আপনার রাশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’পদ্ধতি প্রয়োগ করেছি—কাওসার আহমেদ চৌধুরীমেষ Aৎies ২১ মার্চ—২০ এপ্রিল। ভর # ৬ >আজকাল পত্রিকায় প্রায় প্রতিদিনই দেখা যায় ‘ধাওয়া-চিত্র’: নায়কদের পরনে জিনস, মাথায় ফেট্টি, হাতে চাপাতি-বন্দুক। দেখলেই আমার মনে আসে নজরুলের সেই গান—‘টলমল টলমল পদভরে/ বীরদল চলে সমরে’। আরে, এ রকম গান বুকে নিয়ে তো আমরা ঝাঁঁপিয়ে পড়তাম মুক্তির সমর বা যুদ্ধে—সেই ১৯৭১-এ। আর আজকের বীরেরা যুদ্ধে যাচ্ছেন চান্দা-টেন্ডার-ট্যাকাপয়সা হাতানোর জন্য। ‘প্রভাব’ বিস্তারের জন্য। পাকিস্তানিরা এখন নেই, কাজেই বাঙালি ভাইয়ের রক্ত নিতে তো হবে। নিজের জানটাও করতে হবে কোরবান। এসব বীরের পেছনে রয়েছেন আবার আরেক দল মহা বীরপুরুষ। সেনাপতি বলেই তাঁদের চেহারা সামনে দেখা যায় না। যা-ই হোক, মেষ, এ সপ্তাহে কোনো চাপের সামনে নতি স্বীকার করবেন না। জয় আপনারই হবে।বৃষ Tauৎus ২১ এপ্রিল—২১ মে। ভর # ১ >যে জ্বালাতন করে তাকে আমরা বলি জ্বালানে। আর জ্বলুনি মানে তো জ্বালাপোড়া-যন্ত্রণা। ১৯৮০-র দশকে এক সংবর্ধনা সভায় দেশের জ্বালানিসম্পদমন্ত্রীকে জনৈক বক্তা বারবার কখনো মাননীয় ‘জ্বালানে’ মন্ত্রী, আবার কখনো ‘জ্বলুনি’ মন্ত্রী বলে সম্বোধন করছিলেন। এক অধ্যাপক এই ‘জ্বলন্ত’ ভুলটা ধরিয়ে দিলে বক্তা খেপে গিয়ে বললেন—‘মিনিস্টার স্যার তো কিছু মাইন্ড করছেন না। আপনার সমস্যাটা কী?’ প্রিয় বৃষ, এ সপ্তাহে গায়ে পড়ে কাউকে উপদেশ দিতে যাবেন না। ফল খারাপ হতে পারে। মিথুন Gemini ২২ মে—২১ জুন। ভর # ৬ >আপনি জানেন, স্বাভাবিক ঘুমের একটা নির্দিষ্ট চক্র আছে—যাকে স্লিপ-সাইকেল বা নিদ্রা-চক্র বলে। সাম্প্রতিক সময়ে আপনার এই নিদ্রা-চক্রে কোনো অনিয়ম দেখলে এখনই তা সংশোধন করুন। সমস্ত জীবজগৎ দিনে জাগে, রাতে ঘুমোয়। এটাই প্রকৃতির রীতি। কেউ দীর্ঘ সময় ধরে জোর করে এই নিয়ম ভঙ্গ করে চললে একদিন তাকে এর খেসারত দিতেই হবে। এমনিতে মিথুনের চলতি সপ্তাহটি শুভ।কর্কট Canceৎ ২২ জুন—২২ জুলাই। ভর # ২ >এ সপ্তাহে শারীরিক সুস্থতা বজায় থাকবে। যারা অসুস্থ তারা সুস্থ হয়ে উঠবেন। যেকোনো কাজের আকস্মিক সুফল এসে আপনাকে আনন্দিত করবে।সিংহ Leo ২৩ জুলাই—২৩ আগস্ট। ভর # ১>তখন পাকামল—পাক আমল, অর্থাৎ পাকিস্তানি আমল। স্কুলজীবনে পুলিশের কাছে আমাদের রাইফেল ট্রেনিং গ্রহণের নমুনা: এক বাঙালি হাবিলদার প্যারেডের সময় তীক্ষ চিৎকার করে নির্দেশ দিতেন—ঠাঁন শাহ্! (অ্যাটেনশন), ইস্টার্ন আঁর রিজ! (স্ট্যান্ড অ্যাট ইজ)। আবার, মর-রেখ্ ঠাঁইম ছেখ ল্যাহ্ রাইঠ ল্যাহ্! অর্থাৎ মার্ক টাইম চেক লেফট রাইট লেফট। তারপর হুকুম হতো—খুঁইত মাহ্। অর্থাৎ কুইক মার্চ। এরপর ‘লেফট রাইট’-এর বদলে ওস্তাদ একনাগাড়ে বলে যেতেন হাঁইত-হুঁইত, হাঁইত-হুঁইত...!কোনো নিয়মকানুনের ধার ইনি ধারতেন না। প্রিয় সিংহ, শিক্ষক কিংবা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কথায় ও কাজে অসংগতি চোখে পড়লে খুব বিনীতভাবে সে সম্পর্কে তাঁকে প্রশ্ন করুন। যুক্তিযুক্ত প্রশ্নের সদুত্তর পাওয়ার অধিকার সবারই আছে। তা না হলে আপনিও সারা জীবন ‘হাঁইত-হুঁইত’ করতে থাকবেন।কন্যা Viৎgo ২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর। ভর # ২ >আপনার যে মুঠোফোনখানা এত দিন ছিল ‘মিঠেফোন’—এখন তা মনে হতে পারে নাথিং বাট এ ‘ল্যাঠাফোন’। প্রিয় কন্যা, এ সপ্তাহে ওই ফোনখানা যতটা সম্ভব এড়িয়ে চলুন। যে পরামর্শটা জ্যোতিষীর অনধিকার চর্চা—বাধ্য হয়ে তা কেন দেওয়া হলো—সপ্তাহ গড়ালেই তা বুঝতে পারবেন।তুলা Libৎa ২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর। ভর # ২ >কারও একটা ব্যক্তিগত কাজ পারলে করে দিন, আর না পারলে সুন্দরভাবে তাকে বুঝিয়ে দিন—কেন কাজটা করা যাচ্ছে না। নিশ্চুপ থাকবেন না। আর, নিজস্ব কাজে সাফল্য আপনার আছে।বৃশ্চিক Scoৎpion ২৪ অক্টোবর—২২ নভেম্বর। ভর # ৭ >পেশাগত কাজের চাপ একটু কম হতে পারে এ সপ্তাহে। ব্যবসায়ীদের কাজে অগ্রগতি দেখা যাবে। হজমতন্ত্রের যত্ন নিন। ঘাম ঝরান। ঘুম বাড়ান।ধনু Sagittaৎius ২৩ নভেম্বর—২১ ডিসেম্বর। ভর # ৯ >সুসংবাদের প্রতীক্ষায় থাকুন। ছোট করে লিখলাম বলে আমার দিকে চোখ লাল করে তাকাবেন না। বিশাল একটা ভালো ভবিষ্যদ্বাণী করেছি।মকর Capৎicoৎn ২২ ডিসেম্বর—২০ জানুয়ারি। ভর # ৩ >এ সপ্তাহে মগজের কারখানায় সন্দেহজনিত দুশ্চিন্তা ম্যানুফ্যাকচার করবেন না। উপযুক্ত প্রমাণ ছাড়া কাউকে অবিশ্বাস করবেন না। এটা অমঙ্গলজনক।... আমার পরামর্শে ডান কান পাতুন, বাম কান দিয়ে বেরিয়ে যাবে সকল অশুভ বিষ-বাষ্প।কুম্ভ Aquaৎius ২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি। ভর # ৯ >খ্যাতি তো নানাভাবেই আসে। পরীক্ষায় কৃতিত্ব অর্জনের সুবাদে পত্রিকায় কারও ছবি ওঠে। সে বিখ্যাত হয়। কেউ বা রাস্তায় কান ধরে ওঠে এবং বসে। পত্রিকায় তার ছবি বের হয়। সেও এক দিনেই সুপারস্টার হয়ে যায়। কুম্ভ কিন্তু বিখ্যাত হয় তার জীবনের মহৎ মিশনের মধ্য দিয়ে। এ সপ্তাহে আপনার ভাবনা গভীর করার সময়।মীন Pisces ১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ। ভর # ৩ >যাঁর ওপর আশা করে আছেন—আমরা আশা করছি তিনি ভালো লোক। ‘দেওয়া কথা’ তিনি ‘রাখবেন’। তবু মাঝে মাঝে তাঁকে একটু হাই-হ্যালো করতে থাকুন। কাজ হবে না কেন, বাহ্!