আপনার রাশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’পদ্ধতি প্রয়োগ করেছি—কাওসার আহমেদ চৌধুরীমেষ Aries ২১ মার্চ—২০ এপ্রিল। ভর # ৬ >১৯৭১-এ বুঝলাম, পুলিশের ‘মারা’ আর আর্মির ‘মারা’-র মধ্যে একটা গুণগত পার্থক্য রয়েছে। পুলিশ অপরাধীকে মেরে খুব জোর আধমরা পর্যন্ত করতে পারে। কিন্তু পাকিস্তানি আর্মির দায়িত্ব দেখলাম মানুষকে ‘full-মরা’ করা। তবে স্বাধীন বাংলাদেশে চিত্রনাট্য পাল্টে গেছে। এখানে একান্ত নিষ্ঠায় ত্রাণের কাজ করে সেনাবাহিনী, আর সেদিন দেখলাম এক বৃদ্ধকে সস্নেহে হাত ধরে রাস্তা পার করে দিচ্ছেন পুলিশের এক সদস্য। এই তো হওয়া উচিত।—চলতি সপ্তাহের মেষ অন্যের জন্য কিছু করতে উদ্যোগী হবেন।বৃষ Taurus ২১ এপ্রিল—২১ মে। ভর # ১ >তরুণ প্রজন্মের মধ্য থেকেই উঠে আসবেন এ দেশের পুনর্জাগরণের পুরোহিতগণ। তাঁদের কণ্ঠস্বর একটু একটু করে স্পষ্ট হয়ে উঠছে। তাই আমি অন্য অনেকের মতো ‘তরী ডুবল’ বলে কাঁদতে বসি না। এঁদের মধ্যে কেউ কেউ বৃষ থাকতে পারেন। থাকবেন আসলে সব রাশিরই তরুণ-তরুণী। প্রিয় বৃষ, এ সপ্তাহে আপনি খুব সক্রিয় থাকবেন। তবে আপনার গন্তব্য ঠিক আছে কি না দেখে নিন।মিথুন Gemini ২২ মে—২১ জুন। ভর # ৬ >লক্ষ করে দেখবেন, আমাদের জেদ সংকল্প তেজ সাহস বীরত্ব আত্মবিশ্বাস ইত্যাদির raw-material বা কাঁচামাল হচ্ছে ক্রোধ বা রাগ। আমাদের আবেগ থেকে উৎপন্ন অনেক ভালো কাজের আড়ালে কাজ করে ওই রাগের অনুভূতি। এ কথা যদি বুঝে থাকেন, তাহলে নিজের রাগকে প্রক্রিয়াজাত করে অসাধারণ কোনো কাজের পেছনে বিনিয়োগ করুন। আজেবাজে কিছু করে নিজেকে ক্ষয় করবেন না।... সপ্তাহে শুভ কিছু আছে।কর্কট Cancer ২২ জুন—২২ জুলাই। ভর # ২ >বিশেষ করে পুরুষেরা জেনে রাখুন, পশুর মধ্যে হাতি এবং মানবজাতির মধ্যে নারী তার জখম কখনো ভোলে না। কথাটা বলেছেন হেক্টর হিউ মুনরো, যিনি ‘সাকি’ ছদ্মনামে লেখালেখি করতেন। কর্কট নারী-পুরুষের জন্য এ সপ্তাহটি বৈচিত্র্যময় হবে।সিংহ Leo ২৩ জুলাই—২৩ আগস্ট। ভর # ১>এত হিন্দি ছবি দেখার পরও লোকের কল্পনাশক্তি কেন বাড়ে না—এটা ভেবে আমি তাজ্জব হোতা হ্যায়। কেউ আপনাকে বেনামে ফোন করলেই বলবে তার নাম ‘সুমন’। আর, আপনার ফোন নাম্বারটা তো ওই সেই পথে কুড়িয়ে পাওয়া দুই টাকার নোটেই লেখা ছিল। এটা কখনো ৫ টাকা বা ১০ টাকার নোটে থাকতে শোনা যায় না।... সিংহের একটা পরিকল্পনা পরিবর্তন বা সংশোধনের প্রয়োজন দেখা দেবে।কন্যা Virgo ২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর। ভর # ২ >হঠাৎ মনের মধ্যে একটা শূন্যতা দেখা দিতে পারে। বিষণ্নতাও বলা যায়। ঘাবড়ানোর কিছু নেই। এখন অজান্তে মনের শক্তি পুনর্গঠিত হওয়ার সময়।তুলা Libra ২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর। ভর # ২ >বলতে পারেন, মানুষ কোন যুগে কোন দেশে আইন আদালত এবং জেলখানা ছাড়া সভ্য আচরণ করেছে? এসব ব্যবস্থা থাকার পরও তো অপরাধ কমানো যাচ্ছে না। সাধুপুরুষ দু-চারজন সব যুগেই ছিলেন বা এখনো আছেন। কিন্তু এঁরা ইতিহাসের সংখ্যালঘু। যুগ-যুগান্তের সাধনায়ও গোটা একটা শুদ্ধ সমাজ কোথাও গড়ে তোলা গেল না।... তুলা, অপূর্ণকে স্বীকার করবেন না। তবে শতভাগ পূর্ণতাও আশা করবেন না।বৃশ্চিক Scorpion ২৪ অক্টোবর—২২ নভেম্বর। ভর # ৭ >যে মানুষের রাজনৈতিক কোনো আদর্শ নেই এবং কবিতা-সংগীত-শিল্পকলায় যার সর্বনিম্ন অনুরাগটুকুও নেই—তাকে আমি ভয় করি। তার মানে কিন্তু এই নয় যে নিজেকে আমি উৎকৃষ্ট দাবি করছি।... বৃশ্চিকের এখন উপার্জন বৃদ্ধির ভাব দেখা দেবে। অনেক তর্ক হবে এ সপ্তাহে। কষে তর্ক করুন। কিন্তু ঝগড়ার ফাঁদে পা দেবেন না কিছুতেই।ধনু Sagittarius ২৩ নভেম্বর—২১ ডিসেম্বর। ভর # ৯ >নিজের কাছে আগে দোষ স্বীকার করুন। তারপর কেবল যোগ্য লোকের কাছে সত্য খুলে বলুন। পাইকারিভাবে বাড়ি বাড়ি গিয়ে নিজের দোষের জন্য ক্ষমা চাওয়া নিষ্প্রয়োজন। তাহলেই সপ্তাহ সফল হবেন।মকর Capricorn ২২ ডিসেম্বর—২০ জানুয়ারি। ভর # ৩ >এ সপ্তাহে প্রয়োজনের বেশি কথা বললে লোকের কাছে হাসির পাত্র হতে পারেন। এ ছাড়া সপ্তাহ কিন্তু আপনার কিছু দিকে খুবই ভালো রয়েছে।কুম্ভ Aquarius ২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি। ভর # ৯ >বাংলা, ইংরেজি এবং/অথবা বিদেশি কোনো ভাষা ভালোভাবে শিখুন, কুম্ভ মিয়া-বিবিরা! কামে লাগার সময় সমাগত।মীন Pisces ১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ। ভর # ৩ >পর্তুগিজ ‘entaro’ থেকে এসেছে বাংলা এন্তার বা এনতার শব্দটি। তো, যাঁর কল্পনাশক্তি বেশি—তিনি সৃজনশীল কাজ করতে পারেন, আবার entaro মিথ্যা কথাও বলতে পারেন। এ সপ্তাহে আপনি তাই মিথ্যাচারীদের সতর্কদৃষ্টিতে দেখবেন। পরবর্তী সুসংবাদ—হাতে অতিরিক্ত টাকা আসবে।