আপনার রাশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’পদ্ধতি প্রয়োগ করেছি—কাওসার আহমেদ চৌধুরীমেষ Aries ২১ মার্চ—২০ এপ্রিল। ভর # ৬ >নিরীহ গোলাকার ফুটবলটার ওপর দুটি বিবদমান দলের ২০ জন খেলোয়াড়েরই কেন এত আক্রোশ? সামনে পেলেই লাথি। মাঠে বলটাকে ভালোবাসেন দুটিমাত্র মানুষ—দুই দিকের দুই গোলরক্ষক। উড়ে এসে বুকে জড়িয়ে ধরেন পরম আদরে। এরপর তাঁরাও যে দু-চারটে লাথি লাগান—সেটা তাঁদের মানিয়ে যায়। মেষের ভালোবাসাও অনেকটা এই গোলরক্ষকদের মতোই। এমনকি তাদের ঘৃণার আড়ালেও থাকে একধরনের ভালোবাসা। এ সপ্তাহে মেষকে পারিবারিক কাজে অনেকখানি সময় দিতে হবে।বৃষ Taurus ২১ এপ্রিল—২১ মে। ভর # ১ >পাথর একটা রাসায়নিক যৌগ। আমাদের দেহটাও তাই। ফলে আংটিতে পরা পাথর দেহের ত্বক বা চামড়া স্পর্শ করে থাকলে একটা রাসায়নিক প্রতিক্রিয়া তৈরি হবে দেহের ভেতর। উপরন্তু আছে সূর্যরশ্মির তেজস্ক্রিয়া। এভাবে সঠিক নির্বাচিত পাথর আপনার স্বাস্থ্যের ওপর উপকারী প্রভাব ফেলবে। সুস্বাস্থ্য নিয়ে কাজ করবেন, সৌভাগ্য পাবেন। তবে, শুধু পাথর পরলেই যে সবকিছু হয়ে যাবে—এ রকম মোটেও নয়। এটা একটা সহায়ক উপাদানমাত্র। পাথর যাঁরা পরেন না—তাঁদের মধ্যেও তো আছেন সহস্র-কোটি স্বাস্থ্যবান ও ভাগ্যবান মানুষ। বৃষর মূল পাথর হচ্ছে পান্না। সপ্তাহ ৬০ শতাংশ শুভ।মিথুন Gemini ২২ মে—২১ জুন। ভর # ৬ >পাথর পরলে সমস্যা কাটে, আর না পরলে কাটে না—এটা একটা হাস্যকর কথা। তবুও পরতে চাইলে মিথুন হিসেবে আপনার পরা দরকার মুক্তা। ফিরোজাও পরতে পারেন। বলা বাহুল্য, পাথর যেন আপনার আঙুলের চামড়া স্পর্শ করে থাকে। পাথরটা খাঁটি তো অবশ্যই হতে হবে। সপ্তাহ ৫০ শতাংশ শুভ।কর্কট Cancer ২২ জুন—২২ জুলাই। ভর # ২ >বলুন তো, ফুটবল খেলোয়াড়েরা ঘুমের মধ্যেও কোন দুটি রং দেখলে লাফ মেরে ওঠেন? ইয়েস, আপনি জানেন—হলুদ ও লাল! তাহলেও দেখুন, ওই দুটি রঙের জার্সি তাঁদের অনেককেই পরতে হচ্ছে। রাশির হিসাব মিলিয়ে রং বাছাই করতে যাবেন না। রুচি অনুযায়ী রং বাছাই করুন। ...এ সপ্তাহে আপনার যথেষ্ট উন্নতি-অগ্রগতি আছে।সিংহ Leo ২৩ জুলাই—২৩ আগস্ট। ভর # ১>খুব ছোটবেলায় একটা ভবনের সাইনবোর্ডে লেখা দেখেছিলাম ‘দাতব্য হাসপাতাল’। আমার ধারণা হয়েছিল—ওটা দন্ত চিকিৎসালয় বা দাঁতের হাসপাতাল! প্রিয় সিংহ, এ সপ্তাহে সাবধানে কান পেতে শুনবেন, ‘মন পেতে’ পড়বেন। আর এই সাত দিনের মধ্যে পাঁচটি সমস্যা থেকে থাকলে চারটিরই সমাধান হয়ে যাবে।কন্যা Virgo ২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর। ভর # ২ >মশারির ঢাকনাটা ছুঁতে পেরে যে আহ্লাদে গদগদ হয়ে ভাবে আকাশ ছুঁয়ে ফেলেছে—তার জীবন ওই ছোট্ট মশারিটার মধ্যেই কাটবে। ওইটুকুই তার পৃথিবীর সীমানা। প্রিয় কন্যা, আপনি রাশিগতভাবেই উচ্চাকাঙ্ক্ষী। আপনি সৎ পথে ওপরে উঠতে চান। এ সপ্তাহে আপনার সামনে একটা নতুন সাফল্যের দরজা খুলতে পারে।তুলা Libra ২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর। ভর # ২ >কিছু লোকে কিছু জটিলতা পাকিয়ে তোলার চেষ্টা করতে পারে। এদিকে খেয়াল রাখবেন, যদিও ক্ষতির তেমন কোনো আশঙ্কা নেই।বৃশ্চিক Scorpion ২৪ অক্টোবর—২২ নভেম্বর। ভর # ৭ >একটা চলচ্চিত্রে আর মানুষের এই জীবনটায় বিশেষ কোনো তফাত আছে কি? শুরু হয়, আবার শেষ হয়ে যায়—মুছে যায়। এই তো।... এ সপ্তাহে সাফল্য-ব্যর্থতা—কোনোটাকেই বড় করে ধরবেন না।ধনু Sagittarius ২৩ নভেম্বর—২১ ডিসেম্বর। ভর # ৯ >সিদ্ধান্ত যেটা নিয়ে ফেলেছেন, তা কাজে পরিণত করুন। সাফল্য আসবে না মানে!মকর Capricorn ২২ ডিসেম্বর—২০ জানুয়ারি। ভর # ৩ >যে আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, সে আসলে তার নিজের সঙ্গেই বিশ্বাসঘাতকতা করেছে। আপনি চুপচাপ বসে থাকুন।কুম্ভ Aquarius ২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি। ভর # ৯ >ফুটবলে বাঙালি তখনই দক্ষ, যখন মাঠে থাকে একহাঁটু কাদা অ্যান্ড ঘোলা ওয়াটার। তখন আরামে স্লিপ কেটে প্রতিপক্ষের খেলোয়াড়কে চিৎ করে ফেলা সহজ হয়। গোল-মুখের জটলা থেকে করা যায় দমাদম গোল। তবে আপনি শুকনো মাঠের খেলোয়াড়। অর্থাৎ পরিচ্ছন্ন পরিবেশ থেকে সাফল্য কুড়িয়ে আনতে পারদর্শী। এ সপ্তাহে তা আরেকবার প্রমাণিত হবে।মীন Pisces ১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ। ভর # ৩ >উপকার করে যে, উপহার পায় সে। এই শর্ত সর্বদা প্রযোজ্য। কাজেই এ সপ্তাহে চারদিকে তাকিয়ে দেখুন—কার কী লাগবে।