ অক্টোবর—২২ নভেম্বর। ভর # ৭ >শোনা যায়, অনেক বছর আগে প্রত্যন্ত অঞ্চলের সুনীলবাবুকে মন্ত্রিসভায় নিয়োগের জন্য ডেকে পাঠানো হয়। খবরটি নিয়ে যান স্থানীয় থানার দারোগা। সরল মানুষ সুনীলবাবু ওই সময় পুকুরে মাছ ধরছিলেন। পুলিশকে তাঁর দিকে এগিয়ে আসতে দেখে তিনি ছিপটিপ ফেলে ঝেড়ে দৌড় মারেন। দারোগা তাঁকে জাপটে ধরে বলেন, ‘ভয়ের কিছু নেই স্যার, আপনি মন্ত্রী হয়েছেন। ভালো কাপড়চোপড় বানিয়ে ঢাকায় যেতে হবে।’...প্রিয় বৃশ্চিক, আপনারও ভয় নেই। গলা ছেড়ে গান ধরুন—বসন্তে ফুল গাঁথল আমার জয়ের মালা...।ধনু Sagittarius ২৩ নভেম্বর—২১ ডিসেম্বর। ভর # ৯ >যার কালচার আছে—তিনি সহজে হয়তো হাসতে পারেন, কিন্তু সহজেই ফ্যাঁচফ্যাঁচ করে কাঁদতে পারেন না। নিজের ছেঁড়া বস্ত্র তিনি চাদর দিয়ে ঢেকে রাখেন। দৈন্যটা প্রকাশ করে অন্যের করুণা চান না। আবার, পয়সার গন্ধও অশ্লীলভাবে ভুরভুর করে তার গা থেকে বের হয় না। কালচার কম থাক আর বেশিই থাক—ধনুর চরিত্রও এ রকমই। এ সপ্তাহে ধনু প্রচুর সম্মান পাবেন।মকর Capricorn ২২ ডিসেম্বর—২০ জানুয়ারি। ভর # ৩ >জীবন থেকে সবাই শুধু আনন্দের ভাগটুকুই চায়। এতে দোষের কী আছে? দুঃখ-কষ্ট কারও চাওয়ার বস্তু হতে পারে না। এগুলো শুধুই সয়ে যাওয়ার জিনিস। মকর, অবশেষে আনন্দই পাবেন।কুম্ভ Aquarius ২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি। ভর # ৯ >ইতিহাসে স্থান পাওয়ার লোভ মাথায় রেখে কেউ কখনো মহত্ কাজে নামে না। মানুষ শুধু সময়ের দাবি মেটাতেই নিজেকে উত্সর্গ করে। ইতিহাসই একদিন নিজের বুকে সোনালি কালিতে লিখে রাখে তার নাম, যার কাজ সৃষ্টি করে নতুন যুগের। প্রিয় কুম্ভ, আত্মমগ্ন হয়ে নিজের কর্তব্য করে যান।মীন Pisces ১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ। ভর # ৩ >চট্টগ্রাম থেকে এক মহিলা ফোন করেন, ‘আমার স্বামী মুলকুত ঢাকা যাচ্ছে আপনার কাছে। ভেরি বদমাশ লোক। ওকে আচ্ছাসে টাইট দিয়ে দেবেন।’ মহিলাকে বোঝাতে পারি না যে, ফরমায়েশ মতো লোককে টাইট দেওয়াটা ঠিক জ্যোতিষীর কাজের আওতায় পড়ে না। পয়সা দিয়ে টাইট হতে লোকে আমার কাছে আসবেই বা কেন? মীন, এ সপ্তাহে নরম ভাষার সাহায্য নিয়ে কঠিন লোকের মোকাবিলা করুন। ফায়দা হবে।