আপনার রাশি
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’পদ্ধতি প্রয়োগ করেছি। মেষ Aries ২১ মার্চ—২০ এপ্রিল। ভর # ৬ >এ সপ্তাহে ব্যক্তিগত, পারিবারিক অথবা পেশা ক্ষেত্রে মোটামুটি বড় ধরনের একটা পরিকল্পনা হয়তো আপনি হাতে নেবেন। লোক নির্বাচনে শিথিল হবেন না। তবে দরকষাকষিতে একটু নমনীয় হবেন। এভাবেই আপনার পরিকল্পনা সাফল্যের পথ খুঁজে পাবে।বৃষ Taurus ২১ এপ্রিল—২১ মে। ভর # ১ >রাশিফলে কিছু লেখা হোক আর না-ই হোক, জীবনে অনেক সংকট আপনার এসেছে, আবার চলেও গেছে। এটাই বাস্তবতা। ঠিক সেভাবেই এ মুহূর্তে যা সংকট বলে মনে হচ্ছে, তা সরে যাবে।মিথুন Gemini ২২ মে—২১ জুন। ভর # ৬ >চ্যালেঞ্জ গ্রহণে পিছপা হওয়ার বান্দা আপনি নন। বরং আপনি চ্যালেঞ্জ খুঁজেই বেড়ান। ওটা না থাকলে জীবন আপনার কাছে পানসে মনে হয়। এ সপ্তাহে আপনার একটা চ্যালেঞ্জ-জয়ের ব্যাপার আছে। এখানে অন্য কাউকে আঘাত করে হারিয়ে দেওয়ার প্রসঙ্গ নেই। আছে একটি পরিস্থিতিকে সামাল দিয়ে বিজয়ী হওয়ার ঘটনা। কাজেই আস্তিন গুটিয়ে নিন।কর্কট Cancer ২২ জুন—২২ জুলাই। ভর # ২ >মনে আছে, ঢাকায় তখন মশা নিধন করার জন্য সেই প্রথম ফগার মেশিন চালু হয়েছে। এক সন্ধ্যায় দেখি, হঠাৎ বিকট শব্দে ফগার ছাড়তেই একটি গরু দড়িমড়ি ছিঁড়ে পড়িমরি দৌড়! গত বছর আমার পাশের বাসায় একটা নতুন সাউন্ড সিস্টেম খরিদ করা হয়েছে। তাতে দিন-রাত উচ্চশব্দে ‘সর্বাধুনিক হিন্দি গান’ বাজছে। পাড়ায় এখন আর একটা কুকুর-বেড়ালও নেই। সব ভেগেছে। মশামাছিও মরে যাওয়ারই কথা। কর্কট, এ সপ্তাহে আপনার কিন্তু একটু নির্জনতা-নীরবতা বিশ্রামের প্রয়োজন হবে।সিংহ Leo ২৩ জুলাই—২৩ আগস্ট। ভর # ১>পশুরাজ সিংহ ঘুমোতে বেশি ভালোবাসে, না ছুটে গিয়ে শিকার ধরতে বেশি ভালোবাসে—টিভি ‘পশু-চ্যানেল’ হাজার দেখেও তা বুঝতে পারলাম না। সিংহ জাতক-জাতিকারও বৈশিষ্ট্য এটাই যে তাঁরা মুহূর্তের নোটিশে নিদ্রা থেকে জেগে উঠে কর্মক্ষম হয়ে ওঠার ক্ষমতা রাখেন। চলতি সপ্তাহে এরই একটা প্রমাণ তাঁরা দেবেন। সন্দেহ নেই।কন্যা Virgo ২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর। ভর # ২ >Baby-talk হচ্ছে শিশুদের পরিভাষা। এর কোনো ব্যাকরণ নেই। একটি শিশু আছে—তার হাতে কিছু দিলে সে প্রশ্ন করে—‘দেল্লা?’ অর্থাৎ, তুমি কি আমাকে এটা একেবারে দিয়ে দিলা? অন্য একটি শিশু তার নানার মৃত্যু উপলক্ষে নানাবাড়ি গেছে। কয়েক দিন ধরে সেখানে নানা অনুষ্ঠান চলতে দেখে শিশুটি অসহিষ্ণু হয়ে ওঠে। মাকে বলে—‘নানার মরা হইসে? এইবার ঢাকায় চল!’ আমার ছেলেটি ‘কবে?’ জিজ্ঞেস করলে উত্তর দিত—‘এবে।’ ‘কেন?’ প্রশ্ন করলে উত্তর দিত—‘এন’। লে হালুয়া। এসব কথার অর্থ বোঝে কার সাধ্য? তবে প্রতিটি পরিবারে বাচ্চাদের এসব কথার রেকর্ড রাখা দরকার। ...কন্যা এ সপ্তাহে আনন্দজনক অঙ্কের টাকা পেতে পারেন।তুলা Libra ২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর। ভর # ২ >আমার কাছে ক্লায়েন্ট যাঁরা আসেন, তাঁদের আমি বলি, ‘আমি হচ্ছি খুব বিশ্বস্ত একটি ডাস্টবিন। এখানে আপনার মনের যাবতীয় জঞ্জাল নিশ্চিন্তে ফেলে দিয়ে চলে যান। কেউ কিছু জানবে না। ভারমুক্ত হয়ে হালকা মন নিয়ে বাড়ি চলে যেতে পারবেন আপনি। আর আপনার সমস্যার সমাধান মানেই আমার সাফল্য।’ প্রিয় তুলা, খুব কাছের কাউকে মনের না-বলা কথা বলুন। ৭০ শতাংশ সমাধান এভাবেই হয়ে যাবে।বৃশ্চিক Scorpio ২৪ অক্টোবর—২২ নভেম্বর। ভর # ৭ >কিছু টাকার হিসাব পাওয়া একটু মুশকিল হয়ে যেতে পারে এ সপ্তাহে। বিশেষত টাকা-পয়সার হিসাবের বেলায় এখন নিজের স্মৃতিশক্তির বড়াই একটু কম করাই ভালো। নানা কাজের চিন্তায় মাথা গিজগিজ করবে। হিসাবপত্র জাব্দা খাতায় লিখে রাখুন। অভিধান দেখে নিন। ‘জাব্দা খাতা’ ব্যাপারটা আমারও ঠিক জানা নেই।ধনু Sagittarius ২৩ নভেম্বর—২১ ডিসেম্বর। ভর # ৯ >যারা সদ্য ভ্রমণ করে এসেছেন কিংবা পেশাগত কারণেই ভ্রমণ-ক্লান্ত, তাঁদেরও আরেকটি বার বেরিয়ে পড়ার জন্য মন আঁকু-পাঁকু করবে। দেখুন, কী করা যায়।মকর Capricorn ২২ ডিসেম্বর—২০ জানুয়ারি। ভর # ৩ >সেদিন এক বৃষ মহিলা এসে গম্ভীরভাবে জানালেন, তিনি তিনবার আত্মহত্যা করেছেন। আমি আঁতকে উঠে তাঁর মুখের দিকে তাকালাম। কথার ভুল শুধরাতে গিয়ে তিনি ফিক করে হেসে ফেললেন। তাঁকে জানালাম, ‘—ওপথ বাদ দিন। আত্মহত্যায় আপনার ব্যর্থতা আছে। মকর, আপনাকেও বলছি, এই মুহূর্তে আপনার পেশা ত্যাগের কোনো সম্ভাবনা নেই। যে কাজ করে যাচ্ছেন, করতে থাকুন।’কুম্ভ Aquarius ২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি। ভর # ৯ >শুভ সংবাদ! নৌকা তীরের কাছে এসেছে। এখন বেশি ‘লড়াচড়া’ করলে কিন্তু এপাং ওপাং ঝপাং!মীন Pisces ১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ। ভর # ৩ >এ সপ্তাহে আপনার সব গুরুত্বপূর্ণ ব্যাপারের ‘শুরুত্ব’টা ভালোই হবে। সমাপ্তির বিষয়েও আশাদীপ্ত থাকাই তো ভালো।