আপনার রাশি
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’পদ্ধতি প্রয়োগ করেছি—কাওসার আহমেদ চৌধুরীমেষ Aries ২১ মার্চ—২০ এপ্রিল। ভর # ৬ >মানুষ যে সব সময় তার নিজ কর্মফল অনুযায়ী উপকৃত কিংবা অপকৃত হয়—এমন নয়। অন্যের কর্মফলও তার জীবনকে প্রভাবিত করতে পারে। কাজেই এক চোখ নিজের দিকে রাখুন, অন্য চোখটি রাখুন অন্যের দিকে।বৃষ Taurus ২১ এপ্রিল—২১ মে। ভর # ১ >যুদ্ধের জন্য দুটি পূর্ব পরিকল্পনা তৈরি করে রাখতে হয়—যুদ্ধে জিতলে কী করব, আর হেরে গেলে কী করব। এ সপ্তাহের প্রধান কাজটিতে আপনার সাফল্য-ব্যর্থতার সম্ভাবনা ৫০:৫০। কাজেই আমার ওপরের পরামর্শটা এখনই ভেবে দেখুন।মিথুন Gemini ২২ মে—২১ জুন। ভর # ৬ >সম্প্রতি জানলাম, মিথুন নজরুলের লেখা দুটি সর্বকালের জীবন্ত গান—‘আমি চিরতরে দূরে চলে যাব’ এবং ‘তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়’—এ দুটির সুরকার ছিলেন চিত্ত রায়। ১৯৫৯ সালে কণ্ঠশিল্পী সতীনাথ মুখোপাধ্যায় গান দুটিকে অমরত্ব দেন।... গান প্রায়শ একটি যৌথ শিল্প। মানুষের জীবনটাও কি তাই নয়? কথাটা এ সপ্তাহে আপনাকে বারবার স্মরণ করতে হবে।কর্কট Cancer ২২ জুন—২২ জুলাই। ভর # ২ >এ দেশে একদল ওস্তাদ নকলু খাঁর উদয় হয়েছে। নকল করতে আবার লজ্জা কী রে ভাই?—লজ্জা হচ্ছে নারী এবং ভদ্রলোকের ভূষণ!... কর্কটের চলতি সপ্তাহের কাজে থাকবে মৌলিক ভিত্তি।সিংহ Leo ২৩ জুলাই—২৩ আগস্ট। ভর # ১>এ দেশে বিদ্যুত্ এসেছে ১২০ বছরও হয়নি (১৯০১-এর ৭ ডিসেম্বর)। অথচ এখন আমাদের জীবনের অপর নাম বিদ্যুত্। আমাদের পূর্বপুরুষের কথা ভেবে এ ব্যাপারে একটু ধৈর্য ধারণ করুন।... বিদ্যুত্ অর নো বিদ্যুত্, সিংহের দিবারাত্রি কাটিবে অদ্ভূত (চমত্কার)!কন্যা Virgo ২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর। ভর # ২ >সাড়ে তিন হাজার বছর আগে ভারতীয় আর্য ঋষিরা বলেছিলেন—‘তোমার খাদ্য যাহা, তুমিও তাহাই।’ একই কথার প্রতিধ্বনি করেছেন উনিশ শতকের জার্মান দার্শনিক লুডভিগ ফয়েরবাখ। আসলেও খাদ্যের ধরন মানুষের দৈহিক, মানসিক ও চারিত্রিক গঠনের ওপর প্রভাব ফেলে। নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। সবাইকে জানিয়ে দিন কথাটা। আর, তার আগে নিজে খাদ্য নির্বাচনের মাধ্যমে গড়ে তুলতে শুরু করুন নিজের ভবিষ্যত্।তুলা Libra ২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর। ভর # ২ >বছর দশেক আগেও আমি ‘ক্রন্দসী’ বলতে ভাবতাম ক্রন্দনরত, ছিঁচকাঁদুনে ইত্যাদি। হোয়াট এ গ্রেট মূর্খ! পরে জানলাম শব্দটির অর্থ হচ্ছে আকাশ ও পৃথিবী; স্বর্গ-মর্ত্য। ...এ সপ্তাহে আপনার আকাশ থেকে বর্ষিত হবে আনন্দের বৃষ্টি।বৃশ্চিক Scorpio ২৪ অক্টোবর—২২ নভেম্বর। ভর # ৭ >কিছু বাসা আছে—যেখানে কখনো কোনো ওয়েলকাম টিউন বাজে না। অতিথি দেখিবামাত্র বাসার লোকজন বদন মলিন করিয়া ফেলেন। অথচ আপনার বাসায় এসে এঁরাই একেবারে বিয়েবাড়ির ফুর্তি করে যান। এবার থেকে কষা-মুখোদের বাসায় বেড়াতে গেলে সাথে ঢাকঢোল খোল-করতাল—সব নিয়ে যাবেন।ধনু Sagittarius ২৩ নভেম্বর—২১ ডিসেম্বর। ভর # ৯ >দিল্লির সম্রাট বাবরের জন্ম দূর মধ্য এশিয়ায়, যেখানকার একটি প্রধান ফল হচ্ছে ফুটি বা বাঙ্গি। স্মৃতিকথায় বাবর লিখছেন—‘একদিন আমাকে একটি ফুটি খেতে দেওয়া হলো। ওটা কাটতে গিয়ে মুহূর্তে আমার অন্তর ভরে উঠল এক প্রবল একাকিত্ব আর জন্মভূমি থেকে চিরবিচ্ছিন্নতার বেদনায়। ফলটি খেতে খেতে আমার চোখ থেকে গড়িয়ে পড়ল দুফোঁটা অশ্রু।’ এদিকে, ১৯৬০-এর দশকে লন্ডন-প্রবাসী এক বাঙালি যুবক চিড়িয়াখানায় হঠাত্ একজোড়া শালিক দেখতে পেয়ে অস্থির হয়ে ফিরে আসেন দেশে।... এ সপ্তাহে কোনো কোনো ধনুর খুব বাড়ি যেতে ইচ্ছে করবে।মকর Capricorn ২২ ডিসেম্বর—২০ জানুয়ারি। ভর # ৩ >আপনার আবেগ প্রচণ্ড। তাহলেও প্রয়োজনে আপনি ‘মাইনাস আবেগ’ অবস্থান গ্রহণে সক্ষম। এ সপ্তাহে তেমনই কোনো সিচুয়েশন হতে পারে।কুম্ভ Aquarius ২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি। ভর # ৯ >একজন এসে তাঁর সম্পত্তি বেদখলকারীর উদ্দেশে ঝাড়া আধা ঘণ্টা বেআন্দাজ গালিগালাজ করলেন। শেষমেশ—‘শালা চুর কুনখানের!’ বলে ঠান্ডা হলেন। সম্প্রতি এক ভূমি-ব্যবসায়ী পত্রিকায় লিখেছেন: ‘শুধু বিঘে দুই ছিল মোর ভূঁই’—এই একটিমাত্র কথা আমাদের কানে এসে বাজে চিরকালের ভূমিবঞ্চিত অসহায় মানুষের হাহাকার হয়ে। (ব্যবসায় ফেল মারলে নির্ঘাত ইনি একদিন সাহিত্যিক রূপে আবির্ভূত হবেন!) প্রিয় কুম্ভ, যেকোনো বিরোধ প্রথমে আলোচনার মাধ্যমে নিষ্পত্তির চেষ্টা করুন।মীন Pisces ১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ। ভর # ৩ >চলতি সপ্তাহটা আপনার জন্য ‘যথেষ্ট ভালো প্লাস’। তবে, কারও সঙ্গে দর-কষাকষিটা শেষ পর্যন্ত যাতে মন কষাকষিতে না গড়ায়—সেদিকে নজর রাখবেন।