আপনার রাশি
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি। কাওসার আহমেদ চৌধুরীমেষ Aries ২১ মার্চ—২০ এপ্রিল। ভর # ৬ >গরম আবেগের মাথায়কাউকে একটা কথা বলে ফেলা আর কথাটা না বলার মধ্যে প্রায়ই বিরাট তফাত্ ঘটে যায়। বলে ফেলার পর অনেক সময়হাজার আফসোস করেও আর লাভ হয়না।এ সপ্তাহে ব্যাপারটা ভেবে দেখবেন। এখন কোনো কিছু অতিরিক্ত সিরিয়াসভাবে নেবেন না।সময় আপনার ভালোই আছে।বৃষ Taurus ২১ এপ্রিল—২১ মে। ভর # ১ >যার যার ক্ষেত্রে এখন বৃষ নর-নারীর ওপরে ওঠার ম্যালা সুযোগ আসবে।সো, নো আলস্য, নো দ্বিধা, নো ভয়। কাজে ঝাঁপিয়ে পড়ুন। কারও অনুমতির প্রয়োজন নেই। সাফল্যই প্রমাণকরবে—আপনার সিদ্ধান্ত সঠিক ছিল।মিথুন Gemini ২২ মে—২১ জুন। ভর # ৬ >টাকার গুরুত্ব নেই—এ কথা যারা বলেবেড়ায় তারা আসলে ভন্ড। তবে টাকা উপার্জনের প্রতিযোগিতায় নামাটা যে মূর্খতা—এ কথাটা বোধহয় মিথ্যেনয়। সুন্দরভাবে বাঁচতে গেলেযত টাকা দরকার, তার ব্যবস্থা করুন। আর জীবনকে সুন্দর করে তোলার জন্যযা যা কাজ করতে হয়, সেগুলো করুন।এ সপ্তাহে এই কথাগুলোর সঙ্গে আপনার ভাবনা পুরোপুরি মিলেযাবে।কর্কট Cancer ২২ জুন—২২ জুলাই। ভর # ২ >এ সপ্তাহে সব কাজ মোটামুটি পরিকল্পনামতোই হয়েযাবে। তবে কিছু যদি বাদ পড়ে বা পিছিয়ে যায়, তাহলে একদম হা-হুতাশ করবেন না। পরবর্তী সময়ে অগ্রগতির এই ক্ষতিটা ভালোভাবেই পুষিয়ে যাবে।যেকোনো বিষয়ে হাউমাউ করে কাঁদা আর কপাল চাপড়ানো একটা লজ্জার বিষয়। ৬০-৭০ শতাংশ সাফল্য এ সপ্তাহে তো এমনিতেই পাবেন।সিংহ Leo ২৩ জুলাই—২৩ আগস্ট। ভর # ১>বদলেযাওয়ার কথা সবাইকে বলতে বলতে গতকাল শুক্রবার থেকে অনেক সিংহ নিজেকেই বদলানোর কাজে নেমে গেছেন শুনেছি। দিনটা ছিল আবার ২৬ মার্চ স্বাধীনতা দিবস। বিশালব্যাপার। যা-ই হোক ডিয়ার সিংহ, চলতি সপ্তাহে আপনি যেকোনো ধরনের দর কষাকষিতে (নেগোসিয়েশন) খানিকটা লাভবান হবেন।ব্যবসায়ীরা টাকার আওয়াজ পাবেন।তবে তাদের টাকাটা হাতে আসতে পারে দু-চার দিন পর।কন্যা Virgo ২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর। ভর # ২ >সপ্তাহটি আপনার জন্যখুবই শুভ। আবেগ সম্পূর্ণ দমন করতে বলি না আপনাকে। হাসুন, রাগের যথেষ্ট কারণ থাকলেরাগ প্রকাশও করুন।তবে সবই স্বল্প মাত্রায়।গুরুজনের মনে একেবারেই আঘাত দেবেন না।আর নিজেই যদি আপনি গুরুজন হয়ে থাকেন, তো লঘুজনের(!) অপরাধ কিছুটা লঘু করে বা কমিয়েদেখবেন।তুলা Libra ২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর। ভর # ২ >জরুরি কাজ এক-আধ দিন পড়ে থাকলে ক্ষতি নেই, একটু এক্সট্রা বিশ্রাম নিয়েনিন। ব্যাটারি রিচার্জ হয়েযাবে।নতুন উদ্যমে পুনশ্চ কাজ শুরু করতে পারবেন। এ সপ্তাহে কোনো আপনজনের গুরুত্বপূর্ণ কথা গুরুত্বের সঙ্গেই বিবেচনা করুন।বৃশ্চিক Scorpio ২৪ অক্টোবর—২২ নভেম্বর। ভর # ৭ >কাজের বিষয়ও কৌশলে পরিবর্তন আনা দরকার কি না ভেবে দেখুন। এটুকু হলেই অল্প দিনে আপনি রকেটের মতো ওপরে উঠে যাবেন।কথাটা ব্যবসায়ীসহ সবপেশার নর-নারীর জন্যই প্রযোজ্য। দেহে ডিহাইড্রেশন বা পানিশূন্যতা যাতে না হয়, সেদিকে খেয়াল রাখবেন।ধনু Sagittarius ২৩ নভেম্বর—২১ ডিসেম্বর। ভর # ৯ >জাপানে এক বাঙালি ভদ্রলোক জনৈকা জাপানি তরুণীকে জাপানি ভাষায়ই জিজ্ঞেস করেন, ‘তুমি কি ইংরেজি জানো?’ তরুণী আত্মবিশ্বাসের সঙ্গে চোখ নাচিয়েবলে, ‘অবশ্যই জানি।’ ভদ্রলোক বলেন, ‘ঠিক আছে, শোনাও দেখি।’ তরুণী বলে, ‘এ বি সি ডি ই এফ জি এইচ...।’ প্রিয়ধনু, এ সপ্তাহে কোনো উত্তর আপনার সম্পূর্ণ জানা না থাকলেবিলকুল মুখ খুলবেন না।প্রয়োজনে বিনীতভাবে ‘জানি না’ বলবেন, সেও ভালো।মকর Capricorn ২২ ডিসেম্বর—২০ জানুয়ারি। ভর # ৩ >এ সপ্তাহে যে ব্যাপারটা আপনি ভয় করবেন, সেটা আদৌ না ঘটারই সম্ভাবনা বেশি।কাজেই অগ্রিম ভয়ের চেক কেটে বসে না থাকাই ভালো। ফুরফুরে মন নিয়ে ঘুরঘুর করে বেড়ান।কুম্ভ Aquarius ২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি। ভর # ৯ >হজমতন্ত্রের যত্ন নিন, অর্থাৎ কীখাচ্ছেন, কেন খাচ্ছেন—এসব দিকে লক্ষ রাখুন।ঋণ পরিশোধের ব্যাপার সামনে থাকলেএখনই চেষ্টা করার উপযুক্ত সময়। ওই তালে অতিরিক্ত টু-পাইস কামিয়েও নিতে পারেন হয়তো।মীন Pisces ১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ। ভর # ৩ >ট্রাই টু ক্যাচ আপ উইথ টাইম—সময়ের সঙ্গেতালমিলিয়ে চলুন। তবে সময়ের বেশি আগে আগে চলেযাওয়ার চেষ্টা এখন না করাই ভালো।