আপনার রাশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’পদ্ধতি প্রয়োগ করেছি। কাওসার আহমেদ চৌধুরীমেষ Aries ২১ মার্চ—২০ এপ্রিল। ভর # ৬ >আপনার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে, আপনি নেতা ও পথপ্রদর্শক। ১৪১৭ বঙ্গাব্দ আপনার জন্য শুভ, তবে পরিশ্রম ও বিশ্রামের ভারসাম্য বজায় রেখে চলতে হবে। নতুন আর্থিক ক্রিয়াকলাপের সুযোগ আসবে। পরিবারের দিকে মনোযোগ দেওয়া আবশ্যক হবে। কারও সঙ্গে মতানৈক্য থাকলে তা কমবে। কঠিন বক্তব্যে কোমল শব্দ ব্যবহার করুন। আলোচ্য সময়ে কারও কারও পেশা পরিবর্তন হতে পারে। প্রয়োজনে মতপরিবর্তন শুভ ফল আনতে পারে।বৃষ Taurus ২১ এপ্রিল—২১ মে। ভর # ১ >স্বাস্থ্যের বিষয়ে দুশ্চিন্তা কমে আসবে। মানসিক উদ্বেগও বাড়তে বাড়তে থামবে একসময়। বৈষয়িক পরিকল্পনার অগ্রগতি হবে। তবু মাঝেমধ্যে ক্ষতিকর আবেগে ভুগবেন। চারদিকে সবার ওপর কর্তৃত্ব বিস্তারের ইচ্ছা দমন করে চলুন। শিল্পচর্চা ও ব্যবসা—দুই রকম কাজেই আপনার উন্নতি আছে। সম্পত্তিবিষয়ক ঝামেলা দেখা দিলে এ বছর তার নিষ্পত্তি হবে। আর্থিক বিষয়ে স্থিতি আসতে খুব একটা দেরি হবে না।মিথুন Gemini ২২ মে—২১ জুন। ভর # ৬ >জীবনে নতুন কিছু আসবে—শিক্ষা, পেশা, প্রেম—অনেক কিছুতেই। অস্থিরতা কমান। হজমের যত্ন নিন। ঘুম বাড়ান। নেতৃত্বের অবস্থান মজবুত হবে। চারপাশের লোকজনের ভালোবাসা পাবেন। প্রভাবশালীরা অনুকূলে থাকবে। কাজেই হুট করে কারও সঙ্গে মনোমালিন্য ঘটিয়ে বসবেন না। নিজের অন্যায় স্বীকার করতে সর্বদা প্রস্তুত থাকবেন। এ বছর (১৪১৭) আপনার ভ্রমণ সম্ভব। সাফল্যগুলো ধরে রাখতে আপ্রাণ চেষ্টা করবেন।কর্কট Cancer ২২ জুন—২২ জুলাই। ভর # ২ >সাধারণভাবে সৌভাগ্যের বছর। বর্ষা ও শীত মৌসুমে গায়ে ব্যথা হতে পারে। খাদ্য নির্বাচনে সতর্ক হবেন। টাকা আসবে, তবে সঞ্চয়ের ব্যাপারে কঠোর হবেন। পরিকল্পনা বাস্তবায়নের আগে সবার কাছে তা বলে বেড়াবেন না। কিছু লোক সামনে ভালো আচরণ করলেও এদের পুরোপুরি বিশ্বাস করবেন না। গুরুজনের উপদেশ কল্যাণকর হতে পারে। পারিবারিক দায়িত্ব সন্তোষজনকভাবে পালন করতে পারবেন। সব সময় হাসিখুশি থাকা দরকার।সিংহ Leo ২৩ জুলাই—২৩ আগস্ট। ভর # ১>শুভ সময়। উপার্জন বাড়বে। তবে বাস্তবতা বুঝে খরচ করবেন। ক্রোধ সংবরণ করে চলবেন। ১৪১৭ সালের মাঝামাঝি কারও স্বাস্থ্য আপনার উদ্বেগের কারণ হয়ে উঠতে পারে। নিকট আত্মীয়দের সঙ্গে একটু আপসের নীতি নিয়ে চলবেন। একবার বিরোধ বাড়ালে সামলানো মুশকিল হতে পারে। ভ্রমণ সম্ভব, তবে ভ্রমণে ঝক্কিঝামেলার জন্য প্রস্তুত থাকবেন। সম্মান বৃদ্ধি আছে। ব্যবসায় উন্নতি যোগ রয়েছে।কন্যা Virgo ২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর। ভর # ২ >সময় অধিকাংশই ভালো। কাজেই মনের নার্ভাস ভাবটা দূর করুন। যাঁরা শিল্প-সাহিত্য কিংবা ক্রীড়াক্ষেত্রে কাজ করছেন, তাঁরা অর্থ ও বিরাট যশ পেতে পারেন। স্বাস্থ্য ভালো থাকবে। কারও প্রতি বিরূপ মনোভাব গ্রহণের আগে ঠান্ডা মাথায় ভেবে নেবেন। বন্ধুত্বের পরিসর বাড়ান। জনপ্রিয়তা বাড়বে। অন্যায় দেখলে ক্ষোভ প্রকাশে কৌশলী হোন। ভ্রমণ আছে। মনে একাকিত্ব আসতে দেবেন না। আশাবাদী হোন।তুলা Libra ২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর। ভর # ২ >নাটকীয়তার মধ্য দিয়ে আপনার বিজয় আসবে। মাথা সব সময় ঠান্ডা রাখুন। সঙ্গীদের দৃঢ় সমর্থন পাবেন। আধাআধি মন নিয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না। কারও সৌজন্য ও ভালোবাসা পেলে তা মনের খাতায় টুকে রাখুন এবং স্বীকৃতি জানান। চাকরি ও ব্যবসায় সাফল্য আশাতীত। এখন থেকে গুছিয়ে কাজ করুন। খ্যাতি পাবেন। স্বাস্থ্য ভালোই থাকবে। ভ্রমণ হওয়া স্বাভাবিক। গাড়ি-বাড়ি হবে। সম্পত্তি বৃদ্ধির যোগ রয়েছে।বৃশ্চিক Scorpio ২৪ অক্টোবর—২২ নভেম্বর। ভর # ৭ >দু-একটি সমস্যা পার হয়ে ১৪১৭ বঙ্গাব্দ আপনার জীবনে এক অবিস্মরণীয় বছর হয়ে থাকবে। কিছু শ্রম ও অর্থের অপচয় হলেও তা পুষিয়ে নিতে পারবেন দ্রুত। বৈরী নিষ্ক্রিয় হবে এবং প্রভাবশালী মহল সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। ক্ষোভ দেখা দিলে পুষে রাখবেন না, ফুঁসেও উঠবেন না। পারতপক্ষে শত্রুকে আঘাত করবেন না। আর যদি করতেই হয়, তাহলে এমনভাবে করবেন, যেন সে আর উঠে দাঁড়াতে না পারে।ধনু Sagittarius ২৩ নভেম্বর—২১ ডিসেম্বর। ভর # ৯ >১৪১৭ বঙ্গাব্দে আপনার জীবনে জোর একটা লড়াই হবে। যদি আপনি ‘করব, না হয় মরব’—এই বেপরোয়া সংকল্প নিয়ে অগ্রসর হতে পারেন, তাহলে অবশ্যই জীবনে কিছু একটা করতে পারবেন। প্রস্তুতি হিসেবে ঘুম-স্বাস্থ্যটা শুধু ঠিক রাখতে হবে। এই সামগ্রিক উদ্যোগ আপনার আর্থিক অবস্থাও শক্তিশালী রাখবে।...অন্তত বর্তমান সময়ে টাকার নোটগুলোকে একটু বড় করে দেখার অভ্যাস করুন।মকর Capricorn ২২ ডিসেম্বর—২০ জানুয়ারি। ভর # ৩ >নানা ভাবনা এসে মনটাকে উদাস করে তুলবে। মাঝেমধ্যে ফুঁসেও উঠবে মেজাজ। ভাগ্যিস মনের এই ওঠা-নামা আপনার স্বাভাবিক কাজকর্মকে তেমন ব্যাহত করবে না। টাকা কামাই ও সঞ্চয় ভালো হবে। তবে একেকটা উপলক্ষ এসে থোক ব্যয় বাড়িয়ে দিতে পারে। এতে সমস্যা হবে না, যেহেতু বছরব্যাপী টাকার আমদানি ভালোই থাকবে আপনার।কুম্ভ Aquarius ২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি। ভর # ৯ >মনের স্বপ্ন বাস্তবকে ছাড়িয়ে যাবে। ফলে মনের অভ্যন্তরে দেখা দিতে পারে সংঘাত। এটা ১৪১৭ বঙ্গাব্দের শুরুর ব্যাপার। মাস তিনেকের মধ্যেই আপনার ভারসাম্য ফিরে আসবে। চোখ খুলবে। আপনি বাস্তব পৃথিবীতে ফিরে এসে চমৎকারভাবে গুছিয়ে নিতে পারবেন নিজেকে। আগামী পয়লা বৈশাখ আসার আগেই আপনি বৈষয়িক অনেক সাফল্য অর্জন করতে পারবেন।মীন Pisces ১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ। ভর # ৩ >বিশাল এক সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছেন আপনি। ব্যবসায়ী, চাকরিজীবী, শিল্পী কিংবা খেলোয়াড়—যা-ই হোন আপনি, আশপাশের প্রতিযোগীদের দিকে বেশি তাকাবেন না। ধ্যানস্থ অবস্থায় নিজের কাজ করতে থাকুন। তা না হলে আপনার গতি শ্লথ হয়ে যাওয়ার আশঙ্কা থাকবে। সাফল্য আসবে এটা ঠিক, কিন্তু এর জন্য যে হোমওয়ার্ক দরকার, তা আপনাকে নির্ভুলভাবে করে যেতে হবে। জয় হোক!