আপনার রাশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’পদ্ধতি প্রয়োগ করেছি—কাওসার আহমেদ চৌধুরীমেষ Aries ২১ মার্চ—২০ এপ্রিল। ভর # ৬ >আমরা সাধারণ। কিন্তু মহত্ ব্যক্তির মহত্ত্বকে স্বীকৃতি দেওয়ার যোগ্যতা আমাদের আছে বলেই আমরাও নিশ্চয়ই মহত্—‘আমরা সবাই রাজা’। ২ এপ্রিল প্রথম আলোর শুক্রবারের ক্রোড়পত্রে চারজন যুগস্রষ্টা সম্পর্কে লেখা হয়েছে: দ্য ভিঞ্চি, লেনিন, শেক্সপিয়ার ও চ্যাপলিন। জ্যোতিষীর অবৈজ্ঞানিক চোখ আবিষ্কার করল—এঁরা সবাই ছিলেন মেষ রাশির জাতক। যে অঞ্চলে একজন বিখ্যাত মানুষ জন্ম নেন, সে অঞ্চলের সবাই তাঁকে নিয়ে গর্ব করে। ঠিক তেমনই, মেষ রাশির মানুষমাত্রেই উপরোক্ত চার মনীষীর প্রতিবেশী হিসেবে গর্ব অনুভব করতে পারেন। ...প্রিয় মেষ, এ সপ্তাহে আপনার ‘মহত্ ক্রোধখানাকে’ কিঞ্চিত্ সংবরণ করবেন।বৃষ Taurus ২১ এপ্রিল—২১ মে। ভর # ১ >সম্মুখে আছে তোর বিশাল বিজয়, বসে বসে কাঁদিবার এ নহে সময়।মিথুন Gemini ২২ মে—২১ জুন। ভর # ৬ >খাদ্য কমান, ওজন কমান, নিদ্রা বাড়ান, পয়সা জমান; ছুটির দিনে ঘুরে বেড়ান। ভাগ্য বদলাতে নিজের চেষ্টা থাকা চাই। শুয়ে শুয়ে শুধু শনিবারের ছুটির দিনটির অপেক্ষায় থাকলেই কি চলবে?কর্কট Cancer ২২ জুন—২২ জুলাই। ভর # ২ >বাঙালি একটি লাজুক জাতি। তাই দোকানপাটে পর্যন্ত লেখা থাকে—বাকি চাহিয়া লজ্জা দিবেন না। সেদিন আবার দেখলাম—বাকি চাহিয়া লজ্জা পাইবেন না। একটি অফিসে দেখা গেল—ঘুষ সাধিয়া লজ্জা দিবেন না! সর্বত্রই এই একটা লজ্জায় লাল হয়ে ওঠাউঠির ব্যাপার। তবু হে কর্কট, এ সপ্তাহে শুধু লজ্জার বশবর্তী হইয়া কোনো ন্যায়সংগত সুযোগ হাতছাড়া করিবেন না।সিংহ Leo ২৩ জুলাই—২৩ আগস্ট। ভর # ১>গর্ভধারণ থেকে শুরু করে সন্তান প্রসব পর্যন্ত মায়ের যে কষ্ট, তা তুলনার অতীত। তবে আমার বিশ্বাস, ভ্রূণে পরিণত হওয়ার পর থেকে ভূমিষ্ঠ হওয়া অবধি একটি শিশুকেও অনেক কষ্ট ও সংকটের স্তর পার হয়ে আসতে হয়। এমনকি জন্মানোর পরও কিছুকাল তাকে সহ্য করতে হয় নানা অসহায়ত্ব এবং পরনির্ভরতার যন্ত্রণা ও অপমান। কেবল বুকফাটা কান্না দিয়ে সে সবকিছু বোঝাতে পারে না।... সিংহের এ সপ্তাহ অত্যন্ত শুভ।কন্যা Virgo ২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর। ভর # ২ >মন্দ লোকেই ভালো লোকের খুঁটিনাটি খোঁজখবর রাখে বেশি। ওটা তাদের প্রয়োজন। তারা ভাবে, ভালোর গায়ে কাদা লেপে দিলেই তাদের নিজেদের ক্ষুদ্রত্ব অন্যের চোখে ধরা পড়বে না। প্রিয় ভালোমানুষ কন্যা, এ সপ্তাহে বাজে লোকের নিন্দা কিংবা প্রশংসা—কোনোটাই কানে তুলবেন না।তুলা Libra ২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর। ভর # ২ >নির্মলেন্দু গুণ বলেন ‘মুঠোফোন’। আমি বলি ‘সঙ্গীফোন’। একটু কাব্য করা যাক—সঙ্গীফোনে সংগোপনে ডাকে সঙ্গীহীনা/কর্ণপথে মর্মে বাণী ঢোকে তন্ত্র (তার) বিনা\ মুঠোফোনের ঝুটো কথা পড়বে যেদিন ধরা/দুটো কানের ফুটো বেয়ে ঝরবে লাজের ধারা\ ...এ সপ্তাহে তুলার আনন্দজনক সঙ্গলাভ হবে।বৃশ্চিক Scorpio ২৪ অক্টোবর—২২ নভেম্বর। ভর # ৭ >এ সপ্তাহে আপনি প্রভাবশালী কোনো ব্যক্তি দ্বারা উপকৃত হতে পারেন।ধনু Sagittarius ২৩ নভেম্বর—২১ ডিসেম্বর। ভর # ৯ >তখন পাকামল (পাকিস্তানি আমল)। স্কুলে পড়ি। আমাদের রাইফেল ট্রেনিংয়ের এক প্রশিক্ষক ছিলেন পুলিশের লোক, জাতিতে বেলুচ। উর্দুতে বলতেন, ‘দেখ, তোরাও পাঞ্জাবিদের গোলাম আর আমরাও তা-ই। তবে আমরা সংখ্যায় খুবই অল্প। আরে শালা, তবু ৩০০টা রাইফেল পেলেই আমরা বেলুচিস্তান আজাদ করে ফেলতাম। তোরা কোটি কোটি বাঙালি হয়েও কিছুই করতে পারলি না।’ সেই স্বাধীনচেতা বেলুচটি বাঙালির স্বাধীনতা দেখে যেতে পেরেছিলেন কি না জানি না। তাঁর উদ্দেশে সালাম জানাই। ...এ সপ্তাহে ধনুর মনের অস্বস্তি কমবে।মকর Capricorn ২২ ডিসেম্বর—২০ জানুয়ারি। ভর # ৩ >আমরা যখন ভয়ংকর রেগে যাই, তখন আসলে আমরা সাময়িক পাগলে পরিণত হই। বেশি রাগ করা খারাপ। আবার রাগ বেশি চেপে রাখাও খারাপ। পেটখানা ভটাশ করে ফেটে যেতে পারে।কুম্ভ Aquarius ২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি। ভর # ৯ >এ সপ্তাহে আপনি এমন কিছু করবেন, যা দেখে একজন আনন্দে আট টুকরো হয়ে যাবে এবং সেটা দেখে আপনিও আহ্লাদে ষোলো টুকরো হয়ে ছড়িয়ে পড়বেন। বিশাল ব্যাপার! সামনে যে কাজটা করবেন ভাবছেন—করুন, তবে একজন ভালো পরামর্শকের মতামত নিয়ে নিন। নিশ্চয়ই সফল হবেন।মীন Pisces ১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ। ভর # ৩ >শাহজাদপুরে গিয়ে এক লোকের ব্যক্তিগত উদ্যোগে তৈরি পকেটওয়ালা লুঙ্গি দেখার বিরল সৌভাগ্য হলো। বাঙালির আদি বস্ত্র বা পোশাক-সংস্কৃতিতে পকেটের কনসেপ্ট অনুপস্থিত। Pocket শব্দটির কোনো বাংলা প্রতিশব্দও নেই। ফারসিতে আছে ‘জেব’। পকেটযুক্ত লুঙ্গি আপনি ইচ্ছেমতো সামনে কিংবা পেছনে ঘুরিয়ে পরতে পারেন। অসাধারণ! যা-ই হোক, ভবিষ্যতে আমরা ধুতিতেও পকেট দেখব আশা করছি। ...মীন, নতুন ভাবনা নিয়ে আগে বাড়ুন।