আপনার রাশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’পদ্ধতি প্রয়োগ করেছি—কাওসার আহমেদ চৌধুরীমেষ Aries ২১ মার্চ—২০ এপ্রিল। ভর # ৬ >চা আসলে একটা হারবাল বা ভেষজ ওষুধ। হাজার হাজার বছর আগে চীনা চিকিৎসকেরা এই চা দিয়ে চৈনিক সম্রাটদের উচ্চরক্তচাপ ও হূদযন্ত্র এবং পেটের নানা সমস্যার চিকিৎসা করতেন। আধুনিক বিজ্ঞানীরা চায়ের মধ্যে বাড়তি আরও কিছু গুণ খুঁজে পেয়েছেন। এর একটি হচ্ছে এর ক্যানসার প্রতিরোধক শক্তি। আপনি সবুজ, কালো কিংবা সাধারণ চা খেতে পারেন। তবে তাতে দুধ মেশানো চলবে না, অতিরিক্ত গরম খাওয়া চলবে না। এই প্রতিবিধান কেবল মেষ নারী-পুরুষের জন্য নয়। সবার জন্য।...মেষ এ সপ্তাহে নতুন কাজ বা দায়িত্ব খুঁজে পাবেন।বৃষ Taurus ২১ এপ্রিল—২১ মে। ভর # ১ >এ সপ্তাহে আপনার দৈহিক সুস্থতাই জীবনের অন্য সব দিক সঠিক পথে পরিচালনা করবে। যাঁরা অসুস্থ আছেন, তাঁরা ভালো বোধ করবেন। বৃষ রবীন্দ্রনাথ ও শেকসপিয়ারের লেখা বেশি করে পড়ুন। বৃষ সত্যজিৎ রায়ের ছবি দেখুন। কামে দেবে।মিথুন Gemini ২২ মে—২১ জুন। ভর # ৬ >গৃহ, সমাজ ও পেশার ক্ষেত্রে এ সপ্তাহে আপনাকে খুব মগজ খাটিয়ে চলতে হবে। সপ্তাহভর কিছু আনন্দজনক ঘটনা ঘটতে থাকবে।কর্কট Cancer ২২ জুন—২২ জুলাই। ভর # ২ >‘আমি হূদয়ের কথা বলিতে ব্যাকুল/শুধাইল না কেহ।...’ শুধাইবে না, কেননা শুধাইবার সময় কাহারও নাই। তাহা ছাড়া, শুধাইয়া কি বিপদে পড়িবে নাকি? শুনিবার সময় কোথায়? প্রিয় কর্কট, তা সত্ত্বেও সপ্তাহ আপনার ভালো যাবে।সিংহ Leo ২৩ জুলাই—২৩ আগস্ট। ভর # ১>এ সপ্তাহে সিংহ রাশির নারীদের হবে জয়। তাই বলে পুরুষেরা ওয়ান কিলোমিটারের বেশি পিছিয়ে থাকবেন—তা বলা কিছুতেই যায় না। ব্যবসায়ী সিংহ পুরুষের মাথায় চিন্তাধারার একটা পরিবর্তন আসতে পারে। তা ছাড়া কারও সঙ্গে নতুনভাবে যোগাযোগের মাধ্যমে তার ব্যবসার চুপসানো পালে তেজি হাওয়া লাগার সম্ভাবনাও রয়েছে। সিংহ নারীর সাফল্য আসবে—ফ্রম প্রেম টু পেশা—প্রায় সব ক্ষেত্রেই।কন্যা Virgo ২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর। ভর # ২ >কন্যা নারী-পুরুষের উচ্চাকাঙ্ক্ষা যতটুকু তীব্র, ততটুকুই নীরব। চলতি সপ্তাহে তার ইচ্ছাপূরণের দিগন্তে নতুন সূর্য উঠবে বলে মোর মনে লয়। সুযোগ গ্রহণের জন্য একটু তাড়াতাড়ি হাত চালিয়ে কাজ করুন। কামিয়াব হবেন। রোমান্স বহত আচ্ছা হোয়েংগা।তুলা Libra ২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর। ভর # ২ >আশি অথবা নব্বইয়ের দশকে তখনকার পাকিস্তানি সরকারপ্রধানের বিশেষ দূত আকরাম জ্যাকি বাংলাদেশ সফরে আসেন। আহ্লাদ-গদগদ কণ্ঠে বলেন, ‘বাংলাদেশ ও পাকিস্তান এক মায়ের যমজ সন্তান। একই দেহ নিয়ে জন্মেছিল। এক মহিলা সার্জন (ইন্দিরা গান্ধী?) অপারেশন করে তাদের পৃথক করেছে।’ চরম ধৃষ্টতা এবং আহাম্মকির প্রকাশ! কে না জানে, এক দেহে দুই মাথাওয়ালা যমজ (Siamese twins) বেশি দিন বাঁচে না। তাই ১৯৭১-এ সময়োচিত অস্ত্রোপচার দ্বারা বাঙালি নিজেই নিজেকে বাঁচিয়েছে। এতে পৃথক করা অপর শিশুটির জীবনের ঝুঁকি যে কমল না, সেটা বাঙালির দোষ নয়। এরই জের ধরে তুলাকে বলছি, এ সপ্তাহে শক্ত মন নিয়ে সিদ্ধান্ত বাস্তবায়ন করুন। আখেরে ফল ভালো হবে।বৃশ্চিক Scorpion ২৪ অক্টোবর—২২ নভেম্বর। ভর # ৭ >আমরা মনে মনে না হলেও মুখে টাকা-পয়সাকে ‘নোংরা’ বলতে পছন্দ করি। এটা একটা বাজে ফ্যাশন ছাড়া আর কিছুই নয়। টাকা-পয়সা খুব পবিত্র জিনিস, যখন তা সৎ শ্রমের বিনিময়ে অর্জিত হচ্ছে। এ সপ্তাহ থেকে ওই পবিত্র বস্তুটি সঞ্চয় এবং সঠিক ব্যবহারের উদ্যোগ নিন।ধনু Sagittarius ২৩ নভেম্বর—২১ ডিসেম্বর। ভর # ৯ >চিকিৎসক যখন কিছু না ভেবেই একজন দরিদ্র, অনাহারী রোগীকে বলেন, ‘এই ওষুধটা তিন বেলা খাওয়ার পর খাবেন’—ব্যাপারটা তখন একটা অনিচ্ছাকৃত নিষ্ঠুর তামাশা হয়ে দাঁড়ায়। ধনু, এ সপ্তাহে অর্থ না ভেবে কাউকে কিছু বলবেন না।মকর Capricorn ২২ ডিসেম্বর—২০ জানুয়ারি। ভর # ৩ >আপনি কি একজন লাজুক প্রকৃতির পুং (পুরুষ)? আপনি যাকে ভালোবাসেন, তিনি কি একজন মকর মহিলা? তাহলে গেয়ে উঠুন: ভালোবাসা মোরে মুখচোরা করেছে, তোমারে করেছে মুখর (মকর)। মকর নারী-পুরুষ এ সপ্তাহে প্রভূত জনপ্রিয়তা অর্জন করবেন।কুম্ভ Aquarius ২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি। ভর # ৯ >একটি কাজে মোটামুটি ব্যর্থ এবং অন্য একটি কাজে সফল হবেন।মীন Pisces ১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ। ভর # ৩ >অর্থের ঘাটতি সম্মানে পোষাবে। কারও মন মানিয়ে নেওয়া কিংবা কাউকে বাগে আনার ব্যাপারে বেগ পেতে হবে না।