আপনার রাশি
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি। মেষ Aries ২১ মার্চ—২০ এপ্রিল। ভর # ৬ >এ সপ্তাহে আপনি পূর্ণ এবং নগদ এক গ্লাস সম্মান ও ভালোবাসা পেতে পারেন। দিনগুলো যথারীতি ব্যস্ততায় কাটলেও বিশ্রাম-বিনোদনের ফাঁক পাবেন। সেই ফাঁকে নতুন কিছু চিন্তা-ভাবনাও করে নিতে পারবেন হয়তো। কারও কারও ভ্রমণও সম্ভব। যাঁরা আর্থিক বিষয় নিয়ে দুশ্চিন্তা করছেন, তাঁরা সমাধানের রাস্তা খুঁজে পাবেন।বৃষ Taurus ২১ এপ্রিল—২১ মে। ভর # ১ >দেশে কিছু নেতা আছেন, যাঁদের নাম আমি দিয়েছি ‘তিতা বা তেতো বুড়া’। এঁরা সর্বক্ষণই ‘গেল গেল’ বলে হাহাকার করছেন। মুখে হাসি নেই, উদ্দীপনার ছাপ নেই। সারা দিন বেঁকে আছে মুখ, কুঁচকে আছে কপাল। এ কী রে বাবা?! প্রিয় বৃষ, এঁদের দিকে দৃষ্টিপাত কিংবা কর্ণপাত—কোনোটাই করবেন না। আপনি আপনার নিজের চিন্তা বদল করুন। অন্ধকারে থাকলেও আলোর প্রতীক্ষা করুন। দিন বদলাবেই একদিন।মিথুন Gemini ২২ মে—২১ জুন। ভর # ৬ >একবার চেষ্টা করেই হাত-পা ছড়িয়ে বিছানায় লম্বা হয়ে থাকবেন না। দুনিয়াতে মানুষের ৯৯ ভাগ কাজই একবারের চেষ্টায় হয় না। সাফল্যের যেখানে বিকল্প নেই—বারবার চেষ্টা সেখানে আপনাকে করতেই হবে। এখানে লোকলজ্জার প্রশ্নই ওঠে না। সংগ্রামী সৈনিকের চেয়ে বড় সম্মান আর কার আছে?কর্কট Cancer ২২ জুন—২২ জুলাই। ভর # ২ >আমি এই পবিত্র মার্চ মাসে নতুন করে বেঁচে ওঠার কথা বলতে ভালোবাসি। তরুণদের মধ্যে এখনো অনেকে রয়েছেন, নিজের দেশের জন্ম-ইতিহাসটা যাঁরা স্পষ্টভাবে জানেন না। এতে গৌরব তো নেই-ই, আছে অগৌরব। আজ যে আমরা এই স্বাধীন দেশটার মধ্যে বেঁচে আছি—সেটা কেন, কীভাবে—তা জানতে তো হবে। নিজের পরিচয় না জানলে আমরা সামনে কোথায় যাব? কেমন করেই বা যাব? কর্কট, এ সপ্তাহে আপনার গুরুত্বপূর্ণ একটি যোগাযোগ হবে।সিংহ Leo ২৩ জুলাই—২৩ আগস্ট। ভর # ১>আপনার ওই সিংহসুলভ অহম্ থেকে বেরিয়ে এসে মিটমাট করে ফেলুন সব। আজকাল কথায় কথায় ‘সাংঘর্ষিক’, ‘প্রশ্নবিদ্ধ’ ইত্যাদি শব্দ ব্যবহারের চল হয়েছে। এগুলো একটা অরুচিকর, হাস্যকর এবং জীর্ণ রূপ ধারণ করেছে। কাজেই তা না বলে আমি আপনাকে বলব—সম্পর্কের সেতুগুলো মেরামত করুন। নিজের এবং অন্যের অগ্রগতি সহজ করুন। মনের স্বস্তি ফিরিয়ে আনুন।কন্যা Virgo ২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর। ভর # ২ >ধনঞ্জয় ভট্টাচার্যের গান আপনি যদি না শুনে থাকেন, তাহলে আপনার বাংলা গান শোনা আজও পূর্ণ হয়নি। এখন মার্চ মাস, তাই মনে পড়ে তাঁর গাওয়া এক অমর গান—‘মাটিতে জন্ম নিলাম, মাটি তাই রক্তে মিশেছে। এ মাটির গান গেয়ে ভাই, জীবন কেটেছে\’ সাধারণভাবে কন্যা একটু নেতা গোছের। মানুষের জন্য তার খুব দরদ। চলতি মাসে নেতা এবং কার্য-পরিচালক হিসেবে কন্যাকে একটু কঠিন হতে হবে।তুলা Libra ২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর। ভর # ২ >মনে রাখবেন, শুধু রাশি দিয়ে একজন মানুষের সবকিছুই বলে ফেলা সম্ভব নয়। একই রাশির মধ্যে অনেক চরিত্রের অনেক রকম ভাগ্যের মানুষ আছেন। যা-ই হোক, তুলা একটি অসাধারণ শক্তিশালী রাশি। তুলা মহিলা কিংবা পুরুষ হিসেবে আপনি খুব স্বাভাবিকভাবেই জীবনে অনেক সাফল্য পাবেন। এ সপ্তাহে আপনার অত্যন্ত সফল ভ্রমণ হতে পারে। আর্থিক দিক মজবুত হবে। লোকের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। নিজের শক্তিকে অনুভব করতে শিখুন। সামনের পথে কোনো বাধাই আর বাধা থাকবে না।বৃশ্চিক Scorpio ২৪ অক্টোবর—২২ নভেম্বর। ভর # ৭ >আমাদের বৈশিষ্ট্য, রেগে গেলে আমরা ইংরেজি এবং উর্দু ভাষায় গালিগালাজ করতে ভালোবাসি। আমার ধারণা, ওই দুই ভাষাভাষী ইতিপূর্বে আমাদের প্রভু ছিল বলেই এই অবস্থা। হম্বিতম্বি দেখাতে গেলে এককালের প্রভুর ভাষাটাই বোধহয় বেশি জুতসই মনে হয়। যা-ই হোক, সপ্তাহ আপনার চমত্কার যাবে। তবে গালাগালিটা নিয়ন্ত্রণ করবেন। এই পরামর্শটি পুলিশ ভাইদের জন্যও প্রযোজ্য বটে।ধনু Sagittarius ২৩ নভেম্বর—২১ ডিসেম্বর। ভর # ৯ >সপ্তাহের ৭০ ভাগই হাসি অ্যান্ড খুশির পরিবেশে কাটবে। কাজেই সামান্য যে হাঁচি অ্যান্ড কাশি হবে—ওতে মাইন্ড বদ করবেন না, অর্থাত্ মন খারাপ করবেন না।মকর Capricorn ২২ ডিসেম্বর—২০ জানুয়ারি। ভর # ৩ >এ সপ্তাহে আপনার একটা বিপদ আছে। দাঁড়ান, পুরো কথাটা শোনার আগেই প্যাঁ করে উঠবেন না। বিপদটা হলো, একই সঙ্গে দুজন বিপরীত ধরনের মানুষকে খুশি রাখতে গিয়ে এ সপ্তাহে আপনাকে যথেষ্ট বেগ পেতে হবে।কুম্ভ Aquarius ২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি। ভর # ৯ >কুম্ভ নারী-পুরুষের এখন অবস্থা এবং অথবা অবস্থান পরিবর্তনের মৌসুম। কাজেই খুব খুশি-খুশি মন নিয়ে থাকুন। এসব পরিবর্তন শুভ। কাজেই আজ সকালেই লুকিয়ে বাথরুমে গিয়ে হলেও কয়েক গাল হেসে নিন।মীন Pisces ১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ। ভর # ৩ >মুখ সামলে কথা বলুন! আমার ভাষাটা হয়তো একটু খারাপ হয়ে গেল। আসলে বলতে চেয়েছি, এ সপ্তাহ খুব ভালো যাবে—তবে কথাবার্তায় সংযত হতে হবে।