আপনার রাশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাওসার আহমেদ চৌধুরী
কাওসার আহমেদ চৌধুরী

মেষ ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬
শাস্ত্র অনুযায়ী মেষ সর্বদাই অগ্রগামী। তবে, চলতি সপ্তাহে কিছু কিছু মেষ নর-নারীর কাজে অগ্রগতি আশানুরূপ নাও হতে পারে। ব্যর্থতা সম্পর্কে আগাম ধারণা থাকলে সুফল পাওয়া যায়। তাই সব মেষকেই বলছি এক পা এগিয়ে দুই পা পেছনে যেতে। মেষ তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে।
বৃষ ২১ এপ্রিল—২১ মে। ভর # ১
এক কবি জানাচ্ছেন, ১+১ সব সময় = ২ হয় না; যেমন জলের একটি ফোঁটার সঙ্গে আরেকটি ফোঁটা যোগ হলে অঙ্কের ফল আর নিয়মের মধ্যে থাকে না। কবির নাম অস্ত্রীক আর্জু (ছদ্মনাম)। তাহলে প্রিয় বৃষ, জীবনে কী পেলেন না পেলেন, তা নিয়ে খুব বেশি মাথা না ঘামানোই ভালো। উৎসাহে থাকুন, আনন্দে থাকুন। যাহা হইবে ভালোই হইবে।
মিথুন ২২ মে—২১ জুন। ভর # ৬
মিথুন রাশির জাতকদের সাধারণত পরিবর্তনের অনুঘটক বলা হয়। চলতি সপ্তাহে মিথুন নিজের ও অন্যের জীবনেও এই ধরনের কিছু পরিবর্তন আনতে পারেন।
কর্কট ২২ জুন—২২ জুলাই। ভর # ২
এ সপ্তাহে একটি বাম্পার হিট হাত ফসকে যেতে পারে। তবে, কথাটা নিশ্চিত রূপে বলা যাচ্ছে না। অবস্থা যেমনই হোক, মানিয়ে নিতে হবে।
সিংহ ২৩ জুলাই—২৩ আগস্ট। ভর # ১
উচাটন মন ঘরে রয় না, নজরুলের গানের একটি লাইন। প্রিয় সিংহ এ সপ্তাহে গানের ওই লাইনগুলোর সঙ্গে আপনার ৭০ না হোক, ৮০ শতাংশ মিলবে।
কন্যা ২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর। ভর # ২
চট্টগ্রাম থেকে জনৈক পাঠক আমাকে এসএমএস পাঠিয়েছেন, ‘আমাদের জীবনের সব সুখ কি স্যার কতগুলো ছোট ছোট সাদা কাগজের বান্ডিলের তলায় চাপা পড়ে থাকে?’ প্রিয় পাঠক এই বার্তাটির অর্থ উদ্ধার করতে গিয়ে আমার মন বিষণ্ন হয়ে পড়েছিল। আপনার প্রতিক্রিয়া কী, আপনিই তা ভালো বুঝবেন।
তুলা ২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর। ভর # ২
নির্ভয়ে এগিয়ে চলুন, তবে অসাবধানে নয়। সাহসিকতার সঙ্গে অসতর্কতার কোনো বিরোধ নেই। গোড়াতেই এসব শুনে ঘাবড়ে যাবেন না, সপ্তাহ শেষে আপনি বিজয়ীর বেশে বের হয়ে আসবেন।
বৃশ্চিক ২৪ অক্টোবর—২২ নভেম্বর। ভর # ২
ভাই অর বেহনো, পয়সা কামিয়ে তো ছয়লাব করে দেবেন আপনারা। সেই পয়সা কতটা রাখতে পারবেন, সেটা বলে দেওয়া কোনো জ্যোতিষীর কাজ নয়।
ধনু ২৩ নভেম্বর—২১ ডিসেম্বর। ভর # ৯
নিজেকে স্বচ্ছ আনন্দ ও বিনোদনের মধ্য দিয়ে কাটিয়ে দিতে পারবেন। আপনার জন্য এর চেয়ে ভালো খবর আপাতত আমার ঝুলিতে আর নেই।
মকর ২২ ডিসেম্বর—২০ জানুয়ারি। ভর # ৩
ব্যস্ততা ও সাফল্যের মধ্য দিয়ে কাটবে চলতি সাতটি দিন। শুধু কাউকে কড়া কোনো কথা বলার আগে দুই সেকেন্ড একটু ভেবে নেবেন। হোমওয়ার্ক আপনাকে খুব বেশি কিছু কিন্তু আমরা দিলাম না। আপনি খুশি তো?
কুম্ভ ২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি। ভর # ৯
এর আগে একবার আপনি একটু চিপা খাওয়া অবস্থায় ছিলেন। এবারে তা খানিকটা কম হবে। প্রতিদ্বন্দ্বী না বাড়িয়ে বন্ধু বাড়ান।
মীন ১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ। ভর # ৩
চলতি সপ্তাহে মীনকে ঘরে ও বাইরে প্রায় সমান ব্যস্ততার মধ্য দিয়ে কাটাতে হবে। তবে, এই ব্যস্ততা শেষ প্রর্যন্ত আপনার জন্য বিশাল শান্তি ও আনন্দ ডেকে আনবে।
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।