আপনার রাশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’পদ্ধতি প্রয়োগ করেছি—কাওসার আহমেদ চৌধুরীমেষ Aries ২১ মার্চ—২০ এপ্রিল। ভর # ৬ >এই নিয়ে মোট তিনবার তিনি আমাকে হস্ত প্রদর্শন করতে এলেন। তো, কারও জন্য জ্যোতিষশাস্ত্রের অঙ্ক কষতে গেলে তার সঠিক জন্মতারিখ জেনে নিতে হয়। সে অনুযায়ী ২০০২ সালে তাঁর বয়স ছিল ৩০। ২০০৬-এ সেটা নেমে এল ২৪-এ। আর এ বছর তো তিনি পা রাখলেন মাত্র ২৬-এ!—তা হোক, আমি লক্ষ করলাম—সুস্বাস্থ্য দিয়ে তিনি তাঁর বয়স বেঁধে রেখেছেন। রয়েছেন সতেজ এবং কর্মক্ষম।...মেষ, আপনি দেহ এবং মনের স্বাস্থ্যের জোরেই এ সপ্তাহে বাজিমাত করবেন।বৃষ Taurus ২১ এপ্রিল—২১ মে। ভর # ১ >ভারতের এক নামজাদা নারী শিল্পী প্রচণ্ড মুখ বেঁকিয়ে গান করেন। শুনেছি, শো-তে একনাগাড়ে ১৫-২০টা গান গেয়ে সোজা ইনি চলে যান তাঁর ম্যাসাজ পার্লারে। ওখানে এক বিশেষজ্ঞ আছেন। তিনিই শিল্পীর বাঁকা মুখ সোজা করেন, শ্রীমুখের মাংসপেশির বেদনা দূর করেন। বৃষ রাশির অধিপতি গ্রহ ভিনাস (নট ভেনাস)। এই ভিনাস বা শুক্রগ্রহের প্রভাব রয়েছে তার কণ্ঠের ওপর। তাই বৃষ-র কণ্ঠ এত মধুর। এ সপ্তাহে বৃষ তার কণ্ঠের জোরে ভুবন করবেন জয়।মিথুন Gemini ২২ মে—২১ জুন। ভর # ৬ >একই রাশির জাতক-জাতিকা হওয়া সত্ত্বেও পৃথিবীতে দুজন মানুষের কোনো কিছুই হুবহু এক নয়। কাজেই রাশি শাস্ত্রকে বিজ্ঞান বলে ভুল করবেন না। সব মিথুনের সপ্তাহ একই রকমভাবে কাটবে বলে আশা করবেন না। তবুও বলি, এ সপ্তাহে আপনি চমৎকার সাফল্য পাবেন।কর্কট Cancer ২২ জুন—২২ জুলাই। ভর # ২ >বাংলা ভাষায় ‘পড়াশোনা’ কথাটা খুব অর্থবহ। পড়া এবং শোনা: শুধু পড়ে কিছু শেখা যায় না। শুধু শুনেও না। একদল আছেন যাঁরা শুধু শুনেই সব শিখে ফেলবেন মনে করেন। পড়তে তাঁরা আদৌ আগ্রহী নন। আশা করি আপনি এই দলে নেই। দৈনিক পত্রিকা হচ্ছে পড়ার অভ্যাস তৈরির সবচেয়ে মজাদার এবং গুরুত্বপূর্ণ মাধ্যম।...কর্কট, এ সপ্তাহে আপনি এই দৈনিক পত্রিকার মধ্যেই খুঁজে পাবেন আপনার সাফল্য, সমাধান এবং আনন্দের সহজ রাস্তা।সিংহ Leo ২৩ জুলাই—২৩ আগস্ট। ভর # ১>গত সপ্তাহে আসলে যা বলতে চেয়েছিলাম তা হচ্ছে এই যে, একটা খুব কঠিন কাজও আপনার কাছে সহজ হয়ে যাবে—যদি আপনি নিজের সাহসটাকে বাড়ান। এ সপ্তাহে বলছি, আগামী সাত দিনে আপনাদের কারও লোকাল, কারও বা বৈদেশিক ভ্রমণের সুযোগ আসবে। অন্যদিকে, একটি বিতর্কে নীরব থেকেও আপনি জিতবেন।কন্যা Virgo ২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর। ভর # ২ >এ সপ্তাহে নিজেকে কঠিন কোনো চিন্তায় জড়াবেন না। একান্ত জরুরি কিছু হলে আলাদা কথা।তুলা Libra ২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর। ভর # ২ >চলতি সপ্তাহে আপনার জন্য অপেক্ষা করছে একাধিক সাফল্য; তবে সবগুলোর আকার হয়তো সমান হবে না।বৃশ্চিক Scorpion ২৪ অক্টোবর—২২ নভেম্বর। ভর # ৭ >জীবনের অতীত ব্যর্থতার দিকে বারবার পিছু ফিরে দেখবেন না। পেছন ঘুরে দেখবেন শুধু আপনার অতীত সাফল্যগুলোর ইতিহাস। এ সপ্তাহ নিশ্চয়ই আপনার ভালো যাবে।ধনু Sagittarius ২৩ নভেম্বর—২১ ডিসেম্বর। ভর # ৯ >মনে ফুর্তি বজায় রাখুন—যেকোনো মূল্যে। অপেক্ষা করুন অন্তত একটি সুসংবাদের। মকর Capricorn ২২ ডিসেম্বর—২০ জানুয়ারি। ভর # ৩ >বড় কিছু হাতে ধরতে গেলে হাতের তুচ্ছ জিনিসটা আগে ফেলে দিতে হয়। কাজেই এ সপ্তাহে তখনই আপনি বড় কোনো কিছু পাবেন—যখন আপনি ত্যাগ করতে পারবেন তুচ্ছ কিছু আঁকড়ে রাখার চিন্তা।কুম্ভ Aquarius ২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি। ভর # ৯ >দেখবেন, হতাশাজনক কিছু ঘটলেই মানুষ মাথায় হাত দেয়, মাথা কিংবা কপাল চাপড়ায়। এ দৃশ্য খেলার মাঠে খুব দেখা যায়। বানর সম্প্রদায়ের পশুও তা-ই করে। এর ব্যাখ্যা বিজ্ঞানীদের হাতে। এ সপ্তাহে আপনার কাজ বা আচরণ দেখে কেউ মাথায় হাত দেবে। কাজেই নিজের ওপর সতর্ক দৃষ্টি রেখে চলুন।মীন Pisces ১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ। ভর # ৩ >‘যাহা কিছুর শুরু আছে—তাহার সমাপ্তিও আছে’—কথাটা আমি সব সময়ই বলি। অতএব, আপনার সমস্যাটাও এখন শেষ হবে।