আপনার রাশি
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি। কাওসার আহমেদ চৌধুরীমেষ Aries ২১ মার্চ—২০ এপ্রিল। ভর # ৬ >প্রিয় মেষ, এটা রাগারাগি করার মৌসুম নয়। জোর করে হলেও মন ঘুরিয়ে নিন আনন্দের দিকে। সবার প্রতি ক্ষমা ও ভালোবাসার দিকে। আকাশ এবং বৃক্ষের দিকে তাকান। বসন্ত এখনো বিদায় নেয়নি। অনুমতি দেয়নি আপনাকে মন-মেজাজ খারাপ করার।বৃষ Taurus ২১ এপ্রিল—২১ মে। ভর # ১ >একই চিন্তা—যা মাথার ভেতরে ক্রমাগত ঘুরপাক খাচ্ছে—তা থেকে বেরিয়ে আসুন। সবকিছুরই সমাধান আপনার একার ওপর নির্ভর করে না। অন্যদেরও কিছু ভাবতে দিন। আপনি এখন নতুন কোনো বিষয় নিয়ে ভাবুন।মিথুন Gemini ২২ মে—২১ জুন। ভর # ৬ >কোনো প্রতিভাবান শিল্পী আলোয় আসতে না পারলে ভক্তরাই কষ্ট পায় বেশি। মনে পড়ে, একদা বগুড়া থেকে আসা বন্ধু কণ্ঠশিল্পী মোহাম্মদ আলতাফ হোসেন বাবু কিংবা ঢাকার সনত্ রায়, নাফিস কামাল (জনি), জবা রায়—এদের কথা। চমকে উঠেছিল সবাই এদের গান শুনে। অথচ...থাকগে মিথুন, পেশা আপনার যা-ই হোক, লেগে থাকুন। হাল কিছুতেই ছাড়বেন না। সাফল্য আসবেই।কর্কট Cancer ২২ জুন—২২ জুলাই। ভর # ২ >এ সপ্তাহে আপনার পারিবারিক অথবা সামাজিক সম্পর্কের ক্ষেত্রে ভাঙা হাঁড়ি জোড়া লাগবে। অর্থাত্ একটা পুনর্মিলন ঘটবে। কাউকে এখন জরুরি কোনো কাজ দিয়ে তার ঘাড়ে চেপে থাকবেন না। তাকে সময় দিন। তার ওপর আস্থা রাখুন।সিংহ Leo ২৩ জুলাই—২৩ আগস্ট। ভর # ১>আপনার যদি গোপন করার মতো গুরুত্বপর্ণ কোনো কথা থাকে, তাহলে আপাতত সবচেয়ে আপন মানুষটির কাছেও তা প্রকাশ করবেন না। আবেগের প্ররোচনা সামলে রাখবেন। এর ফলে শেষ পর্যন্ত তা সবারই জন্য কল্যাণকর হবে।... এ সপ্তাহে কাউকে কোনো উপহার দিতে মন চাইলে দিয়েই ফেলুন। এসব মুহূর্ত সব সময় ফিরে আসে না।কন্যা Virgo ২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর। ভর # ২ >আমি মনে করি, ভয় হচ্ছে মানুষের সবচেয়ে ভয়ংকর শত্রু। ন্যায়সংগত কারণের জন্য ভয়কে উপেক্ষা করুন। ভয়ের দেয়ালটা পার হতে পারলেই আপনার জয়। এ সপ্তাহ আপনার জন্য অত্যন্ত শুভ। কাজেই আস্থা রাখুন নিজের এবং অন্যের ওপর।তুলা Libra ২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর। ভর # ২ >আপনার চলতি সপ্তাহটায় কিছু না কিছু নতুনত্ব থাকবে। সেভাবে মনকে সাজিয়ে রাখুন। এ সপ্তাহে স্বতঃস্ফূর্তভাবে আপনি দু-একটি সঠিক সিদ্ধান্ত নেবেন। এই সিদ্ধান্তগুলোর থাকবে সুদূরপ্রসারী কার্যকারিতা। অনেক দূর অবধি যেতে হলে কাছে পা ফেলাটা সঠিক হতে হবে—এই নিয়মটা মেনে চলুন। এক পা এক পা করে সামনে যান।বৃশ্চিক Scorpio ২৪ অক্টোবর—২২ নভেম্বর। ভর # ৭ >বইমেলায় এক লেখকের বউ অন্য লেখকের বই কিনবেন—এটাই তো স্বাভাবিক। এতে গাল ফোলানোর কী আছে? আবার, লেখকটি অন্য লেখকের স্ত্রীর লেখা বইও কিনতে পারেন। তাতেই বা কী? আমাদের পাড়ায় এক দম্পতির মধ্যে এই ইস্যুতে প্রচণ্ড এক রাউন্ড হয়ে গেছে। থামাতে গিয়েছিলাম। স্বামীটি বললেন, ‘আপনি দাড়িওয়ালা জ্যোতিষী মানুষ, এসবের মধ্যে আসবেন না।’ তা না হয় হলো। প্রিয় বৃশ্চিক, এ সপ্তাহে আপনার একটি প্রাপ্তিযোগ দেখা যায়।ধনু Sagittarius ২৩ নভেম্বর—২১ ডিসেম্বর। ভর # ৯ >কৈশোরে-প্রথম যৌবনে খেলাচ্ছলে মানুষ অনেক গুরুতর ভুল করে। আমরা কয়েক বন্ধু তেমনই একটা ভুল করেছিলাম—আমি, নির্মলেন্দু গুণ, অরুণাভ সরকার, আবুল হাসান এবং আরও কয়েকজন। আমরা ঢাকা বেতার কেন্দ্র থেকে প্রযোজকের উসকানিতে একটি কবিতাপাঠের অনুষ্ঠানে নিজেদের লেখা কবিতা পড়েছিলাম। সেটা ছিল পাকিস্তানের পিতা মোহাম্মদ আলী জিন্নাহর জন্মদিন উপলক্ষে। কিছু পয়সা পাব, মজা করব—এই ছিল ব্যাপার। আজ সে কথা মনে পড়লে শিউরে উঠি। ঘটনাটা এতকাল মুখে বলতাম। আজ লিখেই দিলাম। প্রিয় ধনু, সত্য যদি নিজের বিপক্ষেও যায়, তবু তা প্রকাশ করুন। তা না হলে আত্মপরিচয়ে ভুল থেকে যাবে। সারা জীবন কাটবে ছদ্মবেশী তস্করের মতো।মকর Capricorn ২২ ডিসেম্বর—২০ জানুয়ারি। ভর # ৩ >আমরা সাধারণত তা-ই বিশ্বাস করি, যা আমরা বিশ্বাস করতে ভালোবাসি। এই রীতির একটু বাইরে গিয়ে সত্যকে আবিষ্কার করার চেষ্টা করবেন। নাম শুনেই কিংবা চেহারা দেখেই কাউকে ঘৃণা করার কোনো যুক্তি নেই।কুম্ভ Aquarius ২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি। ভর # ৯ >আমার এক সরল ক্লায়েন্ট বলেছিলেন, তিনি ‘কোম্ফা’ রাশির জাতক। আমার কাছে শব্দটা কোনো খাদ্যদ্রব্যের নামের মতো মনে হয়েছিল। তবু তাঁকে আমি অশ্রদ্ধা করতে পারি না।... প্রিয় ‘কোম্ফা’ জাতক-জাতিকা, সপ্তাহ আপনাদের কমপক্ষে ৬০ ভাগ শুভ।মীন Pisces ১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ। ভর # ৩ >আনন্দটা বাড়তে বাড়তে শেষ পর্যায়ে একটা শূন্যতার অনুভূতি সৃষ্টি করে। এ সপ্তাহে আপনার কিছুটা তেমনই হলে অবাক হবেন না। এখন আপনার সুসময়। লক্ষ করে দেখুন, বর্তমান সময়টায় আপনি নিজ রাশির আওতায় রয়েছেন। ২০ মার্চ পর্যন্ত আপনার রাশির ব্যাপ্তিকাল।