আপনার রাশি
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’পদ্ধতি প্রয়োগ করেছি। কাওসার আহমেদ চৌধুরীমেষ Aries ২১ মার্চ—২০ এপ্রিল। ভর # ৬ >আলেকজান্ডার পোপ বলেছেন: মানুষ মাত্রেই ভুল হয়। আর আমি বলছি: জ্যোতিষী মাত্রেই চোখে কম দেখে। গত সপ্তাহে তাই লেনিন ও শেক্সপিয়ারকে ঢুকিয়েছি মেষ রাশির ঘরে। আসলে এঁরা বৃষ। অবশ্য মেষ-এর কিছুটা প্রভাব এঁরা বহন করে থাকবেন, যেহেতু ২০ এপ্রিলের যথাক্রমে ২ এবং ৩ দিন পর এঁদের জন্ম। প্রিয় মেষ, চলতি সপ্তাহটি আপনার বিশ্রাম/ভ্রমণের জন্য উপযুক্ত হবে।বৃষ Taurus ২১ এপ্রিল—২১ মে। ভর # ১ >বৃষ রবীন্দ্রনাথ একবার বিদেশযাত্রার সময় বাথরুমসহ কেবিন না পেয়েই জাহাজে চাপতে বাধ্য হন। ফলে তাঁকে বারোয়ারি বাথরুমের লাইনে দাঁড়াতে হয়। ভিড়-ধাক্কাধাক্কিতে কবিগুরু পাটাতনের ওপর পড়ে যান এবং বিন্দুমাত্র প্রতিবাদ উচ্চারণ না করে ফিরে আসেন কেবিনে। এতটাই ছিল তাঁর আভিজাত্য ও আত্মসম্ভ্রমবোধ! প্রিয় বৃষ, এ সপ্তাহে কিছুতেই অসহিষ্ণু হবেন না। এতে সুফল পাবেন।মিথুন Gemini ২২ মে—২১ জুন। ভর # ৬ >সঠিক সময়ে শুভ পরিবর্তনটি ঘটাতে মিথুনের জুড়ি নেই। এ বিষয়ে তাকে উপদেশ না দিলেও চলে। অনেক মিথুনেরই হয়তো এ সপ্তাহে ওই ‘দিন বদলের’ উপযুক্ত ক্ষণ আসবে।কর্কট Cancer ২২ জুন—২২ জুলাই। ভর # ২ >ঘরের ঝগড়া বাইরে টেনে আনবেন না। এই ব্যাপারটা শুধু বাইরের লোকের আনন্দ ও বিদ্রূপের খোরাক। আপনার লজ্জা এবং অমর্যাদার কারণ। একান্ত ব্যক্তিগত বিরোধ থাকলে তা নিজেদের মধ্যেই মিটিয়ে ফেলুন। খুব প্রয়োজন হলে একজন মধ্যস্থতাকারীকে মাঝখানে রাখা যেতে পারে।সিংহ Leo ২৩ জুলাই—২৩ আগস্ট। ভর # ১>রাশির ভর (১) এবং চলতি সপ্তাহের অবস্থানগত মান (৯) মিলিয়ে এই সাত দিন আপনি আছেন ১+৯=১০ অর্থাৎ ১-এর ঘরে। একেবারে তুঙ্গে অবস্থান। নির্ভয়ে চলুন, তবে অসাবধানে নয়। এ সপ্তাহে আপনি টাকা, সুখ, আনন্দ এবং সম্মানের শিখরে অবস্থান করবেন। ভ্রমণ সম্ভব। নতুন যোগাযোগ আপনাকে আশাদীপ্ত করবে। আপনার নিঃস্বার্থ মনোভাব সবাইকে মুগ্ধ করবে।কন্যা Virgo ২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর। ভর # ২ >ভর ২, সপ্তাহের মান ৯ অর্থাৎ ২+৯=১১ (১+১)=২। এই সংখ্যা ২ হচ্ছে আপনার এ সপ্তাহে সুখকর অবস্থানে থাকার সংকেত। এ সপ্তাহে সম্ভাব্য সব ধরনের নিরাপত্তা ভোগ করবেন। বৈষয়িক উন্নতি পাবেন। আর শুনুন, মানুষের জীবনে কিছু সমস্যা থাকে—যা একটু চুপ করে থাকলে আপনা থেকে মিটে যায়। প্রতিটি সমস্যা ঝাঁপিয়ে পড়ে সমাধান করে ফেলার দরকার হয় না। অনেক সময় তাতে বরং উলটো ফলও হতে পারে।তুলা Libra ২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর। ভর # ২ >এ সপ্তাহে আপনিও আছেন ঠিক কন্যার মতোই সংখ্যা ২-এর ঘরে। ওই সংখ্যাটির প্রভাবের অধীন সুবিধাগুলো আপনিও পাবেন। তবে, রাশি ভিন্ন হওয়ার কারণে আপনার শুভফলগুলোর চেহারাটাও একটু ভিন্ন ধরনের হবে। যেমন ধরুন, কন্যা ১০০ টাকার দশখানা ময়লা নোট পেলে আপনি হয়তো পাবেন ৫০০ টাকার একখানা ময়লা এবং আরেকখানা কড়কড়ে নতুন নোট। এই রকম আর কি। আর, এ সপ্তাহে গুরুজনদের অতি-কৌতূহলকেও সম্মানের চোখে দেখবেন।বৃশ্চিক Scorpio ২৪ অক্টোবর—২২ নভেম্বর। ভর # ৭ >আপনি আছেন এ সপ্তাহে ৭-এর ঘরে। ‘৭’ শুনলেই মনটা কেমন যেন আরাম হয়ে যায়। আদিকাল থেকে সারা বিশ্বেই ৭ একটি শুভ সংখ্যা হিসেবে সমাদৃত হয়ে আসছে। (পড়ুন: গত সংখ্যায় ‘কার্যকারণ’ কলামে আব্দুল কাইয়ুমের ‘লাকি সেভেন’ সংক্রান্ত তথ্যাবলি।)...৭-এর সুশীতল ঘরে থেকে আপনার রাশিগত দার্শনিক স্বভাবটি এ সপ্তাহে আরও ঘন রূপ ধারণ করতে পারে। কারও উচিত হবে না এ সময়ে আপনাকে উত্ত্যক্ত করা।ধনু Sagittarius ২৩ নভেম্বর—২১ ডিসেম্বর। ভর # ৯ >আপনার অবস্থান এখন সংখ্যা ৯-এর ঘরে। এই সংখ্যাটি ১ থেকে ৯ পর্যন্ত সব কটি সংখ্যাকে ধারণ করে আছে। ১ থেকে ৯ পর্যন্ত সংখ্যাগুলো যোগ করে দেখুন, যোগফল হবে ৪৫, যার অর্থ ৪+৫=৯। কাজেই এটি একটি শক্তিশালী সংখ্যা। আপনি এ সপ্তাহে যেকোনো অবস্থায়ই আপনার করণীয় কাজ সম্পন্ন করবেন। আপনার একাগ্রতা নষ্ট হবে না। অতএব, এডলফ হিটলারের মতো কিছুতেই যেন উচ্চারণ করবেন না, ‘আমি আমার ধৈর্যের চূড়ান্ত সীমায় পৌঁছে গেছি।’মকর Capricorn ২২ ডিসেম্বর—২০ জানুয়ারি। ভর # ৩ >পেরিয়ে আসা এমনই এক পয়লা বৈশাখে, নিষিদ্ধ সেই ভালোবাসার ডাকে/দাঁড়িয়েছিলাম বকুলতলায় এসে, অসম্ভবের সম্ভাবনায় ভেসে\... মকর, হাতির মতো বৃহত্ সাইজের একখানা আনন্দ দাঁড়িয়ে আছে আপনার সামনে। দেখতে পাচ্ছেন তো?কুম্ভ Aquarius ২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি। ভর # ৯ >শক্তিশালী ৯-এর ঘরে আছেন আপনি এ সপ্তাহে। অনেক ভালো ভালো কাম বনবে। তবে মেজাজ শরিফ মাঝে মাঝে হট হয়ে উঠতে পারে। আমি তো আপনাকে তা সামলাতেই অনুরোধ করব। আমার অনুরোধ রক্ষা করলে দিনগুলো চমৎকার কাটবে আপনার। কাজে পাবেন অগ্রগতি। প্রেমে সম্মতি। টাকা-পয়সায় উচ্চমাধ্যমিক শ্রেণীর উন্নতি।মীন Pisces ১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ। ভর # ৩ >ধরুনগে, আম তো সবই আম। বাট অল আমস্ আর নট ইকোয়েল। তাহলে মীনসহ কোনো রাশির সদস্যই এক রকম হতে পারেন না। পারেন?—তথাপি সমাচার এই যে, এ সপ্তাহে মীন নারী-পুরুষ বিচিত্র সব অভিজ্ঞতার সম্মুখীন হইবেন। কারও কারও নতুন সম্পত্তিলাভ ঘটতে পারে। প্রবাদ আছে: Where there is a will, there is a way. আর আমি বলি: Where there is a will, there is a property(!)