আপনার রাশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’পদ্ধতি প্রয়োগ করেছি—কাওসার আহমেদ চৌধুরীমেষ Aries ২১ মার্চ—২০ এপ্রিল। ভর # ৬ >অগ্নিচিহ্নিত রাশি হিসেবে মেষ, সিংহ, ধনু সমগোত্রীয় হলেও এদের বৈশিষ্ট্য অনেকটাই আলাদা। এ সপ্তাহে আপনি কিছুটা টেনশনের মুখোমুখি হতে পারেন। আপনাদের মধ্যে কেউ কেউ এই চাপ থেকে দ্রুত বেরিয়ে আসবেন। আশা করছি, আপনি সেই ‘কেউ কেউ’-এরই একজন হবেন।বৃষ Taurus ২১ এপ্রিল—২১ মে। ভর # ১ >চারুকলাও শিল্প, আবার ইন্ডাস্ট্রিও শিল্প—এ কী করে বাবা! এর একটা বিহিত হওয়া উচিত। তা না হলে প্রতিবাদে আমি বলব: বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই, কুঁড়েঘরে থেকে করো ‘কটেজ ইন্ডাস্ট্রির’ বড়াই! মূল পদ্যটা কার লেখা মনে পড়ছে না। তবে আজ বৃষ রাশির কবি রবীন্দ্রনাথের জন্মদিন। আজ তাঁর জীবনী নতুন করে স্মরণ করুন। নতুন আলোর দেখা পাবেন।মিথুন Gemini ২২ মে—২১ জুন। ভর # ৬ >না হয় এ সপ্তাহে খরচটা একটু বেশি হয়েই গেল—চিন্তার কী আছে? নিজের ওপর এখন অতিরিক্ত কমিটমেন্টের বোঝা চাপাবেন না। সাধ্যের মধ্যে রাখুন।কর্কট Cancer ২২ জুন—২২ জুলাই। ভর # ২ >এ সপ্তাহে কোনো বিষয়ে কারও সঙ্গে মতের অমিল হলে ভেঙে পড়বেন না। মনের খুঁতখুঁতে ভাব ত্যাগ করুন। সবার সঙ্গে প্রাণ খুলে মিশুন। দাওয়াতটাওয়াত করুন না আমাদের।...সেই ২৬ মার্চ খেয়েছিলুম কাচ্চি বিরিয়ানি/ নতুন ভোজ আনুক পেটে নতুন হয়রানি।সিংহ Leo ২৩ জুলাই—২৩ আগস্ট। ভর # ১>পজিটিভ মনোভাব থাকা অত্যন্ত ভালো। তবে বছরের ৩৬৫ দিন একই রকম ভালো থাকার চাহিদাটা নিশ্চয়ই একটা শিশুসুলভ ব্যাপার। এ সপ্তাহে আনন্দ একটু কম জুটলেও তাতে হাহাকার করার কিছু নেই। পরে পুষিয়ে যাবে। এখন রেসিপি জেনে নিয়ে শরবত-ই-কুওয়াত বানিয়ে খেতে থাকুন। দেহ-মন চনমনে হবে।কন্যা Virgo ২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর। ভর # ২ >ছোকরাদের রোমান্স খাতে আলাদা টাং পং (টাকা-পয়সা) বা বিশেষ বাজেট বরাদ্দের প্রয়োজন হবে। শুধু শুকনো ‘চায়নিজ বাদাম’ অথবা চটপটি-ফুচকাতে কুলাবে না। এ সপ্তাহে কন্যা তরুণীদের কেবল সাজগোজের পেছনে বিনিয়োগ করাটাই যথেষ্ট।তুলা Libra ২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর। ভর # ২ >সাহস নিয়ে এগোন। এ সপ্তাহে প্রায় সব কাজেই আপনি বাজিমাত করতে পারবেন। সবার কাছে আরও বেশি প্রিয় হয়ে উঠবেন আপনি—এতেও সন্দেহ নেই। নতুন কিছু পরিকল্পনা মাথার ভেতর উঁকি মারবে।বৃশ্চিক Scorpio ২৪ অক্টোবর—২২ নভেম্বর। ভর # ৭ >এ সপ্তাহে আপনার সাফল্য আছে বিস্তর। অতীতের ব্যর্থতা নয়, সাফল্যের ইতিহাসটাই বেশি করে স্মরণ করুন। ওই সাফল্যগুলো অর্জন তো আপনিই করেছিলেন। তার পেছনে শ্রম-ঘাম-রক্ত-অশ্রু ছিল। ওই একই শক্তি দিয়ে বর্তমান সময়েও আপনি আপনার পুরস্কারগুলো কেড়ে নেবেন।ধনু Sagittarius ২৩ নভেম্বর—২১ ডিসেম্বর। ভর # ৯ >কাঠপেনসিলের মতো সরু বিদা ভাই। থ্রি সন্তানের অকর্মণ্য জনক। স্ত্রী পিয়া বেগম কর্তৃক নিত্য নির্যাতিত। বিদা ভাই তাঁর পৌরুষ প্রমাণের তালে ছিলেন। সুযোগ এল। পাড়ার রাস্তায় একদিন এক জঙ্গি মিছিল পেয়ে ঢুকে পড়লেন তাতে। আচমকা পুলিশের হামলা। বিদা ভাই তিন লাফে নিজের বাসার গলির চিপায় গিয়ে আত্মগোপন করলেন। বউকে শুনিয়ে চিৎকার করে গাইতে লাগলেন, ‘পৃথিবী বিদা-রে চায়/ রেখো না বেন্ধে, বিদায়!/ ছেড়ে দাও পিয়া, ভুলে যাও আশা মোর \’ ধনু এ সপ্তাহে একটা না-একটা সিদ্ধান্তে পৌঁছাবেন।মকর Capricorn ২২ ডিসেম্বর—২০ জানুয়ারি। ভর # ৩ >তখন পাকামল, অর্থাৎ পাকিস্তানি আমল। সংগীত প্রতিযোগিতায় প্রধান মেহমান করা হয়েছে এক ধনবান উর্দুভাষী ব্যবসায়ীকে। কণ্ঠশিল্পী, গীতিকার, সুরকার—তিনজনকেই পুরস্কৃত করা হচ্ছে। একটি মেয়ে রবীন্দ্রসংগীত গেয়ে পুরস্কার পাওয়ার পর প্রধান মেহমান উর্দুতে বললেন, ‘এই গানটির গীতিকার ও সুরকারকেও ডাকা হোক। তাঁদেরও প্রাইজ দেওয়া উচিত।’ প্রিয় মকর, এ সপ্তাহে কোনো অস্বস্তিকর প্রশ্নের সামনে পড়লে সোজাসুজি উত্তর দিয়ে দেবেন। কিছু হলে আমি আছি।কুম্ভ Aquarius ২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি। ভর # ৯ >আপনার পুরোনো যে সমস্যাটা সমাধানের অপেক্ষায় পড়ে আছে, এ সপ্তাহে তার একটা হিল্লে হয়ে যাবে বলে মনে হয়। এ নিয়ে আলোচনা করুন, কথাবার্তা বলুন। বাট ধীরে-সুস্থে। মোষের মতো অযথা কাদা ঘোলা করার দরকার তো নেই।মীন Pisces ১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ। ভর # ৩ >সত্যিকার ঘটনা। ঢাকায় এই প্রথম এসেছেন এক কলকাতার বাবু। ফোনে বলছেন, ‘কে, সুলেখা?—মেজদা বলছি। ঠাকুরমাকে বলিস, আমি ঠিকমতো ঢাকা এসে পৌঁছেছি। ধ্যানমগ্না (ধানমন্ডি) এলাকায় আব্রাহামি ময়দানের (আবাহনী মাঠের) কাছে আমার বন্ধু গৌশের (গাওসের) বাড়িতে উঠেছি।...না না, আর রিল লম্বা করিসনে। বাই।’ প্রিয় মীন, আপনি কিন্তু এ সপ্তাহে জরুরি কথাটা রিল লম্বা করে একটু বিস্তারিতই বলবেন। এতে লাভ হবে।