আপনার রাশি
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’পদ্ধতি প্রয়োগ করেছি—কাওসার আহমেদ চৌধুরীমেষ Aries ২১ মার্চ—২০ এপ্রিল। ভর # ৬ >এ সপ্তাহে কিছু একটা ব্যাপারে আপনার মনে দ্বন্দ্ব দেখা দিতে পারে। বুদ্ধিকে প্রাধান্য দেবেন, না আবেগটাকেই মূল্য দেবেন—এ নিয়ে আপনার মন খানিকটা অস্থির হয়ে উঠতে পারে। বিষয়টি নিয়ে একাগ্র চিত্তে ভাবুন কিংবা প্রয়োজন মনে করলে খুব আপন কারও পরামর্শ নিয়ে নিন। এমনিতে সপ্তাহ আপনার ভালোই রয়েছে।বৃষ Taurus ২১ এপ্রিল—২১ মে। ভর # ১ >জীবিত অবস্থায় আপনি যে কাজ করছেন, তারই ওপর নির্ভর করছে আপনার ইহলৌকিক বলুন আর পারলৌকিক বলুন—সবকিছুর সাফল্য ও কল্যাণ। এই কাজ করার পথে ভুলভ্রান্তি কিছু তো ঘটবেই। সেই ভুল যাঁরা বুঝতে পারেন এবং স্বীকার করার সৎসাহস রাখেন, তাঁরা নিশ্চয়ই সাধারণের ঊর্ধ্বে। এ সপ্তাহে তাহলে সেই পথই অনুসরণ করুন আপনি। দিনগুলো শুভ হয়ে উঠবে।মিথুন Gemini ২২ মে—২১ জুন। ভর # ৬ >আড্ডায় একজন বললেন, ‘আমার বউ মারাত্মক দক্ষ। কখন যে আমার পকেট ডাউনলোড করে ফেলে, টেরও পাই না। মাথায় হাত দিয়ে বসে থাকতে হয়।’ ওদিকে ওই একই অভিযোগ শোনা যায় অনেক স্বামীর বিরুদ্ধেও। কিন্তু মুশকিল হলো, এসব নিয়ে তো আর থানা-পুলিশ করা যায় না। প্রিয় মিথুন, এ সপ্তাহে কারও সঙ্গে ব্যক্তিগত বিরোধ থাকলে তা নিজেদের মধ্যেই মিটিয়ে ফেলুন।কর্কট Cancer ২২ জুন—২২ জুলাই। ভর # ২ >যুগের পরিবর্তনকে স্বাগত জানানোর অর্থ কি অতীতের সব ‘ভালোকে’ বাতিল করে দেওয়া? চিরকালের প্রাণছোঁয়া গানগুলো বাদ দিয়ে কি এখন আমাকে সব চিৎকৃত, বিকৃত গান শুনতে হবে? গাইতেও হবে? ভেবে দেখবেন, প্রিয় কর্কট। পর সমাচার, এ সপ্তাহে আপনার একটি কাজ নিশ্চিত সাফল্যের দিকে এগিয়ে যাবে।সিংহ Leo ২৩ জুলাই—২৩ আগস্ট। ভর # ১>একটা কলম, একটা হারমোনিয়াম, একটা দোতারা, একটা সেতার, সরোদ—কীভাবে বাঙালি জাতিকে উৎকৃষ্ট করেছে, সে একটা অবাক হয়ে ভাববারই বিষয়। দেশ আজ কম্পিউটার-পণ্ডিতে ভরে গেছে। তাঁরা এই দেশটার জন্য কী করেন, সেটাই দেখার বিষয়।...সিংহ এ সপ্তাহে তাঁর কাজ দিয়ে একটা চমক সৃষ্টি করবেন।কন্যা Virgo ২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর। ভর # ২ >ঘরোয়া অনুষ্ঠানে এক পুং শিল্পী সেদিন ‘রান্না-করা’ রবীন্দ্রসংগীত পরিবেশন করলেন—‘পরমাদে ডালিয়া দিনু মন/ তবু পরানো কেনে কান্দে রে... টারা লাম পাম পাম পাম\’ বলুন, এই গান শুনে স্বয়ং রবীন্দ্রনাথের লম্বা দাড়িখানাও অশ্রুতে ভিজে যেত কি না?... কন্যা, এ সপ্তাহে আপনি একটি কঠিন কাজের সহজ কৌশল খুঁজে পাবেন।তুলা Libra ২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর। ভর # ২ >‘মন যার ভালো আর মুখে যার হাসি, তাকেই সুন্দর বলি, তাকে ভালোবাসি।’ খুব সোজা একটা দর্শন। আবার কঠিনও বটে। কারণ, চেহারা ভালো হলেই আমরা সব মাফ করে দিই। তুলতুলে ফুলেও যে বিষাক্ত কীট থাকতে পারে, তা ভুলে যাই। প্রিয় তুলা, এ সপ্তাহে কারও ‘বাইরের চেহারা’ দেখে গলে গেলে প্রতারিত হতে পারেন।বৃশ্চিক Scorpion ২৪ অক্টোবর—২২ নভেম্বর। ভর # ৭ >সবাই জানেন, ‘চেটো’ মানে হলো হাতের তালু, করতল। তো, আমার চেটোফোনে একজন কর্কশ গলায় জিজ্ঞেস করলেন, ‘জ্যোতিষী বাবু, আপনে হুরুস্কুপ কইরা দিতে পারেন?’ বুঝলাম—তিনি বলতে চেয়েছেন ‘হরস্কোপ’। আমি বললাম—‘হুরুস্কুপ করতে না পারলেও আপনার “ইসকুরুপখানা” টাইট করে দিতে অবশ্যই পারব।’ এ কথাটা বলেই একজন সরেস মক্কেল আমি হারালাম সেদিন। বৃশ্চিক, এ সপ্তাহে আপনি মুখ সামলে চলবেন!ধনু Sagittarius ২৩ নভেম্বর—২১ ডিসেম্বর। ভর # ৯ >জ্যোতিষীদের ভংবং বা ভবিষ্যদ্বাণী কখনো সঠিক হয়, আবার বেশির ভাগই ওই অং বং চংয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকে। এগুলো বেশি বিশ্বাস করবেন না। বাজার থেকে চটকদার নকল পাথর চারগুণ দামে কিনে হাতে লাগিয়েও লাভ নেই।আস্থাসহকারে নিজের কাজ করে যান। এ সপ্তাহেও সাফল্য আসবে।মকর Capricorn ২২ ডিসেম্বর—২০ জানুয়ারি। ভর # ৩ >বিজ্ঞান একদিন এই রাশি শাস্ত্রকে সম্পূর্ণ ভুল প্রমাণিত করবে এবং মানুষ তা বিশ্বাস করবে। তত দিন আমি টু-পাইস কামিয়ে নিই। যা-ই হোক, প্রিয় মকর, এ সপ্তাহটি আপনার জন্য সৌভাগ্যজনক।কুম্ভ Aquarius ২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি। ভর # ৯ >চলতি সপ্তাহের দুটি মাত্র দিন একটু চাপ সহ্য করুন। চায়ের মধ্যে তিন-চার ফোঁটা চোখের পানি মিশিয়ে পান করুন। সুফল ফলবে। শুভ হবে এই সাত দিন।মীন Pisces ১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ। ভর # ৩ >তাকান সোজাসুজি, কেটে যাবে ভুল বোঝাবুঝি। বহিবে আনন্দধারা ভুবনে ও জীবনে। স্বাস্থ্যের যত্ন নেবেন। টসটসে চেহারা নিয়ে থাকবেন।